|

ঈদের আগে ত্বকের যত্ন

ঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে কে না চায় বলুন? আর তাই তো ঈদ নিয়ে এত প্রস্তুতি থাকে সবার। পোশাক, গহনা, প্রসাধনী সব প্রস্তুত, কিন্তু আপনার ত্বক প্রস্তুত তো? ঈদের খুব বেশি সময় বাকি নেই। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন।

জেনে নিন ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ-

ব্ল্যাক হেডস দূর করুন
ঈদের আগেই দূর করে ফেলুন ত্বকের সব ব্ল্যাক হেডস। ঘরেই ব্ল্যাক হেডস দূর করার জন্য ব্যবহার করতে পারেন চালের গুড়া কিংবা বেকিং সোডা। এছাড়াও আধা বাটা মসুর ডাল ব্যবহার করতে পারেন। প্রথমে ত্বক পরিষ্কার করে হালকা গরম পানির ভাপ মুখে নিন। এতে রোমকূপ গুলো খুলে যাবে। এরপর বেকিং সোডা, চালের গুড়া কিংবা আধা বাটা মসুর ডাল দিয়ে ব্ল্যাক হেডস যুক্ত স্থান গুলোতে আঙ্গুলের সাহায্যে ম্যাসাজ করুন। খুব জোরে চাপ দিয়ে ম্যাসাজ করবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। ব্ল্যাক হেডস পরিষ্কার হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে এক টুকরো বরফ ঘষে নিন পুরো মুখে।

 

ফেস প্যাক লাগান
কাচা দুধের সঙ্গে মসুর ডাল বাটা মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। একদিন পর পর এই ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাকটি ত্বক উজ্জ্বল করবে এবং ত্বকের ময়লা দূর করবে। এছাড়াও প্রাকৃতিক ভাবে ত্বক ব্লিচ করতে চাইলে টমেটোর রস এক চা চামচ ও লেবুর রস এক চা চামচ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

রাতে ঘুমানোর আগে যত্ন নিন
রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের খুব সাধারণ কিছু যত্ন করলে, সকালে ঘুম থেকে উঠে সতেজ ত্বক পাওয়া সম্ভব। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সব ধরণের মেকআপ ত্বক থেকে তুলে ফেলতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর অ্যালোভেরার রস মুখে লাগিয়ে নিতে হবে। সকালে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে। এছাড়াও পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে সেটাকে আইস কিউব করে রেখে দিতে পারেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে এই বরফটা ঘষে নিন। মুখ ধোয়ার প্রয়োজন নেই। সকালে উঠে দেখবেন আপনার ত্বক বেশ সতেজ হয়ে আছে।

Similar Posts

  • | |

    রুক্ষ শীতে ত্বকের যত্ন

    শীত কালের জন্য কিছু জরুরি টিপস শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক, চুল ,হাত ও পায়ে পড়ে।  যার ফলাফল শুষ্ক ত্বক,রুক্ষ চুল,ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সমস্যা দূর করা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার ও বটে । যার ফলে শহরের এই কর্মব্যস্ত জীবনে সৌন্দর্য ধরে রাখা টা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কি করে অল্প সময়ে…

  • |

    ত্বকের যত্নে মসুরের ডাল

    বাঙালীর খাবার টেবিলে ডালভাত না থাকলে রসনা বোধহয় অপূর্ণই রয়ে যায়।  সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকি। কিন্তু এই মশুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারি এটা আমরা সবাই হয়তো জানি না। ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের—  ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের কালচে ভাব দূর করে। ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে। ত্বকের…

  • রূপচর্চায় বিটরুটের ব্যবহার

    নিজেকে সুন্দর দেখাতে চান না এমন মানুষ খুব কমই আছেন। তাইতো কমবেশি সবাই রূপচর্চা করে থাকেন ।আর  এক্ষেত্রে পুরুষদের চাইতে নারীদের সংখ্যাই বেশি। নারীরা রূপচর্চায় নানান প্রসাধনী ব্যবহার করে থাকেন । বিশেষ করে মেয়েদের ত্বক ও চুলের নানা সমস্যা লেগেই থাকে।তবে ঘরোয়া উপকরণ দিয়েও সৌন্দর্যচর্চা করা সম্ভব। কখনও ডার্ক সার্কেল, কখনো বা ঠোঁটের কালচে ভাব…

  • সৌন্দর্যচর্চায় পাতা

    সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের ব্যবহার হয়ে আসছে বহু আগে থেকেই। আমরা অনেকেই হয়তো জানি না প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাতা। আমরা অনেকেই জানি ত্বক ও চুলের পরিচর্যায় নিম ও তুলসীপাতার উপকারিতার কথা । তাই সৌন্দর্যচর্চায় এ দুই পাতার জনপ্রিয়তা অনেক বেশি। তবে ২ টি পাতা ছাড়াও আমাদের পরিচিত আরও অনেক পাতা আছে, যাদের…

  • |

    পায়ের রোদে পোড়া দাগ নিয়ে ঝামেলা?

    রোদে কম-বেশি সবাইকেই ঘুরতে হয়। আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রঙ। খানিকটা সাদা, খানিকটা রোদে পোড়া, কালচে। এমনিতে এই সমস্যাটিতে ছেলে-মেয়ে সবাইকেই ভুগতে হলেও নারীদের ক্ষেত্রে নানারকম জুতো ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়ার আধিক্য বেশি দেখা যায়। অন্যদিকে বুট বা শু পড়ায় ছেলেরা প্রায়ই…

  • ত্বক উজ্জ্বল রাখবে টমেটো

    স্বাস্থ্য কিংবা সৌন্দর্য উভয় বজায় রাখতে টমেটোর কোনো বিকল্প নেই।ত্বকের কালো দাগ, রোদে পোড়া ভাব, তৈলাক্ততা দূরীকরন এমনকি ত্বক ফর্সা করতেও টমেটোর ভূমিকা লক্ষনীয়।ত্বক উজ্জ্বল করে টমেটোতে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি এর উপস্থিতি। সামান্য অম্ল প্রকৃতির টমেটোয় প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি উপস্থিত যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও টমেটোয়…