গাজরের স্যুপ

উপকরণ : গাজর ২৫০ গ্রাম, পেঁয়াজ চার ভাগের এক কাপ, মাখন চার ভাগের এক কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া চার ভাগের এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লং গুঁড়া চার ভাগের এক চা চামচ, এলাচ গুঁড়া চার ভাগের এক চা চামচ, ক্রিম আধা কাপ, ভেজিটেবল স্টক ৩ কাপ, লবণ স্বাদ মতো, পুদিনা পাতা ৫/৬টি।

 

 

প্রস্তুত প্রণালি : গাজর ও পেঁয়াজ ছোট ছোট টুকরা করুন। প্যানে মাখন গলিয়ে তাতে পেঁয়াজগুলো কয়েক মিনিট ভাজুন। এর সঙ্গে গাজর দিন, কিছু সময় ভাজুন। মরিচ গুঁড়া, লং গুঁড়া, ধনে গুঁড়া, এলাচ গুঁড়া, গরম মসলা গুঁড়া মিশিয়ে নাড়ূন। তারপর এতে ভেজিটেবল স্টক ও লবণ মিশান। অল্প আঁচে ২০ মিনিট রান্না করুন। প্রয়োজন মতো কয়েক মিনিট গরম করে পরিবেশন ডিশে ঢালুন। ক্রিম ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • ডিমের স্যুপ

    উপকরণ : চিকেন সেদ্ধ করা পানি ৮ কাপ, ডাঁটা শাক কুচি ৩০০ গ্রাম, ডিম ফেটানো ২টি, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, সয়াসস্ অল্প একটু, গোলমরিচ গুঁড়ো ১ চিমটি, খাওয়ার সোডা ১ চিমটি।     প্রণালী : পানি ফুটিয়ে এতে তেল ও শাক যোগ করুন। মিশ্রণটি আবারও ফুটতে শুরু করলে অবশিষ্ট উপকরণগুলো ঢেলে দিয়ে…

  • মুখরোচক সবজির সুপ

    শীতকাল মানেই নতুন নতুন সবজির । এখন প্রচুর সবজি বাজারে পাওয়া যায়।সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের  কম বেশি প্রতিদিনই সবজি খাওয়া উচিত। এছাড়া যারা ওজন কমাতে আগ্রহী তাদের জন্য সবজির সুপ খুবই উপকারি খাদ্য। সবজির সুপ খেলে যেমন ওজন কমবে তেমনি আপনি সুস্থ থাকতে পারবেন ।   যা যা লাগবে: টমেটো মাঝারি ২-৩…

  • চিকেন স্যুপ

    উপকরণ : চিকেন ৪ পিস, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, পানি ৮ কাপ, চিনি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি পরিমাণমতো, তেল কোয়াটার কাপ।     যেভাবে তৈরি করবেন : চিকেন কিউব করে কেটে নিন। পাত্রে তেল দিন, তেল গরম হলে চিকেন দিন, চিকেন ভাজা হলে পানি দিন। পানি ফুটে উঠলে চিনি, কাঁচা মরিচ, টেস্টিং সল্ট, লবণ দিন।…

  • গাচপাচিয়ো প্রণ লেমন

    উপকরণ চিংড়ি ৮০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, লাল টমেটো ৫০ গ্রাম, লাল ক্যাপসিয়াম ১টা, পেঁয়াজ ১টি, রসুন ৩টি, টমেটো জুস ১ কাপ, গোলমরিচ ১ চা চামচ, কালোজিরা ১ চা চামচ, লবণ স্বাদমতো, শশা ১টি, অলিভওয়েল ৪ টেবিল চামচ, লাল মরিচ ২টি।     প্রণালি টমেটো এবং ক্যাপসিয়াম ১ ইঞ্চি আকারে টুকরা করুন। সবজি…

  • চিকেন কর্ন স্যুপ

    উপকরণ : পানি ৮ কাপ, সুইটকর্ন ৪ টেবিল চামচ, ডিম ২টি, কর্নফ্লায়ার ৪ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, চিকেন ২ পিস, চিনি ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস্ ৪ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : চিকেন কিউব করে কেটে নিন। এবার পাত্রে তেল দিয়ে চিকেন দিন,…

  • চিকেন নুডুলস স্যুপ

    উপকরণ : মাখন ২ টেবিল চামচ, গাজর ১ কাপ, আধা কাপ পেঁয়াজ, দারুচিনি ১ টুকরো, ছোট ছোট টুকরো করা মাংস, মাংসের স্টক ৪ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ এগ নুডুলস এক কাপ, লবণ…