ghee

“ঘি” এর দশটি অসাধারন উপকারিতা

আমাদের প্রচলিত ধারণা ঘি খেলে বুঝি মেদ বেড়ে যায় হু হু করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি দুবেলা ঘি-ভাত খান তাহলে আপনার ওজন বাড়বে না। এখন যদিও অনেকেই মোটা হয়ে যাওয়ার আশঙ্কায় এবং কোলেস্টেরল বেড়ে যাওয়ার চিন্তায় ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। তবু ঘিয়ের উপকারিতা অস্বীকার করা যায় না। আর ঘি বলতে এখানে অবশ্যই গাওয়া বা গব্য ঘৃতর কথা বলা হচ্ছে। গাওয়া ঘি শব্দটি এসেছে গব্য ঘৃত কথাটি থেকে। গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয় তাকেই গাওয়া ঘি বলা হয়। সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির ফার্মাকোলজির স্বনামধন্য প্রফেসার চন্দ্ৰধর দ্বিবেদী ঘি নিয়ে একধিক পরীক্ষা নিরীক্ষা করেছেন।

১। পোড়া ক্ষত সারাতে কাজ করে ঘি। আয়ুর্বেদ শাস্ত্রে আছে ঘি খেলে মস্তিষ্কের ধার বাড়ে ও স্মৃতিশক্তি বাড়ে।

২। এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বলে অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ করে শরীরকে রোগ প্রতিরোধে সক্ষম করে তোলে।

৩। স্বাদ- সুন্দর গন্ধ ও স্বাদ অথচ অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মতো ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।

৪। ভিটামিন এ থাকায় এটি চোখের জন্য ভালো। গ্লুকোমা রোগীদের জন্য উপকারী। এটি চোখের চাপ নিয়ন্ত্রণ করে।

৫। কনজুগেটেড লিনোলেক অ্যাসিড- এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই।

৬। ওজন ও এনার্জি- ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব এনার্জি বাড়ায়। অধিকাংশ অ্যাথলিট দৌড়নোর আগে ঘি খান। এর ফলে ওজনও কমে।

৭। হজম ক্ষমতা- ঘিয়ের মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড। এই অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।

৮। রোগ প্রতিরোধ- বাটইরিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৯। খিদে বাড়ায়- হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায় এবং ঘি খেলে যে হরমোন নিঃসরণ হয়, এতে শরীরের সন্ধিগুলো ঠিক থাকে।

১০। পজিটিভ ফুড- বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত হয়।

Similar Posts

  • |

    ইসুবগুল

    ইসুবগুল গতকাল আমরা একটা ছবি পোস্ট করেছিলাম যে এই কন্টেইনারে কি আছে ? আপনারা অনেকেই বলতে পেরেছেন আবার অনেকে বলতে পারেননি । অনেকেই বলেছেন যে এই কন্টেইনারে আছে তোকমা দানা , তিসি , মৌরি ,জিরা , সিয়া সিড ,আবার একজন বলেছে এইটা নাকি  গরুর মাংস ইত্যাদি কিন্তু অনেকে আবার সঠিক উত্তর ও দিয়েছেন এটা হচেছ…

  • যাদের-যখন মাস্ক ব্যবহার করতেই হবে

    করোনার গ্রাস থেকে বিশ্ব এখনো মুক্তি পায়নি। কেউ জানিনা কবে নাগাদ পাওয়া যাবে নির্মল বাতাসে মাস্ক ছাড়া মন ভরে শ্বাস নেওয়ার স্বাধীনতা।   ২০২০-এর একটাই প্রত্যাশা সবার, তা হচ্ছে করোনা থেকে নিরাপদে থাকা। আর এজন্য সবাই মাস্ক ব্যবহার করছি। বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারের পক্ষ থেকেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই…

  • ব্যায়াম ছাড়াই ওজন কমানোর উপায়

    করোনাকালের দীর্ঘ লকডাউনে বাইরে যাওয়ার সুযোগ কম থাকায় অনেকেই শরীরে বাড়তি ওজন যুক্ত করেছেন। শারীরিক কসরত বা জিম করে মেধ ঝরানোর অনেক পদ্ধতি থাকলেও অনেকে সে পথ মাড়ান না। কাজের ব্যস্ততা ও সুযোগের অভাবে ইচ্ছা থাকলেও প্রতিদিন জিমে ২ ঘণ্টা ঘাম ঝরানো সম্ভব হয় না অনেকেরই। তবে আশার কথা হলো— লাইফস্টাইল ও ডায়েটে পরিবর্তন আনলেই…

