|

মাংস-খিচুড়ি

উপকরণ: গরুর মাংস ১ কেজি, এলাচ ৪টি, বুটের ডাল ৩০০ গ্রাম, দারচিনি ৫-৬ টুকরা, পোলাওর চাল ৫০০ গ্রাম, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, সরষের তেল ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টক দই আধা কাপ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজের বেরেস্তা আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ।

প্রণালি: মাংসের সঙ্গে চাল, ডাল, বেরেস্তা ও কাঁচা মরিচ বাদে সব মাখিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। এবার চুলায় দিয়ে কষাতে হবে। তিন-চারবার কষানোর পর সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। একটু কম সেদ্ধ হওয়া অবস্থায় চাল আর ডাল দিয়ে কষাতে হবে। এবার পানি দিয়ে ঢাকনা দিতে হবে। চালের পানি শুকিয়ে গেলে চাল, মাংস, ডাল সব মিলে গেলে কাঁচা মরিচ দিয়ে ওপরে বেরেস্তা দিয়ে দমে দিতে হবে। গরম অবস্থায় পরিবেশন করুন।

Similar Posts

  • |

    ঈদে গরুর মাংসের স্পেশাল রেসিপি

    স্পাইসি বিফ রেসিপি উপকরণঃ হাড্ডি ছাড়া গরুর মাংস(ছোট টুকরা)- ২ কাপ রসুন+আদা মিহি কিমা ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার -৩ টেবিল চামচ ময়দা – ২ টেবিল চামচ ডিম – ১ টি গোল মরিচ -১ চা চামচ কাঁচা মরিচ – ৫-৬ টি বিফ স্টক – ১ কাপ সয়া সস -২ চা চামচ টমেটো সস ২ টেবিল…

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • |

    বিফ ছেঁচা কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস এক কেজি ছোট ছোট টুকরা করা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাবের গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সিরকা আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৮-১০টি, বড় পেঁয়াজ কিউব করে…

  • |

    মাংসের শুঁটকি

    উপকরণ : গরুর মাংসের শুঁটকি ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, এলাচ ৪টি, দারুচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো।   প্রস্তুত প্রণালি…

  • ইলিশ খিচুড়ি

    উপকরণ : ভাতের মোটা চাল ৫০০ গ্রাম, মসুরের ডাল, মুগ ডাল, বুটের ডাল মিলিয়ে ৫০০ গ্রাম, পেঁয়াজ টুকরা করা ১ কাপ, রসুন টুকরা করা ১ টেবিল চামচ, আদা টুকরা করা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ,মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, তেজপাতা ২টি। মাছ রান্নার…

  • |

    কালা ভুনা

    কালা ভুনা  রেসিপিঃ  উপকরনঃ ১. গরুর মাংস সোয়া ১ কেজি, ২. পেঁয়াজ ২ কাপ, ৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ, ৪. কালো গোলমরিচ ২ চা-চামচ, ৫. কাবাব চিনি ৪-৫টা, ৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া), ৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ, ৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, ৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,…