থাই স্যুপ

মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।

উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস ও চিংড়ি মাছ ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, থাই গ্রাস ৪-৫টি, বিচি ছাড়া কাঁচামরিচের ফালি ৪-৫টি।

 

 

প্রস্তুত প্রণালি : গরম স্টকে তেল-লবণ মাখানো মাংস, চিংড়ি, ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার, সয়াসস, টেস্টিং সল্ট, লেবু, থাই গ্রাস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। নামানোর আগে কাঁচামরিচের ফালি দিয়ে দিন।

Similar Posts

  • টম ইয়াম কুন

    উপকরণঃ চিংড়ি ২৫০ গ্রাম, থাই আদা ১ টুকরা, মাশরুম ৪টি, লেমন গ্রাস ২টি, বড় পেঁয়াজ ১টি, থাই লেবুপাতা ৪টি (সবকিছু চারকোনা করে কেটে নিতে হবে), স্বাদ লবণ ১ চা চামচ, ফিশ সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা…

  • টক-ঝাল থাই স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৮ কাপ ২। চিংড়ি (লেজসহ) আধা কাপ ৩। মুরগি (ছোট টুকরো) ১ কাপ ৪। পাতলা ও গোল করে কাটা গাজর ১ কাপ ৫। কাঁচামরিচ ৩-৪টি (ফালি করা) ৬। থাই গ্রাস ৪-৫টি ৭। চিলি সস ২ টেবিল-চামচ ৮। টমেটো সস ২ টেবিল-চামচ ৯। সয়াসস ১ টেবিল-চামচ ১০। মাখন ১ টেবিল চামচ ১১।…

  • ভেজিটেবল স্যুপ

    উপকরণ : ভেজিটেবল ১ কাপ, পানি ৪ কাপ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ২ চা চামচ, ডিম ২টি, কাঁচা মরিচ ৪টি।     যেভাবে তৈরি করবেন : ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি…

  • হট এন্ড সাওয়ার স্যুপ

    উপকরণ : মোরগের হাড় আধা কেজি। মোরগের মাংস আধা কাপ। চিংড়ি আধা কাপ। কর্নফ্লাওয়ার ৬ টেবিল–চামচ। ডিম ৬টি। কাঁচামরিচ ফালি করা ৪টি। চিনি ২ টেবিল–চামচ। লাল চিলিসস ৫ টেবিল–চামচ। লেমন গ্রাস ৮ টুকরা। লবণ স্বাদমতো। লেবুর রস ৪ টেবিল–চামচ।     প্রণালি : ২টি মোরগের হাড় সিদ্ধ করে ১২ কাপ স্টক ছেঁকে নিন। মোরগের মাংস…

  • গাজরের স্যুপ

    উপকরণ : গাজর ২৫০ গ্রাম, পেঁয়াজ চার ভাগের এক কাপ, মাখন চার ভাগের এক কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া চার ভাগের এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লং গুঁড়া চার ভাগের এক চা চামচ, এলাচ গুঁড়া চার ভাগের এক চা চামচ, ক্রিম আধা কাপ, ভেজিটেবল স্টক ৩ কাপ, লবণ…

  • স্পাইস্ড চিকেন স্যুপ

    উপকরণ : পানি দেড় লিটার, চিকেন কিমা দেড় কেজি, চিংড়ি মাছ ৪টি, লবণ ও গোলমরিচ স্বাদমতো, পেস্তাবাদাম কুচি ২টি, শাক কুচি আধা টেবিল চামচ, রসুন কুচি ২ কোয়া, আদা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চিমটি, গুঁড়ো মরিচ ১ চিমটি, তেল ভাজার জন্য, সয়াসস্ ১ টেবিল চামচ, মটরশুঁটি ৭৫ গ্রাম।     প্রণালী :…