|

সুস্বাদু মশলা করলা

করলা এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ।

করলা সবজিটা খেতে পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন । তেতো স্বাদের জন্য এই সবজিটি খেতে চান না অনেকেই । অথচ এই সবজির রয়েছে নানান পুষ্টিগুণ । সাধারণত করলা ভাজি করে খাওয়া হয় । একইরকম ভাজি খেতে খেতে একঘেয়ামি চলে আসতে পারে । একটু অন্যরকম করে রান্না করতে পারেন এই সবজিটি । তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম সুস্বাদু মশলা করলা রান্নার রেসিপি।

উপকরণ :

  • করলা – ২টি
  • পেঁয়াজ কুচি – ১টি
  • তেল
  • গরম মশলা – ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়ো – ১ চা চামচ
  • তেঁতুলের রস – ৪ টেবিল চামচ
  • আদা রসুনের পেস্ট – ১ চা চামচ
  • হলুদের গুঁড়ো – ১/৪ চা চামচ
  • গুঁড় – ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী :

  • করলা পাতলা করে গোল করে কেটে নিন ।
  • গরম পানিতে করলার রিঙগুলো দিয়ে ১৫ থেকে ২০ মিনিট সিদ্ধ করুন ।
  • চুলায় তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন ।
  • পেঁয়াজ নরম হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে নাড়ুন ।
  • এরপর এতে হলুদের গুঁড়ো , মরিচের গুঁড়ো , গরম মশলার গুঁড়ো দিয়ে দুই মিনিট রান্না করুন।
  • তারপর তেঁতুলের রস এবং গুঁড় দিয়ে দিন ।
  • সিদ্ধ করলা মিশিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করুন ।
  • নামিয়ে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মশলা করলা ।

Similar Posts

  • |

    বৃষ্টি মানেই খিচুড়ি

    ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে…

  • শীতের সবজি অন্য রকম সাজে

    চলছে শীত কাল। এখন সবজির মরশুম।বিভিন্ন রকম সবজির মেলা চার পাশে। যারা সবজি খেতে পছন্দ তাদের জন্য সু সময় এখন, কারন বাজারে গেলে পাওয়া যায় নানা রকম সবজির দেখা। প্রায় প্রতিদিন সকলেই ঘরে রান্না করে থাকেন কোন না কোন সবজি। কিন্তু প্রতিদিন একই ধরণের সবজি খেতে কার ভাল লাগে না। সবজি রান্নাটি একটু ভিন্নভাবে করা…

  • ঘরে বসে তৈরি করুন মিক্সড ফালুদা

    আমরা ছোট বড় সকলের বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি । কিন্তু বাইরের খাবার মোটেই স্বাস্থ্যসম্মত নয় আমরা সকলেই জানি । আপনি চালেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মজাদার মিক্সড ফালুদা।  খুব অল্প সময়ে ঘরে বসেই তৈরি করা যাবে। আসুন দেখে নেই রেসিপিটি কিভাবে তৈরি করবেন মিক্সড ফালুদা – উপকরন সাবুদানা ৩-৪ টেবিল চামচ ভেনিলা…

  • |

    দি গ্রেট চিচিং মুগ

    দি গ্রেট চিচিং মুগ রেসিপিটি লিখেছেন জেসমিন ইসলাম,পেশায় একজন গৃহিণী ,রান্না করতে ও বই পড়তে খুব ভালোবাসেন। রান্না টাকে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন কিন্তু সংসার আর ছেলেমেয়েদের সময় দেওয়া টাকে প্রাধান্য দিয়েছিলেন , এখন সেই স্বপ্ন টাকে পূরণ করতে চাচ্ছেন । “দি গ্রেট চিচিং মুগ” একটি ডায়েট খাবার। এটি একদিকে যেমন সুস্বাদু তেমনি অন্য দিকে…

  • |

    ভিন্নধর্মী বিফ ঝাল ভর্তা রেসিপি

    ভর্তা তো অনেক রকমেরই খেয়েছেন। আলুর ভর্তা থেকে শুরু করে টমেটোর ভর্তা। আবার শুটকি থেকে শুরু করে মাছের ভর্তা। এবার না হয় একটু ভিন্ন কিছু হোক। নাম শুনেই তো বুঝতে পারছেন গরুর মাংসের ভর্তার কথা বলছি। দারুন মজার এই ভর্তা বানিয়ে ফেলতে পারেন খুব অল্প সময়ে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন এই বিফ ঝাল…

  • আচার সংরক্ষণের উপায় কি?

    এখন কাঁচা আমের সময়। এসময় আমরা অনেকেই আমের নানা রকম আচার তৈরি করবো। সারা বছর নানা রকম খাবারের সাথে আচার খেতে ভালোই লাগে। কিন্তু অনেকেই দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে পারেন না। কারো আচারে ছত্রাকের আক্রমন হয়। কারো আচারে আবার গন্ধ হয়ে যায়। আজ এই সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে চুইঝাল। সাধারণত টক জাতীয় ফলে পানি...