টমেটো ক্রিম স্যুপ

উপকরণঃ
১। টমেটো ৫টি
২। মুরগির স্টক ৫ কাপ
৩। মাখন ১ টেবিল-চামচ
৪। ভাঁজখোলা পেঁয়াজ ৪টি
৫। কাঁচামরিচ ২-৩টি
৬। সাদা গোলমরিচ এক চা-চামচ
৭। চিনি এক চা-চামচ
৮। স্বাদ লবণ আধা চা-চামচ
৯। লবণ স্বাদমতো
১০। রসুন-কুচি ১ চা-চামচ

 

মুরগির স্টক তৈরিঃ
এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে মুরগির স্টক।

প্রণালীঃ টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে। সসপ্যানে মুরগির স্টক ও টমেটো পেস্ট দিয়ে চুলায় দিন। ফুটে উঠলে অন্য সব উপকরণ দিয়ে আবার ফুটতে দিন। অন্য একটি ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুনকুচি দিন। হালকা বাদামি হলে স্যুপের ওপর ঢেলে দিন। গরম গরম ব্রেড টোস্টের সঙ্গে পরিবেশন করুন।

Similar Posts

  • চিকেন নুডুলস স্যুপ

    উপকরণ : মাখন ২ টেবিল চামচ, গাজর ১ কাপ, আধা কাপ পেঁয়াজ, দারুচিনি ১ টুকরো, ছোট ছোট টুকরো করা মাংস, মাংসের স্টক ৪ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ এগ নুডুলস এক কাপ, লবণ…

  • চিকেন কর্ন স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডিম ২টি, সয়াসস ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ,…

  • স্পাইস্ড চিকেন স্যুপ

    উপকরণ : পানি দেড় লিটার, চিকেন কিমা দেড় কেজি, চিংড়ি মাছ ৪টি, লবণ ও গোলমরিচ স্বাদমতো, পেস্তাবাদাম কুচি ২টি, শাক কুচি আধা টেবিল চামচ, রসুন কুচি ২ কোয়া, আদা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চিমটি, গুঁড়ো মরিচ ১ চিমটি, তেল ভাজার জন্য, সয়াসস্ ১ টেবিল চামচ, মটরশুঁটি ৭৫ গ্রাম।     প্রণালী :…

  • কবুতরের স্যুপ

    উপকরণ : কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর…

  • গ্রিল্ড চিজ এন্ড ভেজিটেবল স্যুপ

    উপকরণ : টমেটো, মাঝারি ৬টি। গাজর ঝুরি আধা কাপ। বাঁধাকপি ঝুরি ১ কাপ। তেল ২ টেবিল-চামচ। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। তেজপাতা ১টি। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। দারুচিনি একটু বড় ২ টুকরা। লবঙ্গ ২টি। আস্ত গোলমরিচ ছেঁচা ৪টি। মটরশুঁটি সিদ্ধ আধা কাপ। টমেটো কুচি ১টি। চিনি আধা কাপ। পনির ঝুরি ৪ টেবিল-চামচ। লবণ স্বাদমতো।   পদ্ধতি :…

  • ভেজিটেবল স্যুপ

    উপকরণ : পালংশাক কুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। টমেটো, মাঝারি ২টি। মাখন ৫ টেবিল–চামচ। গাজর, মাঝারি ২টি। পেঁয়াজ কুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। আলু, মাঝারি ২টি। ময়দা ২ টেবিল–চামচ। চিনি আধা চা–চামচ। লবণ চা–চামচের সিকি চামচ গোলমরিচ গুঁড়া চা–চামচের সিকি চামচ। ধনেপাতা কুচি ২ টেবিল–চামচ।     প্রণালি : পালংশাক সিদ্ধ…