|

আম-পেঁপে মাংস

উপকরণ : হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, পাকা পেঁপের পিউরি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন ও আদাবাটা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো (কম কম), তেল ২ টেবিল চামচ, পানি আধা কাপ।

ম্যাঙ্গো সসের জন্য : পাকা আমের পিউরি এক কাপের একটু কম, ভিনেগার সিকি কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, রসুনের কোয়া ১টি থেঁতো করে নেওয়া, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, ধনেপাতা ১ টেবিল চামচ।

 

প্রণালি : মাংস টুকরাগুলো ১ বাই ১ ইঞ্চি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাকা পেঁপের পিউরি দিয়ে ৮-১০ ঘণ্টা বা সারা রাত মেরিনেট করে রাখুন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিন। এতে মাংস দিয়ে কষান। মাঝারি আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। একটু পরপর নেড়ে দিন। লবণ দিন স্বাদমতো। ম্যাঙ্গো সসের সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিন। এটি মাংসে দিয়ে আধা কাপ পানিসহ ঢেকে আরও ১৫ মিনিট রান্না করুন। এবার অল্প আঁচে রান্না করবেন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • খাসির রানের রোস্ট

    উপকরণ ১ কেজি ওজনের খাসির রান, সোয়া কাপ মিষ্টি দই, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, গরমমসলা, জয়ফল-জয়ত্রী বাটা আদা চা-চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁপে বাটা ২ চা-চামচ, দুধের ননি আধা কাপ, পেঁয়াজ ২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাদাম কুচি ও কিশমিশ পরিমাণ মতো।  …

  • |

    ভুনা মাংস

    ভুনা মাংস রেসিপি উপকরণ : ১. গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি, ২. সরিষার তেল ২ টেবিল চামচ, ৩. পেঁয়াজ (বড়) ৬টি, ৪. শাহি জিরা ১ টেবিল চামচ, ৫. আদা বাটা ২ টেবিল চামচ, ৬. রসুন বাটা ২ টেবিল চামচ, ৭. সরিষার দানা ১ টেবিল চামচ, ৮. লবণ স্বাদমতো, ৯. হলুদ গুঁড়া ১ চা চামচ,…

  • |

    ঝাল তেহারি

    উপকরণ: গরুর সিনার মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ সেমি ৫ টুকরো, এলাচ ৫টি, লবঙ্গ…

  • |

    ছোলার ডালে মাংস

    উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, দারুচিনি ২-৩টি, এলাচ-লবঙ্গ ২-৩টি, গরম মসলা গুঁড়া ২ চা…

  • চিকেন ফ্রাই KFC স্টাইল

    উপকরণ :- হাড় চামড়া সহ চিকেন – ১ কেজি টেস্টিং সল্ট – ১ চা চামচ বেকিং সোডা – ১ চা চামচ ওয়েস্টার সস – ১ চা চামচ কাল গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ চিলি সস – ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার – ২ টেবিল চামচ লবন – ১/৪ চা চামচ চিকেন বড় বড়…

  • |

    কাবাব গোশত

    উপকরণ হাড়সহ গরুর মাংস এক কেজি, টক দই এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পোস্ত বাটা আধা চা চামচ, কাঠবাদাম বাটা এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা তিনটি করে, জায়ফল…