cuijhal-diye-kala-vuna চুইঝাল-দিয়ে-কালা-ভুনা
|

চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা

শবে বরাতে রুটি আর সাথে অনেক রকমের হালুয়া তো খাওয়া হয় , মিষ্টির সাথে যদি ঝাল কোন স্পেশাল আইটেম থাকে তাহলে  খাওয়া টা আরও জমে যায় ,তাই আজকে একটি মজাদার  রেসিপি চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা দেওয়া হল-

cuijhal-diye-kala-vuna চুইঝাল-দিয়ে-কালা-ভুনা
চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা

 

গরুর মাংসের কালা ভুনা রান্নার কথা না বললেই নয় । আর সাথে যদি থাকে চুই ঝাল দিয়ে কালা ভুনা তাহলে তো কথাই নেই স্বাদ দিগুন  বেড়ে যাবে  ।  নিশ্চয়ই এখন ভাবছেন কিভাবে তা রান্না করা হয় ? চিন্তা নেই , আপনাদের জন্যই শেয়ার করছি বিখ্যাত এই গরুর মাংসের রেসিপি । তৈরি করুণ বাড়িতেই চুইঝাল দিয়ে  গরুর মাংসের কালা ভুনা।

 

উপকরণ 

 

  • ৩ থেকে ৪ কেজি হাড় ছাড়া গরুর মাংস
  • ১ চামচ বা মরিচ গুড়া
  • ১ চামচ হলুদ গুড়া
  • ১/২ চামচ জিরা গুড়া
  • ১/২ চামচ ধনিয়া গুড়া
  • ১ চাচম পেঁয়াজ বাটা
  • ২ চামচ রসুন বাটা
  • ১/২  চামচ আদা বাটা
  • সামান্য গরম মশলা (দারুচিনি , এলাচি , লবঙ্গ , তেজপাতা )
  • ১/২ কাপ পেঁয়াজ কুঁচি
  • কয়েকটা কাঁচা মরিচ
  • পরিমান মত লবণ
  • সরিষার তেল
  • ২৫০ গ্রাম চুই ঝাল

 

প্রনালী

 

মাংস কাটার পর ভাল মতো ধুয়ে নিন। তারপর পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে লবণ , তেল ও চুই ঝাল বাকি সব মশলা দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে  । মাখানো মাংসটি এবার চুলায়  হালকা আঁচ রেখে তুলে দিতে হবে । এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন । মাংস সিদ্ব হতে সময় লাগবে।আবারো গরম পানি এবং জাল বাড়িয়ে নিন  যদি মাংস না নরম হয়ে থাকে। ঝোল শুকিয়ে , মাংস নরম হয়ে যাবার পর রান্নার পাত্রটি সরিয়ে রাখুন । এবার অন্য একটি কড়াই নিয়ে , তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভাঁজতে থাকুন । সোনালী রং হয়ে আসলো সেই কড়াইতে গরুর মাংস দিয়ে , হালকা আঁচে ভাজতে থাকুন ।

কালো হয়ে যাওয়া পর্যন্ত তা নাড়তে থাকুন , খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় । এই সময় চুলার পাশেই থাকুন ।  সব শেষে রান্নাটি নামানোর আগে লবণটি চেখে নিন ।

 

পরিবেশনঃ

 

ভাত , খিচুড়ি , পোলাউ , চালের রুটি যে কোন টার সাথে  পরিবেশন করুন মজাদার চুইঝাল দিয়ে  গরুর কালা ভুনা সাথে  চাটনি অথবা সালাদ সহ।

মজাদার এই চুইঝাল পেতে আমাদের কল করুন-

০১৭১১৩০৫৮৮৯ অথবা ক্লিক করুন-

chui-jhal চুই-ঝাল@chuijhal.com
চুইঝাল ২৫০ গ্রাম –

Chuijhal (চুইঝাল) ২৫০ গ্রাম

চুইঝাল ৫০০ গ্রাম-

Chuijhal (চুইঝাল) ৫০০ গ্রাম

 

 

 

Similar Posts

  • |

    চুইঝালে গরুর মাংস

      চুইঝাল একধরনের গাছের শেকড়। যেটা খুলনার মানুষেরা মাংসের মসলা হিসেবে ব্যবহার করেন। তবে চুই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। সাধারণত চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এটি মাংসের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে।পোলাও, খিচুড়ি ও গরম সাদা ভাতের সঙ্গে একটু ঝাল মাংস মুখে রুচি বাড়ায়। জেনে নেন কীভাবে রান্না করবেন চুইঝালে…

  • |

    শিককাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ,…

  • |

    কলিজা ভুনা- চুই ঝাল

    কলিজা ভুনা- চুই ঝাল উপকরণ : গরুর কলিজা -২০০ গ্রাম টমেটো -১ টি মাঝারি ( ছোট কিউব করে কাটা) পেঁয়াজ -১ টি বড় (কুচানো) হলুদের গুঁড়া- ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ চুই ঝালঃ ৪ টুকরো Chui Jhal – চুই ঝাল আদা বাটা -১ চা চামচ রসুন বাটা-১ চা চামচ জিরার গুঁড়া…

  • Haleem(হালিম) – চুই ঝাল

    Haleem(হালিম) – চুই ঝাল ইফতারিতে হালিম এর জনপ্রিয়তা আর কাউকে বলতে হবে না। হালিম কে আরও মুখরোচক করে তুলতে চুই ঝাল দিয়ে হালিম করতে পারেন। উপকরনঃ গরুর মাংস ( ছোট করে কাটা)- ১ কেজি চাল- ১ কাপ মুগ ডাল- ১/২ কাপ চনার ডাল- ১/২ কাপ মশুরের ডাল- ১/২ কাপ মটরের ডাল- ১/২ কাপ পেঁয়াজ কুচি-…

  • |

    নলার ঝোল

    উপকরণ : গরুর পায়া ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, আদা কুচি ২ চা-চামচ, আদা কুচি ২ টেবিল চামচ, বড় ও ছোট এলাচি ৭-৮টা, শাহি জিরা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, এলাচি ও দারুচিনি কয়েকটা, তেজপাতা ২-৩টা, লবণ স্বাদমতো, বাদাম বাটা…

  • |

    ঈদ স্পেশাল – বিফ ভেজিটেবল রোল

    দেখতে দেখতে চলে এলো কোরবানির ঈদ। এই ঈদে ঘরে থাকবে প্রচুর গরুর গোশত। গরুর গোশত দিয়ে বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন রকম মজাদার খাবার। আজ আমরা দেখব ‘বিফ ভেজিটবল রোল’ তৈরি করার একটি সহজ রেসিপি। যা যা লাগবেঃ- গরুর গোশতের কিমা- ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের- ১টি, গাজর- ২টি, বরবটি- ৫০ গ্রাম, লবণ- পরিমাণমতো, চিনি- ১…