টমেটো স্যুপ

মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।

উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংসের মিহি কিমা আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, চিনি ১ চা চামচ, সিরকা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, টমেটো সস ২ কাপ (মুরগির হাড়ের সঙ্গে টমেটো কেটে সিদ্ধ দিতে হবে, পরে ছেঁকে নিতে হবে। ইচ্ছা হলে কাঁচামরিচও দেওয়া যায় গোল করে কেটে)।

 

প্রস্তুত প্রণালি : মাংসের কিমা সয়াসস মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। কর্নফ্লাওয়ার স্টক দিয়ে গুলিয়ে নিতে হবে। গরম স্টক তেল লবণ মাখানো মাংস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, পরে কর্নফ্লাওয়ার, টমেটো সস, সিরকা, চিনি, টেস্টিং সল্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে।

Similar Posts

  • গাচপাচিয়ো প্রণ লেমন

    উপকরণ চিংড়ি ৮০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, লাল টমেটো ৫০ গ্রাম, লাল ক্যাপসিয়াম ১টা, পেঁয়াজ ১টি, রসুন ৩টি, টমেটো জুস ১ কাপ, গোলমরিচ ১ চা চামচ, কালোজিরা ১ চা চামচ, লবণ স্বাদমতো, শশা ১টি, অলিভওয়েল ৪ টেবিল চামচ, লাল মরিচ ২টি।     প্রণালি টমেটো এবং ক্যাপসিয়াম ১ ইঞ্চি আকারে টুকরা করুন। সবজি…

  • মুরগির মসলাদার স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৮ কাপ ২. মুরগির বুকের মাংস টুকরো করে ১ কাপের চার ভাগের তিন ভাগ ৩. ফুলকপি ছোট করে কাটা ১ কাপ ৪. আদা বাটা আধা চা চামচ ৫. রসুন বাটা আধা চা চামচ ৬. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ ৭. ফিশ সস ২ টেবিল চামচ ৮. ওয়েস্টার সস ১ চা…

  • ভেজিটেবল স্যুপ

    উপকরণ : ভেজিটেবল ১ কাপ, পানি ৪ কাপ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ২ চা চামচ, ডিম ২টি, কাঁচা মরিচ ৪টি।     যেভাবে তৈরি করবেন : ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি…

  • প্রন স্যুপ

    উপকরণ : প্রন আধা কাপ, পানি ৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সস্ ২ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : প্রন লেজসহ ধুয়ে নিন। এবার পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রন দিন। প্রন ভাজা হলে পানি দিন। এবার টেস্টিং সল্ট, চিনি, সস্,…

  • টক-ঝাল থাই স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৮ কাপ ২। চিংড়ি (লেজসহ) আধা কাপ ৩। মুরগি (ছোট টুকরো) ১ কাপ ৪। পাতলা ও গোল করে কাটা গাজর ১ কাপ ৫। কাঁচামরিচ ৩-৪টি (ফালি করা) ৬। থাই গ্রাস ৪-৫টি ৭। চিলি সস ২ টেবিল-চামচ ৮। টমেটো সস ২ টেবিল-চামচ ৯। সয়াসস ১ টেবিল-চামচ ১০। মাখন ১ টেবিল চামচ ১১।…

  • পাঁচমিশালি স্বচ্ছ স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ…