|

বাচ্চাদের পছন্দের ভেজিটেবল ফ্রাইড রাইস

ফ্রাইড রাইস বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। এমনি তে সবজি খেতে চাইলেও ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করলে রান্নায় যেমন বিচিত্রতা আসবে তেমনি আপনআর শিশু ও পাবে সবজির পুষ্টিগুণ।

উপকরণঃ

  • পোলাওর চাল দেড় কাপ
  • গাজর আধা কাপ
  • পেঁয়াজ আধা কাপ
  • পেঁয়াজ কলি আধা কাপ
  • ডিম ১ টি
  • গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
  • সয়াসস ১ চা চামচ
  • সয়াবিন তেল আধা কাপ
  •  আপনি মটরশুঁটি সহ ইচ্ছে মতো যে কোনও সবজি নিতে পারেন 
  • লবণ পরিমানমত

প্রণালীঃ

  • ভাত ঝরঝরে করে রান্না করুন ।
  • এরপর বাতাসে ছড়িয়ে রাখুন ।
  • বড় হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিন।
  • এরপর গাজর ও পেঁয়াজ কলি দিয়ে ৪-৫ মিনিট ভাজুন ।
  • এরপর ডিম দিয়ে ভাজুন।
  • ১ মিনিট ভেজে ভাত ও লবণ দিয়ে নাড়তে থাকুন।
  • ৭-৮ মিনিট ভাজুন
  • সয়াসস দিন।
  • গোলমরিচ দিয়ে ফ্রাইড রাইস নামিয়ে নিন।

Similar Posts

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

  • কিভাবে ঘরে বসে ভিনেগার বানাবেনঃ

      আচার এবং অন্য অনেক রান্নাতেই ভিনেগারের ব্যবহার প্রচুর। বাজারে বিভিন্ন কোম্পানির ভিনেগার পাওয়া যায় তবে সেসব কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তাহলে কি করা যায়…?? স্বাস্থের কথা চিন্তা করে ব্যবহার তো বন্ধ করে দেয়া যায় না… এর একটাই সহজ সমাধান আছে আর তা হলো নিজের হাতে বানিয়ে নেয়া। খুব সহজেই আপনি ঘরে বসে…

  • মুরগির মাংসের রান্নার রেসিপি

    মাংসের মধ্যে মুরগির মাংস সব চাইতে সুস্বাদু এবং ছোট বড় সবারই খুব পছন্দ মুরগির মাংস । নিয়মিতই সবাই মুরগির মাংস আমরা খেয়ে থাকি। আজকে আমরা একটি সুস্বাদু মুরগির মাংস রান্নার রেসিপি জানাবো। উপকরণ : – মুরগির মাংস ৫০০-১০০০ গ্রাম – আদা বাটা ১-২ চা চামচ – রসুন বাটা ১-২ চা চামচ – জিরা বাটা ১-২…

  • শীতে পাঁচমিশালি সবজি

    আমরা অনেকেই আছি যে সকালের নাস্তায় রুটি দিয়ে সবজি খেতে খুব ভালোবাসি আবার দুপুরের খাবারে ভাতের সাথে সবজি খেতে দারুণ লাগে।  তবে এবার সবজির রেসিপিতে একটু ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন পাঁচমিশালি সবজি। তাহলে আজ আমরা  জেনে নিব  পাঁচমিশালি সবজি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন রেসিপিটি । উপকরণ :…

  • মাছের ডিমের চপ

    বাঙালি মানেই মাছ । বাঙ্গালীর মাছ হইলে অন্য কিছু লাগে না বললেই চলে। আর যদি হয় মাছের সাথে, ডিম ও কিন্তু খুব মুখোরোচক একটা খাবার। গরম গরম ভাতের সঙ্গে কাঁচামরিচ  দিয়ে খেতে কিন্তু দারুন লাগে। আমরা অনেকেই আছি মাছের ডিম বেশি পছন্দ করে থাকি । বাচ্চারাও মাছে ডিম খুব পছন্দ করে । তাহলে আজ দেখে…

  • | |

    রসুন দিয়ে চ্যাঁপা শুঁটকি ভুনা

    শুটকির নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে,  কেউ আবার শুটকির কথা শুনলেই পালায়। শুটকি আসলে খুবই মজাদার আর জিভে জল আনার মতই খাবার। যদি সেভাবে রান্না করে খাওয়া কিংবা খাওয়ানো যায়। যারা শুধুমাত্র শুটকির গন্ধের কথা চিন্তা করে কখনোই শুটকি চেখে দেখেননি  তাদের জন্য যারা শুঁটকি খেতে খুব বেশি ভালবাসেন আজকের স্পেশাল রেসিপি। আজকে থাকছে…