ব্যায়াম ছাড়াই ওজন কমানোর উপায়

করোনাকালের দীর্ঘ লকডাউনে বাইরে যাওয়ার সুযোগ কম থাকায় অনেকেই শরীরে বাড়তি ওজন যুক্ত করেছেন। শারীরিক কসরত বা জিম করে মেধ ঝরানোর অনেক পদ্ধতি থাকলেও অনেকে সে পথ মাড়ান না। কাজের ব্যস্ততা ও সুযোগের অভাবে ইচ্ছা থাকলেও প্রতিদিন জিমে ২ ঘণ্টা ঘাম ঝরানো সম্ভব হয় না অনেকেরই। তবে আশার কথা হলো— লাইফস্টাইল ও ডায়েটে পরিবর্তন আনলেই উল্লেখযোগ্য মাত্রায় ওজন কমানো যায়।

নিয়মিত পানি পান করুন
পানি পান করা যে উপকারী এটা সবারই জানা। নিয়মিত পানি পান করলে অনেক শারীরিক জটিলতা হ্রাস পায়। বাড়তি ওজনের ক্ষেত্রেও তাই। ওজন কমাতে চাইলে নিয়মিত পানি পান করা হলো প্রথম পদক্ষেপ। পানি শরীরকে শুধু আর্দ্রই রাখে না বরং বিপাক ক্রিয়ার দারুণ উন্নতি ঘটায়। পানি পান করলে বেশি সময় ক্ষুধামুক্ত থাকা যায় ফলে খাবার গ্রহণের পরিমাণ কমে। এছাড়া নিয়মিত পানি পান করলে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়।

চিনি খাওয়া বাদ দিন
চিনি খাওয়া বাদ দেওয়ার অর্থ হলো চিনি ও চিনিসমৃদ্ধ সকল খাবার গ্রহণ বাদ দিতে হবে। যাদের চিনি বা চিনিসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস তারা আস্তে আস্তে চিনি গ্রহণের পরিমাণ কমিয়ে নিন। চিনি উচ্চ ক্যালরিযুক্ত খাবার যা পোড়াতে হলে প্রচুর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। যেহেতু আপনি শারীরিক পরিশ্রম ছাড়াই ওজন কমাতে চান তাই চিনি গ্রহণ কমানোর বিকল্প নেই। তাছাড়া কিছু গবেষণায় দেখা গেছে, চিনি বিপাক ক্রিয়া ধীর করে দেয়। চিনি হৃদপিণ্ডের নানা জটিলতারও কারণ হয়।

প্রোটিন সমৃদ্ধ খাবার বাড়িয়ে দিন
ডায়েট তালিকা থেকে চিনিযুক্ত খাবার বাদ দিয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার বাড়িয়ে দিন। ডাল, ডিম, সয়া জাতিয় খাবার রাখুন প্রতিদিনের ডায়েট তালিকায়। প্রোটিন আপনাকে দীর্ঘক্ষণ ক্ষুধামুক্ত রাখবে এবং অতিরিক্ত ক্ষুধা দূর করবে।

হাঁটুন
প্রতিদিন সকাল বা সন্ধ্যায় ৪৫ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন। ৪৫ মিনিট সময় না হলে অন্তত আধা ঘণ্টা হাঁটুন। হাঁটলে শরীরের অভ্যন্তরীণ নানা অঙ্গের ব্যায়াম হয় এতে বিপাক ক্রিয়ার উন্নতি ঘটে। প্রতিবার খাবার গ্রহণের পর ১ হাজার কদম হাঁটার চেষ্টা করুন। জেনে রাখুন, ওজন কমাতে চাইলে এটাই সবচেয়ে কার্যকর টিপস।

ফাইবার–সমৃদ্ধ খাবার খান
ফাইবার-সমৃদ্ধ খাবার শুধু কোলেস্টেরলই নিয়ন্ত্রণ করে না বরং এটি আপনাকে দীর্ঘ সময় ক্ষুধামুক্তও রাখে। ওজন কমাতে চাইলে ফাইবার-সমৃদ্ধ খাবার গ্রহণ খুবই জরুরি।

