রুপচর্চায় মসুরের ডাল

সুন্দর ত্বকের জন্য প্রসাধনী ব্যবহার করা এখন নিয়মিত ব্যাপার।এই প্রসাধনী সুন্দর ত্বকের জন্য ব্যবহার করলেও তা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়।অথচ প্রাকৃতিক উপায়েই আমরা আমাদের ত্বককে রাখতে পারি সুন্দর ও উজ্জ্বল।মসুরের ডাল ত্বকের সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখে।জেনে নিন মসুরের ডাল ব্যবহার করার পদ্ধতি।

 

মসুর ডাল ও মধুর প্যাকঃ 

এক চা চামচ মধু আর এক চা চামচ মসুর ডাল বাটা মিশিয়ে পরিস্কার মুখে লাগাতে হবে। ১৫ মিনিট পরে হালকা হাতে ঘষেঘষে তুলে ফেলতে হবে। তারপর পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে।

মসুর ডাল, টক দই আর বেসনের উপটানঃ 

সমপরিমান মসুর ডাল বাটা, টক দই আর বেসন এক সাথে মিশাতে হবে। এর সাথে নিতে হবে এক চিমটি হলুদ গুড়া। ভালো করে মিক্স করে মুখে অ্যাপ্লাই করতে হবে। একদম শুকিয়ে গেলে হাত পানিতে ভিজিয়ে আলতো করে ম্যাসাজ করে তুলে ফেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

দুধ ও মসুর ডালের এক্সফলিয়েটরঃ 

মসুর ডাল বেটে এর সাথে এক চা চামচ দুধ মিশিয়ে কোমল হাতে মুখে ম্যাসাজ করতে হবে ২/৩ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো করে। খেয়াল রাখবেন মুখে যেন একটুও লেগে না থাকে।

মসুর ডাল ও গাঁদা ফুলের প্যাকঃ 

মসুর ডাল বাটা ও গাঁদা ফুল এর পাপড়ি বাটা এক সাথে মিশিয়ে মুখে লাগালে এটি স্কিনের ব্রাইটনেস বাড়াবে। আর যদি চান এর সাথে স্কিনে আসুক গোলাপি আভা তাহলে মিশিয়ে নিন এক চা চামচ গোলাপের পাপড়ি বাটা।

 

 

Similar Posts

  • ত্বকের যত্নে মুলতানি মাটি

    নারীরা রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার করে থাকে । রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো জানি। বহু কাল আগে থেকেই মুলতানি মাটি রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে । যে সকল নারীরা  প্রতিনিয়ত সৌন্দর্য্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয়। রুপচর্চায় এর বহুবিধ উপকার পাওয়া যায়…

  • ত্বক উজ্জ্বল রাখবে টমেটো

    স্বাস্থ্য কিংবা সৌন্দর্য উভয় বজায় রাখতে টমেটোর কোনো বিকল্প নেই।ত্বকের কালো দাগ, রোদে পোড়া ভাব, তৈলাক্ততা দূরীকরন এমনকি ত্বক ফর্সা করতেও টমেটোর ভূমিকা লক্ষনীয়।ত্বক উজ্জ্বল করে টমেটোতে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি এর উপস্থিতি। সামান্য অম্ল প্রকৃতির টমেটোয় প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি উপস্থিত যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও টমেটোয়…

  • ব্রণ দূর করার উপায়

    একটি নারীর  কাছে আতঙ্কের আরেক নাম ব্রণ। কারণ ব্রণ পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে মুখে ব্রণ হয়েই থাকে। ব্রণ সারানোর জন্য  অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে।  বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে…

  • |

    স্ট্রেচ মার্ক নিয়ে চিন্তিত ? দেখে নিন সমাধান

    ত্বকে ফাটা ফাটা বা কুঁচকে যাওয়ার মতো দাগকে আমরা স্ট্রেচ মার্ক বলে থাকি। সাধারণত কোমর, ঘাড়ের ভাঁজে, পেটের ভাঁজে অথবা পায়ের ভাঁজে এই ধরনের দাগ দেখা দেয়। আবার গর্ভকালীন সময়ে পেটে এই স্ট্রেচ মার্ক দেখা দেয়। সাধারণত শরীরের অভ্যন্তরীণ অংশে এই দাগ পড়ে। তবে এই দাগ শরীরে বাহ্যিক অংশে দেখা দিলে তা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি…

  • ঘরোয়া ভাবে ফর্সা হওয়ার উপায়

    খুব কম খরচে ফর্সা হওয়ার উপায় জানতে কে না চায় ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সবাই  হতে চায়। এখন কার সময়ে সকল নারীরা একটু ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে ।  তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। কেননা বাজারজাত ক্রিমগুলিতে ব্যবহৃত রাসায়নিক দিনের পর দিন…

  • রূপচর্চায় বিটরুটের ব্যবহার

    নিজেকে সুন্দর দেখাতে চান না এমন মানুষ খুব কমই আছেন। তাইতো কমবেশি সবাই রূপচর্চা করে থাকেন ।আর  এক্ষেত্রে পুরুষদের চাইতে নারীদের সংখ্যাই বেশি। নারীরা রূপচর্চায় নানান প্রসাধনী ব্যবহার করে থাকেন । বিশেষ করে মেয়েদের ত্বক ও চুলের নানা সমস্যা লেগেই থাকে।তবে ঘরোয়া উপকরণ দিয়েও সৌন্দর্যচর্চা করা সম্ভব। কখনও ডার্ক সার্কেল, কখনো বা ঠোঁটের কালচে ভাব…

Leave a Reply