গরমে কাঁচা আমের শরবত

এই গরমে স্বস্তি এনে দিতে পারে  এক গ্লাস ঠাণ্ডা শরবত। এই সময়টা আমের। এখন বাজারে কাঁচা ও পাকা আম পাওয়া যায়।  তাই খুব সহজেই  কাঁচা আমের ঠাণ্ডা শরবত বানিয়ে নিতে পারেন । আমরা অনেকেই  আমের জুসে কেউ বা এটাকে শরবতও বলে থাকি । যে যা কিছুই বলুক, আমের শরবত দারুণ স্বাদ ও গুণে ভরপুর আমরা সবাই জানি । কম বেশি সবারই জিভে পানি চলে আসে  কাঁচা আমের নাম শুনলেই। এই গরমের ভর দুপুরে অনেকে হয়ত আমের ভর্তা খান। কিন্তু আবার অনেকের  কাটাকাটির আয়োজন সবসময় সহজে হয় না। সেই বিচারে কাঁচা আমের সরবত অনেক সময় সাশ্রয়ী, একই সাথে পুষ্টিকর ও সুস্বাদু। তাই এই গরমে খুব সহজেই ঝটপট তৈরী করুন কাঁচা আমের  জুস বা  শরবত।

উপকরণ :

কাঁচা আম – বড় ১-২ টি

চিনি – ৬-৭ টেবিল চামচ

গোল মরিচের গুড়া – ১/২ চা চামচ

বীট লবন -১/২ চা চামচ

কাঁচা মরিচ – ১-  ২ টি

লবন -১/২ চা চামচ

পানি – আনুমানিক ২ ও ১/২ কাপ

পদ্ধতি :

সর্ব প্রথমে আমের খোসা ছিলে ধুয়ে ৬-৮ টুকরা করে কেটে আমের আটি ফেলে দিতে হবে । কড়াই এ পানি গরম করে আম সেদ্ধ করে ব্লেন্ডার এ দিয়ে সব উপকরণ মিশিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে । বরফ আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন। চাইলে কিছু ক্ষণ ফ্রিজে রেখে তারপর খেতে পারেন  খেয়াল রাখতে হবে  যে কোনো ফলের শরবত তৈরী করার ২৫- ৩০ মিনিটের মধ্যেই গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে ফলের সম্পুর্ণ ভিটামিন সহ অন্যান্য উপকারী উপাদানগুলি আপনার কাজে লাগবে।

 

Similar Posts

  • অপরাজিতা ফুলের চা খেলে কী হয়?

    সকাল বা বিকেল, ব্যস্ততা কিংবা আড্ডা আসরে – এককাপ চা ছাড়া সবকিছুই যেন পানসে লাগে । বেশির ভাগ সময়  আমরা দুধ চা আর রং চায়ের সাথে  পরিচিত। এর বাইরে অনেকেই  মাঝে মাঝে হয়তো গ্রিন টি নামক চা খাওয়া হয়। দুধ চা বা রং চায়ে অভ্যাস্ত বলেই আমরা অন্যান্য অনেক চা সম্পর্কে তেমন একটা জানি না।…

  • মসলা চা

    শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা…

  • সুস্থ থাকতে মেথির চা পান করুন

    দিন শেষে আমাদের সকলের  একটাই প্রাথনা ,যেন আমরা সুস্থ থাকি । কিন্তু অনেক সময় আমাদের  শরীর ভিন্ন ভাষায় কথা বলে থাকে । অর্থাৎ আমরা অসুস্থ হয়ে পরি । এমনটি হলে আমাদের চিকিৎসা নিতে হয়, ওষুধ খেতে হয়। অথচ আমরা যদি আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ  আনতে পারি তাহলে  সব সময় সুস্থ থাকা সম্ভব । দৈনিক চলাফেরার…

  • ডাবের পানি ১১ রোগের ওষুধ

    ডাবের পানি খাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা । একাধিক গবেষণায় দেখা গেছে শুধু গরমকাল নয়, সারা বছর যদি নিয়ম করে ডাবের পানি খাওয়া যায়, তাহলে একাধিক রোগ শরীরের ধারে কাছেও ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, ডাবের পানি উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মেঙ্গানিজ এবং জিঙ্ক নানাভাবে শরীরে…

  • |

    কিউই আইসড টি

    কিউই আইসড টি কিউই একটি বিদেশী ফল যার পুষ্টি গুনাগুন অনেক বেশি ও খেতেও  অনেক সুস্বাদু । আমাদের দেশে এখন এর চাহিদা অনেক ।  কিউই শরবত বা  কিউই এর আইসক্রিম আমরা অনেকেই খেয়েছি   কিন্তু কিউই টি এইটা আমাদের জন্য একে বাড়েই নতুন । আজকে আমরা জানবো কিভাবে তৈরি করতে হয় এই কিউই আইসড টি ।…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

Leave a Reply