ডালের বড়া

যা যা লাগবে : মশুরের ডাল ১৫০ গ্রাম। রসুন বাটা ১ চা চামচ ও হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল চা চামচ ও কাঁচা মরিচ কুচি ১ চা চামচ করে, পেয়াজ মিহি করে কাটা, ১ কাপ, তেল ভাজার জন্য এবং পানি পরিমাণমতো।

যেভাবে করবেন : মশুরের ডাল ভালভাবে ধুয়ে সারাদিন পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পুনরায় ধুয়ে নিয়ে পানি ছেঁকে নিন। এবার পাটায় মিহি করে বেটে নিয়ে তাতে একে একে পেয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি, হলুদ ও মরিচ গুঁড়ো, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ নিন। তারপর প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর বড়ার আকার করে ডুবন্ত গরম তেলে ভেজে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • মুড়ো মাষকলাই

    উপকরণ : রুই বা কাতলা অথবা যেকোনো বড় মাছের মাথা, লেজ ও কাঁটা (কেটে, বেছে, ধুয়ে, পানি ঝরিয়ে নেওয়া) ৫০০ গ্রাম, পানি ১০ কাপ, মাষকলাই ডালের গুঁড়া দেড় কাপ।মাছের মাথা কষানোর জন্য: তেল চার টেবিল চামচ, তেজপাতা তিনটি, দারুচিনি চারটি, এলাচি চারটি, লবঙ্গ তিনটি, আদা-রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ, ধনে…

  • মাংস দেয়া মসুর ডাল

    উপকরণ: ৫০০ গ্রাম মসুরির ডাল, ৫০০ গ্রাম মাটন বা মুরগির মাংস, ৬টি মিহি করে কুঁচানো পেঁয়াজ, ৫ কোয়া কুচানো রসুন, ২ চামচ ধনে গুঁড়ো, ২ চা চামচ জিরার গুঁড়ো, ২ চা চামচ মরিচের গুড়ো, আধা চা চামচ গরম মসলা গুঁড়ো, ১ আঁটি কুচানো ধনেপাতা, ৩টি কুচানো টমেটো, ১ চামচ হলুদ গুঁড়ো, ৩টি কুচানো কাঁচামরিচ, ১টি…

  • ছোলার ডালের ক্ষীরশাপাতি

    উপকরণঃ ১। ছোলার ডাল ২ কাপ ২। চিনি ৪ কাপ ৩। দুধের ক্ষীরশা ১ কাপ ৪। তরল দুধ ১ লিটার ৫। ঘি ১ কাপ ৬। এলাচ গুঁড়ো আধা চা চামচ ৭। দারচিনি ৪ টুকরা ৮। পেস্তাবাদাম কুচি সিকি কাপ ৯। কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ ১০। আমন্ড বাদাম বাটা ২ টেবিল চামচ ১১। ডিম ২টি…

  • ছোলার ডাল নারকেল

    উপকরণ : ছোলার ডাল ১ কাপ, নারকেল কুচি আধা কাপ, ঘি, তেল, লবণ, জিরা, আদা বাটা, চিনি পরিমাণমতো। তেজপাতা ও শুকনা মরিচ ৪টা করে।   প্রণালি : লবণ দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিন। ঘি মেশানো তেলে তেজপাতা, শুকনো মরিচ ও এলাচি-দারুচিনি ফোড়ন দিতে হবে। এতে নারকেল কুচি একটু ভেজে নিয়ে তাতে আদা বাটা, আস্ত…

  • ছোলা ডাল

    উপকরণ: ছোলার ডাল ১ কেজি, নারকেলের টুকরা ১ টেবিল-চামচ, হলুদ-জিরা-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, আদাবাটা, কাঁচা মরিচ, গোটা জিরা, চিনি, লবণ ও তেল।   প্রণালি: ছোলা এক রাত জলে ভিজিয়ে রাখুন। রান্নার আগে অল্প হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করুন। একটু সেদ্ধ হলে অন্যান্য মসলা ও কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। নারকেলের টুকরা আলাদা করে…

  • স্পেশাল হালিম

    উপকরণ : খাসির মাংস- ১ কেজি, মুগ ডাল- আধা কাপ, মসুর ডাল-আধা কাপ, বুটের ডাল- আধা কাপ, খেসারি ডাল- আধা কাপ, মাষকলাই ডাল- আধা কাপ, আদা+রসুন বাটা- ২ টেবিল চামচ, দারুচিনি+এলাচ- ৮/৯টি, তেজপাতা- ২/৩টি, পোলাও চাল- আধা কাপ, গমের গুঁড়া- আধা কাপ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া-১ চা চামচ, আদা কুচি- ২ টেবিল…