|

তেহারি

উপকরণ : জিরা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ চামচ, গোলমরিচ ৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জাফলং ১/২ চা চামচ, খাসি বা গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, তেল বা ঘি ৩ কাপ, পেঁয়াজ স্লাইস ৬টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম, দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো।

 

 

প্রস্তুত প্রণালি : জিরা, ধনে গুঁড়া, গোলমরিচ, এলাচ, দারুচিনি, জাফলং গুঁড়া করুন। গরম তেলে মাংসে আদা বাটা, রসুন বাটা, দই, কাঁচামরিচ, লবণ মিশিয়ে হালকা বাদামী করে ভাজুন এবং মাংস সিদ্ধ হলে মসলা দিয়ে নেড়ে নামান। হাঁড়িতে প্রয়োজনমতো পানি ফুটিয়ে চাল, দুধ, লবণ দিয়ে নাড়ূন। পোলাও চাল হয়ে আসার আগে ৬-৭ টুকরো কাঁচামরিচ দিন। অল্প আঁচে রেখে রান্না মাংস ছড়িয়ে দিন এবং মাংসগুলো পোলাও চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    আম-পেঁপে মাংস

    উপকরণ : হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, পাকা পেঁপের পিউরি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন ও আদাবাটা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো (কম কম), তেল ২ টেবিল চামচ, পানি আধা কাপ। ম্যাঙ্গো সসের জন্য : পাকা আমের পিউরি এক কাপের একটু কম, ভিনেগার সিকি কাপ, লেবুর রস ১ টেবিল…

  • |

    খাসীর তেহারি

    উপকরণ : খাসির মাংস আধা কেজি, কালিজিরা/বাসমতি চাল আধা কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ১০টি, সয়াবিন তেল ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, শাহি জিরা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কিসমিস…

  • |

    ছোলার ডালে মাংস

    উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, দারুচিনি ২-৩টি, এলাচ-লবঙ্গ ২-৩টি, গরম মসলা গুঁড়া ২ চা…

  • |

    বিফ চিলি

    উপকরণ : গরুর মাংস ২০০ গ্রাম, পেঁয়াজ ২টি, কাঁচামরিচ ৭টি, ক্যাপসিকাম ১টি, রসুনের কোয়া ৪টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে গরুর মাংস একটি ডিম ও লবণ দিয়ে মাখাতে হবে। কড়াইয়ে সেই মাংস একটু তেলের মধ্যে কষাতে হবে। এখন একটি পেনে তেল দিয়ে গরম করে তার সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও রসুন দিয়ে একটু পাকাতে হবে।…

  • |

    কাবাব গোশত

    উপকরণ হাড়সহ গরুর মাংস এক কেজি, টক দই এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পোস্ত বাটা আধা চা চামচ, কাঠবাদাম বাটা এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা তিনটি করে, জায়ফল…

  • |

    বিফ ফ্রাইড কাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ১ কেজি গোল গোল বা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সিরকা আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী ও রসুন বাটা ১ টেবিল চামচ করে। ভাজার জন্য তেল এবং ভাজার সময় মোটা করে পেঁয়াজ কাটা আধা কাপ ও আস্ত কাঁচামরিচ ৫-৬টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে…