|

ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি।

উপকরণঃ

১ কেজি গরুর মাংস
১ কাপ দুধ
২ চা চামচ আদা-রসুন বাটা
২ চা চামচ ওয়েস্টার সস
৪ টেবিল চামচ টমেটো সস
৫/৬ টি পেঁয়াজ চার খণ্ড করে ছাড়িয়ে নেয়া
৩ টেবিল চামচ তেল
২ চা চামচ মরিচ গুঁড়ো
৬/৭ টি মরিচ কুচি

প্রণালী ঃ

১. প্রথমে গরুর মাংস লম্বা চিকন করে ফালি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
২. মাংসে দুধ, গোল মরিচের গুড়া, লবণ, চিনি, পেঁয়াজ বাটা, মরিচগুঁড়ো, টমেটো সস ও ওয়েস্টার সস দিয়ে ভাল করে মাখিয়ে ভালো করে মেরিনেট করে ১ঘণ্টা আলাদা করে রাখুন।
৩. এরপর চুলায় একটি প্যান নিয়ে এতে পরিমান মত তেল দিয়ে তেল গরম করে নিন।তারপর গরম তেলে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিন।
৪. মেরিনেট করা মাংস গরম প্যানে দিয়ে দিন ও হালকা আঁচে ভেঁজে কষাতে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে ১ কাপ পরিমাণ পানি দিন যাতে মাংস সেদ্ধ হয়।
৫. এরপর মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাখা মাখা ঝোল করার জন্য রান্না করুন।
৬. ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন স্পাইসি বিফ।

Similar Posts

  • |

    বাহারি শুটকির ভর্তা

    শুঁটকি খেতে ভালোবাসেন? একটু নতুন কোন রেসিপি চাই? তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই । উপকরণ ঃ দুই রকম শুঁটকি- দেড় কাপ পিঁয়াজ- বড়ো- ২টি রসুন- বড়ো ২টি শুকনামরিচ- ৭-৮টি কাঁচামরিচ- ৪-৫টি হলুদ গুঁড়া- সামান্য লবণ- স্বাদমতো ধনেপাতা- ইচ্ছা প্রণালী ঃ -শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে…

  • বাঁধাকপি দিয়ে গরুর মাংস

    বাঁধা কপি আমরা সবাই চিনি ।আমরা অনেকেই ভাজি করে থাকি বাধাকপির কিন্তু বাঁধা কপি দিয়ে গরুর মাংস রান্না করা যায় আর খেতে বেশ মজার । গরম ভাত কিংবা রুটি, নান দিয়ে খেতে খুব মজা লাগে  । আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে । রান্না করতে তেমন ঝামেলা ও নেই বললেই চলে । খুব…

  • |

    পূজোর স্পেশাল রান্না-বান্না

    শুরু হয়ে গেল পূজা। ঘরে ঘরে চলবে বাহারি রান্না। তাই কিছু মজাদার রান্নার সহজ রেসিপি আপনাদের জন্য তুলে ধরা হল যাতে আপনারা সহজেই মজাদার খাবার গুল ঝটপট রান্না করতে পারেন আর উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন- পোলাও উপকরণঃ পোলাও চাল চার কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, তেজপাতা কয়েকটি, গরম মসলা (চার টুকরা এলাচ ও…

  • এই আবহাওয়ায় সুস্বাদু আচারি খিচুড়ি,

    বাইরে ঝুম বৃষ্টি ঝরছে। এই সময়টা যেন খিচুড়ি না হলেই নয়। বৃষ্টির সঙ্গে খিচুড়ির প্রেমটা যেন অনেক পুরনো। একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তো বৃষ্টি দিনে বাসায় খিচুড়ি নেই এটা যেন বড়ই বেমানান। তাই এই বৃষ্টি বিলাসে আচারি খিচুড়ি হলে দিনটা যাবে অন্যরকম। আচারি খিচুড়িতে যা যা প্রয়োজন- গরু/খাসি/মুরগি মাংস- ২ কেজি পোলাওয়ের চাল- ৪ কাপ…

  • মুরগীর মাংসের রেসিপি

    মাংসের মধ্যে মুরগীর মাংস সব চাইতে সুস্বাদু এবং সব চাইতে বেশি স্বাস্থ সম্মত আর আমাদের সবার কাছেই প্রিয়।আমরা  নিয়মিতই সবাই মুরগীর মাংস খেয়ে থাকি। আজকে আমরা ২টি সুস্বাদু মুরগীর মাংস রান্নার রেসিপি জানাবো। সব সময় একি ধরনের রান্না করা মাংস খেতে ভালো লাগে না তাই   খাবারের মাঝে মাঝে পরিবতন আনাটা জরুরী।   ১. ঝাল ফ্রাইজি…

  • |

    তেহারি

    উপকরণ : জিরা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ চামচ, গোলমরিচ ৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জাফলং ১/২ চা চামচ, খাসি বা গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, তেল বা ঘি ৩ কাপ, পেঁয়াজ স্লাইস ৬টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম,…