  • মধুর গুণে জীবন মধুময়

    মধুতে মুখ মিষ্টি তো হয়ই, সেই সঙ্গে জীবনও মিষ্টি হয়ে উঠতে পারে। কারণ মধুর রয়েছে প্রাকৃতিকভাবে সারিয়ে তোলার শক্তি। সেই শক্তির কথাই সবিস্তারে জানিয়ে দিচ্ছি।       মধুর ইতিহাস সুমিষ্ট মধুর ঔষধি ব্যবহার দেখা গেছে প্রাচীন মিশরীয়দের আমল থেকে। শরীরে ক্ষতস্থানে বা ঘাঁয়ের ওপর মধু লাগিয়ে রাখতেন মিশরীয়রা। এতে সেই ক্ষত বা ঘাঁ জলদি শুকিয়ে…

  • ব্যায়াম করার সঠিক সময় কখন? || ব্যায়াম করার সঠিক নিয়ম?

    ব্যায়াম করার সঠিক নিয়ম: কোথায় আছে ‘শরীর ফিট তো আপনি হিট’। আর সেজন্যই শরীরকে নিয়মিত ফিট রাখতে দরকার নিয়মিত শরীরচর্চার। সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য দরকার নিয়মিত শরীরচর্চার। তবে এই শরীরচর্চা ব্যায়াম যখন তখন করা উচিত না, শরীর সুন্দর ভাবে ঠিক রাখতে অবশ্যই সঠিক এবং উপযুক্ত সময়ে শরীরচর্চা বা ব্যায়াম করা উচিত সবার জন্যই। তাই শরীর চর্চা কখন করবেন বা কখন ব্যায়াম করবেন সে বিষয়ে জেনে রাখা ভালো। আজকে আমরা শরীর চর্চার উপযুক্ত সময় এবং সঠিক শরীরচর্চার নিয়ম সম্পর্কে তুলে ধরবো। পৃথিবীর কে কোন বিশেষজ্ঞ সাথে যোগাযোগ করলে তিনি আপনাকে শরীর সুস্থ রাখতে ব্যায়াম করা জরুরি বা অবশ্যম্ভাবী বলেই আখ্যায়িত করবেন। এক কথায় এর কোন বিকল্প নেই বললেই চলে। তবে হরহামেশাই ব্যায়াম বা শরীরচর্চার নিয়ম এবং উপযুক্ত সময় নিয়ে অনেকেই বিপাকে পড়েন। অনেকেই হয়তো ইচ্ছা থাকলেও যথাযথ সময়ে ঘুম থেকে উঠতে পারেন না তাই শরীরচর্চা করতে পারেন না আবার যখন সময় পান তখন ব্যায়াম করা ঠিক হবে কিনা তা বুঝে উঠতে পারেন না ঠিক করে। শুধু নিয়মিত শরীরচর্চা ব্যায়াম করলে যে শরীর সুস্থ থাকবে এটাও সম্পূর্ণ ঠিক না, কোন সময় ব্যায়াম করবেন বা কোন সময় ব্যায়াম করা ভালো এবং ব্যায়াম করার সঠিক নিয়ম কী সে বিষয়ে এজন্য ভালো করে জেনে রাখা উচিত।   কোন সময় ব্যায়াম করা ভালো আর কোন সময় ব্যায়াম করা ঠিক নয় সে বিষয়ে একজন বিশেষজ্ঞের মতামত আপনাদের জন্য নিচে তুলে ধরছি: দীর্ঘ রাত্রি গভীর ঘুমের পর সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা যেতে পারে। দীর্ঘ সময় ঘুমের পর সকালের ব্যায়াম সারাদিন আপনাকে ফুরফুরে রাখতে অনেকটাই সাহায্য করবে।   এছাড়া সকালে ব্যায়াম করা সম্ভব না হলে সন্ধ্যার আগে ঠিক বিকেল বেলা ব্যায়াম করার জন্য উপযুক্ত সময়। যেহেতু ব্যায়াম করলে শরীর থেকে অপ্রয়োজনীয় চর্বি জাতীয় পদার্থ এবং ঘাম ঝরে তাই নরম আবহাওয়াতে ব্যায়াম করা ভালো।  