|

শীতের বিকেলে তরতাজা ফুলকপির মুচমুচে পাকোড়া

শীত এসেছে। সাথে করে নিয়ে এসেছে বাহারি রকমের স্ববজি ও। ফুলকপি তার মধ্যে অন্যতম । সব রকমের মাছ এবং স্ববজির সাথে মানানসই ফুলকপি। তবে ফুলকপি শুধু সবজি হিসেবেই অতুলনীয় নয়, রয়েছে এর ব্যপক ব্যাবহার।

মুচমুচে স্বাদের চপ হিসেবেও ফুলকপি দারুণ উপযোগী। নিজেদের নাস্তা বা অতিথি আপ্যায়নে এর জুড়ি নেই। আসুন শিখে নেয়া যাক সহজে ফুলকপির মুচমুচে চপ বানানোর রেসিপি-

উপকরণঃ 

  •  ফুলকপি টুকরা করা ১ টি,
  • আদা বাটা ১ চা চামচ,
  • মরিচ গুঁড়ো ২ চা চামচ,
  • জিরা গুঁড়ো আধা চা ২চামচ,
  • ধনে গুঁড়ো আধা চা চামচ,
  • গরম মসলা গুড়া পরিমাণ মত,
  • হিং এক চিমটি,
  •  চালের গুড়া ১ কাপ,
  • কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ,
  • লবণ স্বাদমতো,
  • বিট লবণ স্বাদের জন্য,
  • তেল ভাজার জন্য,
  • পানি পরিমাণমতো।

প্রণালীঃ 

  • ফুলকপির টুকরাগুলো লবণ পানিতে ভাপ দিন। আটার সাথে
  • বাদে সব উপকরণ একসঙ্গে মেখে ব্যাটার তৈরি করুন।
  • ফুলকপির টুকরা ব্যাটারে চুবিয়ে ডুবোতেলে বাদামি করে ভাজুন।
  • ভাজা হয়ে গেলে একটি প্লেটে টিস্যু বিছিয়ে তার উপরে চপ গুলো রাখুন।
  • বিট লবণ ছিটিয়ে দিন ।

সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

বাড়িতে মেহমান আসলে অথবা বিকেলের নাস্তায় আপনি এই খাবার টি রাখতে পারেন। এতে যেমন আপনার খাবারে ভিন্নতা আসবে তেমনি আপনার পরিবার পাবে পুষ্টি।

Similar Posts

  • | |

    রসুন দিয়ে চ্যাঁপা শুঁটকি ভুনা

    শুটকির নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে,  কেউ আবার শুটকির কথা শুনলেই পালায়। শুটকি আসলে খুবই মজাদার আর জিভে জল আনার মতই খাবার। যদি সেভাবে রান্না করে খাওয়া কিংবা খাওয়ানো যায়। যারা শুধুমাত্র শুটকির গন্ধের কথা চিন্তা করে কখনোই শুটকি চেখে দেখেননি  তাদের জন্য যারা শুঁটকি খেতে খুব বেশি ভালবাসেন আজকের স্পেশাল রেসিপি। আজকে থাকছে…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • |

    বাচ্চাদের পছন্দের ভেজিটেবল ফ্রাইড রাইস

    ফ্রাইড রাইস বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। এমনি তে সবজি খেতে চাইলেও ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করলে রান্নায় যেমন বিচিত্রতা আসবে তেমনি আপনআর শিশু ও পাবে সবজির পুষ্টিগুণ। উপকরণঃ পোলাওর চাল দেড় কাপ গাজর আধা কাপ পেঁয়াজ আধা কাপ পেঁয়াজ কলি আধা কাপ ডিম ১ টি গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ সয়াসস ১ চা চামচ…

  • মুরগীর মাংসের রেসিপি

    মাংসের মধ্যে মুরগীর মাংস সব চাইতে সুস্বাদু এবং সব চাইতে বেশি স্বাস্থ সম্মত আর আমাদের সবার কাছেই প্রিয়।আমরা  নিয়মিতই সবাই মুরগীর মাংস খেয়ে থাকি। আজকে আমরা ২টি সুস্বাদু মুরগীর মাংস রান্নার রেসিপি জানাবো। সব সময় একি ধরনের রান্না করা মাংস খেতে ভালো লাগে না তাই   খাবারের মাঝে মাঝে পরিবতন আনাটা জরুরী।   ১. ঝাল ফ্রাইজি…

  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…