খাবার ভালো করে চিবিয়ে খান 
খাবার ২০ থেকে ৩০ বার চিবিয়ে খেতে হবে। এতে খাবার সহজে হজমযোগ্য হয়ে উঠে। এছাড়া যথেষ্ট চিবালে খাবারের ক্যালরির পরিমাণ হ্রাস পায়। কয়েকটি গবেষণায় দেখা গেছে, যারা খাবার কম চিবিয়ে খান তাদের ওজন বাড়ে।

 

Similar Posts

  • মেথির ম্যাজিক

    মেথি বা Fenugreek যার বৈজ্ঞানিক নাম Trigonella foenum-graecum।মেথি হচ্ছে একটি  ভেষজ মৌসুমী গাছ। আমরা সকলেই মেথি চিনি।  মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটিই বলা চলে। মেথির স্বাদ তিতা ধরনের।   ১. ওজন কমাতে প্রাকৃতিক ফাইবার থেকে জন্ম নেয় মেথি। মেথি  চিবিয়ে গিলে খাওয়া যায় এবং পাকস্থলীর ফাঁকা স্থান মেথি  পূর্ণ করে। মেথি  ওজন কমাতে সাহায্য করে। খুব বেশি নয়, সপ্তাহে যদি…

  • সাত উপকারিতার কোয়েল পাখির ডিম

    কোয়েল পাখির ডিম সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। এই ডিমে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকলেও এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। তবে এর গুণাগুণ না জানার কারণে আমরা এই ডিম খাই না। তবে এই ডিমের রয়েছে ঔষধি গুণ।বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে কোয়েল পাখির ডিম। দেখতে সাদা ও বাদামি ছোপওয়ালা কোয়েলের ডিম মুরগীর ডিমের চেয়ে আকৃতিতে বেশ…

  • কাঠ বাদামের উপকারিতা

    কাঠ বাদাম – Almond , খাবার হিসেবে কাঠবাদামের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। কাঠ বাদাম খাওয়ার পিছনে অবশ্য যুক্তিগত  কারণও রয়েছে। কাঠবাদাম ওজন কমাতে সাহায্য করে। শরীরের ফোলাভাব কমায়।কাঠবাদাম যৌবন ধরে রাখতে সাহায্য করে।এইসব কথা বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, কাঠবাদামের অনেক উপকারিতা রয়েছে । ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর কাঠবাদাম রান্না করে খেলেও উপকার। কাঠবাদাম…

  • মেয়েদের ওজন কামানোর উপায়

    মেয়েদের ওজন কামানোর উপায়গুলোর মধ্যে নির্দিষ্ট পরিমাণে ঘুম, পরিমিত খাওয়া, সবসময় হাসি খুশি থাকা, শরীরের যত্ন নেয়া এবং কিছু ব্যায়াম করা অনেক গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মুটিয়ে যাওয়া মেয়েদের সমস্যার শেষ নেই। শারীরিক, মানসিক, পারিবারিক এমনি বন্ধুদের মধ্যেও সে হাসির পাত্র এবং বৈষম্যের শিকার। আর আমাদের দেশে এটা আরো ভয়াবহরূপে দেখা যায়। বিশেষকরে বিয়ের সময়, এমনকি চাকরির…

  • টমেটোর ঔষধি গুণ

    টমেটো সোলানেসি (solanaceae) পরিবারের লাইকোপার্সিকন (Lycopersicon) গণের অন্তর্ভুক্ত। টমেটোর কাণ্ড কোমল ও রসাল। উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও, সবজি হিসেবেই সারা বিশ্বে টমেটো পরিচিত। সবজি হিসেবে টমেটোর জুড়ি অনেক। টমেটো আমাদের দেশে সারা বছর পাওয়া যায়। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা—এই…

  • এলাচের স্বাস্থ্য গুনাগুন

    এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ-বিসুখ  দূর করতে সাহায্য করে। সুস্বাদু খাবার তৈরিতে এলাচ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মশলা। আমরা সাধারণত রান্নার স্বাদ বাড়াতে  খাবারে সুগন্ধ আনার জন্য এলাচ ব্যবহার করে থাকি। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে।এলাচে  রয়েছে নানা ভেষজও ওষধি  গুণ যা শরীরে নানা সমস্যা দূর করে থাকে।…

Leave a Reply