গাজরের হালুয়া তৈরির সহজ উপায়

গাজরের হালুয়া অনেকেরই পছন্দের খাবার। বাজারে এখন গাজরের দেখা মিলছে বেশ। কাঁচা গাজর কিংবা রান্না করে তো খাওয়াই হয়, চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন গাজরের সুস্বাদু হালুয়া। রইলো রেসিপি-

উপকরণ : 

গাজর-দেড় কেজি (কুচি বা গ্রেট করা),

চিনি- দুই কাপ,

দুধ- ২ লিটার,

এলাচ- ৩/৪ টা,

দারচিনি- ২/৩ টা,

কাজুবাদাম- ১০-১২টা,

ঘি- ৩-৪ টেবিল চামচ।

প্রণালি :

প্রথমে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। গ্রেট করা গাজর দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মধ্যম আঁচে চুলায় নাড়তে থাকুন যতক্ষণ না গাজর নরম হয়। এবার চিনি, এলাচ, দারচিনি দিয়ে আস্তে আস্তে নাড়ুন। দুধ শুকিয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নাড়তে থাকুন। দুধ শুকিয়ে আসলে অল্প আঁচে ঘি দিয়ে একবার নেড়ে দিন। হালুয়া পাত্রের সাইডে যখন আর লাগবেনা আর সোনালি বাদামি রং হবে তখন নামিয়ে নিয়ে কাজু বাদাম কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • |

    ডিম চিংড়ির টমেটোর দম মজাদার রেসিপি

    নতুন কিছু রান্না করে চমকে দিন পরিবারকে। চিংড়ি আমাদের সবার প্রিয়! আর সেটা আরো মজাদার করতে পারে ডিম চিংড়ির টমেটোর দম রেসিপিটি। এটা খুবই সহজ একটা রেসিপি খুব কম সময় রান্না করতে পারবেন। কিন্তু যারা এটা খাবে তারা চেটে পুটেই খাবে নিশ্চিত থাকতে পারেন। চলুন দেখেনেই কিভাবে করবেন মজাদার  ডিম চিংড়ির টমেটোর দম। উপকরণঃ ডিম …

  • চুইঝালের আমচুরের আচার কিভাবে তৈরি হয়?

    আজ আমাদের জানাবো আমচুরের আচার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। আমচুর বা আমের ফলির আচার আমাদের অন্যতম বেস্ট সেলার একটা আচার। বেস্ট সেলার হওয়ার পেছনে যথেষ্ট কারন আছে! রয়েছে আমাদের প্রডাকশন টিমের দিন রাতের পরিশ্রম! এত আমের ফলি বা আমচুর কিভাবে পাই? প্রতি বছর কাল বৈশাখী বা মৌসুমি বায়ু পরিবর্তনের কারনে যে ঝড় হয়ে তাহে প্রায় কয়েক...
  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • |

    তেলাপিয়া মাছের ফিশ অ্যান্ড চিপস রেসিপি

    “ফিশ অ্যান্ড চিপস” খাবারটি ক্রমশ আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক রেস্তরাঁই পরিবেশন করে থাকে পশ্চিমা দেশগুলোর জনপ্রিয় এই খাবারটি। ঘরে বসেই ফিশ অ্যান্ড চিপসের মজা নিতে চান? তাহলে রেসিপি টি শিখে নিন ।ফ্রাইড ফিশ তৈরির রেসিপি আর পরিবেশন করুন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই বা ঘরে তৈরি আলুর চিপসের সাথে। উপকরণঃ  তেলাপিয়া মাছের ফিলে ভাজার…

  • |

    বৃষ্টি মানেই খিচুড়ি

    ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে…

Leave a Reply