সুস্বাদু মুরগিরর ঝাল মাংস রান্নার সহজ রেসিপি

মুরগির মাংস অনেকেই রান্না করতে পারেন। তবে সুস্বাদু করে রান্না করার কিছু পদ্ধতি আছে। এবারের রান্না সাজানো হয়েছে মুরগির মাংস রান্নার রেসিপি । তাহলে দেখে নিন সুস্বাদু মুরগিরর ঝাল মাংস রান্নার সহজ রেসিপি।

উপকরণ :

মুরগি ১ টি (দেড় কেজি),

আলু বড় ২টি,

পেঁয়াজ কুচি ১/২ কাপ,

আদা বাটা ১ টে চামচ,

রসুন বাটা ১ টে চামচ,

জিরা বাটা/গুঁড়া ১ চা চামচ,

মরিচ গুঁড়া দেড় চা চামচ,

হলুদ গুঁড়া ১ চা চামচ,

তেজপাতা ৩টি,

দারুচিনি ৩ টুকরা (দেড় ইঞ্চির),

এলাচ ৪/৫ টি,

আস্ত জিরা ১ চা চামচ (নাও দিতে পারেন),

কাঁচামরিচ ৫/৬ টি,

ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ,

গরম মসলা গুঁড়া ১ চা চামচ,

লবণ স্বাদমতো,

তেল ১/৪ কাপ ।

প্রস্তুত প্রণালী:

প্যানে তেল গরম করে আস্ত জিরা ও আস্ত গরম মসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ বাদামি হলে তাতে অল্প পানি দিয়ে সব মসলা (ভাজা জিরা ও গরমমসলা গুঁড়া বাদে) কষিয়ে নিন।

মসলা কষানো হলে আলু কষিয়ে মুরগি মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। পানি দেয়ার দরকার নেই। মুরগি থেকে যে পানি বের হবে তা দিয়েই মুরগি কষিয়ে নিন।

মুরগি কষানোর পানি শুকিয়ে গেলে ঝোলের জন্যে পরিমাণমতো পানি দিন। তেল ছেড়ে আসলে কাঁচামরিচ, ভাজা জিরা ও গরমমসলা গুঁড়া ছড়িয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন।

Similar Posts

  • |

    অল্প মশলায় গার্লিক বিফ

    অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি। উপকরণ গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • মুরগির মাংসের রান্নার রেসিপি

    মাংসের মধ্যে মুরগির মাংস সব চাইতে সুস্বাদু এবং ছোট বড় সবারই খুব পছন্দ মুরগির মাংস । নিয়মিতই সবাই মুরগির মাংস আমরা খেয়ে থাকি। আজকে আমরা একটি সুস্বাদু মুরগির মাংস রান্নার রেসিপি জানাবো। উপকরণ : – মুরগির মাংস ৫০০-১০০০ গ্রাম – আদা বাটা ১-২ চা চামচ – রসুন বাটা ১-২ চা চামচ – জিরা বাটা ১-২…

  • মচমচে ফ্রেঞ্চ ফ্রাই-

    ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। কম সময়ে সহজেই ঘরে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। বিকালের নাস্তা আর চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জুড়ি নেই। বিশেষ করে শিশুদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজার একটি খাবার।   আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই-   উপকরণ আধা কেজি মাঝারি সাইজের আলু, ১ চিমটি হলুদ, সামান্য…

  • |

    বাংলাদেশে কোন মৌসুমে কোন আম পাকে?

    বর্তমান শতাব্দীর শুরু থেকে বেশ কয়েক বছর পেশাগত কাজে খুলনা শহরে হরহামেশাই যেতে হয়েছে। খুলনা শহরের ডাকবাংলো মোড় এলাকাজুড়ে ছড়ানো-ছিটানো ফলের দোকান। দোকানগুলোতে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে দেদার। মে মাসের শেষ দিকেই খুলনার বাজারে ল্যাংড়া আম! আমি রাজশাহীর মানুষ। আম সম্পর্কে, বিশেষ করে উৎকৃষ্ট জাতের আম নিয়ে আমাদের আগ্রহ ও সচেতনতা জন্মগত। ল্যাংড়া আম জুন…

  • শুঁটকির বড়া তৈরির রেসিপি

    শুঁটকির বড়া শুঁটকিরই একটু ভিন্নরকমের আইটেম। গ্রাম দেশে যেমন এর চল আছে, শহরেও অনেকেই খায়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল শুঁটকির বড়া খেতে দারুণ লাগে। চলুন চটপট জেনে নেই রেসিপি- উপকরণ:   মিষ্টি কুমড়া/লাউ পাতা- ১০টি, চ্যাপা শুঁটকি- ৫টি, শুকনা মরিচ- ৫টি, ধনে পাতা- ৩ টেবিল চামচ, রসুনের কোয়া- ৫টি, পেঁয়াজ কুঁচি- ১…

Leave a Reply