ভর দুপুর বেলা অতিরিক্ত গরমে ব্যায়াম বা শরীরচর্চা না করাই ভালো, এ সময়ে সহজেই শরীর ক্লান্ত হয়ে পড়ে,তাই এ সময় ব্যায়াম না করাই ভালো। যারা মোটামুটি সারাদিন অবসরে থাকেন বা বাড়িতে অবসর সময় কাটান তারা চাইলেই যেকোনো সময় ব্যায়াম বা শরীরচর্চা করতে পারেন নিজের সুবিধা অসুবিধা মত। যারা চাকুরীজীবী বা ব্যস্ত বা নিয়মিত রুটিন সিডিউল এর কারণে সারা দিন সময় করে উঠতে পারেন না, তারা চাইলে রাখতে ব্যায়াম করতে পারেন এতে কোন সমস্যা নেই বললেই চলে।  ব্যায়াম করার সময়ে অনেক বেশি পরিমাণে খাওয়া একদম ঠিক না, তাই যখন ব্যায়াম করবেন তখন কিছু হালকা খাবার যেমন একটি বিস্কিট এবং 1 টি কলা খেয়ে ব্যায়াম করলে উপকার পাওয়া যায়। যারা সকালে ব্যায়াম করেন তাদের অনেকেই আছেন যারা সকালে ব্যায়াম শেষে পরপর ভরপেট খেয়ে বাসায় ফেরেন এতে ব্যায়াম করে যতটুকু উপকারিতা তার সবটুকু নষ্ট হয়। যারা মোটামুটি নিয়মিত ব্যায়াম করেন বেশি দিনের অবসর সম্ভব না সে সময় তাদের প্রতিদিনের খাবারের দিকে নজর রাখা উচিত। কোথাও ঘুরাঘুরি করতে গেলে বেশি দিনের জন্য সুযোগ মতো টুকটাক ব্যায়াম করা চালিয়ে যাওয়া উচিত। মোটামুটি যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য ব্যায়াম করার আগে বা ব্যায়াম করার ঠিক পরপরই বেশি পরিমাণে পানি খাওয়া একদমই ঠিক না। নিয়মিত শরীরচর্চা ব্যায়াম এর পর কিছুটা বিশ্রাম নিয়ে তারপর পানি খেতে হয়। দৈনন্দিন খাদ্যতালিকা থেকে যতটুকু পারেন মিষ্টি, কোমল পানীয়, ফাস্টফুড ইত্যাদি খাবার বাত্রা খাই অনেক ভালো। কারণ এসব খাবার খেলে আপনার ব্যায়াম এর কোনো উপকারিতা আপনি বুঝতে বা দেখতে পাবেন না সবটাই বৃথা হবে। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে শরীরচর্চা ব্যায়াম করার কোন প্রয়োজন নেই। বিশেষ করে গর্ভকালীন চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো রকম শরীরচর্চা ব্যায়াম না করাই মঙ্গল। যেকোনো ধরনের ব্যায়াম শরীরচর্চা বা রেগুলার ডায়েট করার জন্য অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী দৈনন্দিন খাদ্যতালিকা সাজানো বা দৈনন্দিন শরীরচর্চা ব্যায়াম এর পরিকল্পনা করা উচিত।  

  • খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

    আপনি কি ঘি (Ghee) খেতে খুব পছন্দ করেন? এমন অনেক মানুষ আছেন, যাঁরা গরম ভাতে এক চামচ ঘি আর একটু নুন এবং কাঁচালঙ্কা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারেন। ঘি তাঁদের এতটাই প্রিয়। অতটা প্রিয় না হলেও, অনেকেই ঘি খেতে খুবই পছন্দ করে থাকে। আর অনেক মানুষেরই ধারণা, ঘি খেলেই বুঝি ওজন বেড়ে যায়!...

Leave a Reply