দই বড়া

উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ স্বাদ অনুযায়ী, পুদিনাপাতা, ধনেপাতা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, পানি ও তেল পরিমাণ মতো এবং টক দই ৫০০ গ্রাম।

 

 

প্রস্তুত প্রণালি : এক রাত মাষকলাইয়ের ডাল পানিতে ভিজিয়ে রেখে দিন। পরের দিন ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে স্বাদ অনুযায়ী লবণসহ মিহি করে বেটে নিন। প্রয়োজনমতো পানি দিতে পারেন। এখন বাটা ডালে মরিচ গুঁড়া, পুদিনা ও কাঁচামরিচ বাটা এবং পরিমাণমতো পানি দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটে নিন। টক দই, জিরা গুঁড়া, বিট লবণ এবং পুদিনা ও কাঁচামরিচ বাটা দিয়ে ঘন করে ব্লেন্ড করে নিন। একটি পাতিলে পানি গরম করে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে ডালের মিশ্রণ হাতে নিয়ে গোল গোল বা চ্যাপ্টা করে বড়ার মতো মচমচে ভেজে সঙ্গে সঙ্গে গরম পানিতে ২ মিনিট রেখে পানি ছেঁকে গোলানো দইয়ে দিয়ে ওপরে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি করে সাজিয়ে পরিবেশন করুন দই বড়া।

Similar Posts

  • লাউকিওয়ালী ডাল

    উপকরণ : মাশকলাই গুঁড়া ডাল ১-২ কাপ, মাছ (পছন্দমতো) ৪-৫ টুকরা, মরিচ গুঁড়া ১-২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, লাউ ৪ কাপ, লবণ পরিমাণমতো, আদা, রসুন বাটা, তেল ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টা, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, পিয়াজ কুচি ২-৩ টা, রসুন ক্র্যাশ ২ চা চামচ।   যেভাবে করবেন : মাছ…

  • লাউ ডাল

    উপকরণ : একটি মাঝারি লাউয়ের অর্ধেক মাঝারি টুকরো করা, মসুর ডাল ২৫০ গ্রাম, হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ, মরিচ গুঁড়া অর্ধেক চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ আস্ত ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ এবং তেল পরিমাণমতো।   প্রস্তুত প্রণালি : প্রথমে লাউ ও মসুর…

  • মাটন হালিম

    উপকরণ : মাংস রান্নার জন্য যা যা লাগবে : মাংস ২ কেজি, পেঁয়াজ ৩০০ গ্রাম, আদা ২০ গ্রাম, রসুন ৩০ গ্রাম, ধনে গুঁড়া ২০ গ্রাম, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, দারচিনি গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ গ্রাম। হালিমের ডাল…

  • তেঁতুল দিয়ে মসুর ডাল

    উপকরণ : ডাল ২৫০ গ্রাম, তেঁতুলের পানি আধা কাপ, নারিকেল কোরা আধা মালা, আদা বাটা আধা চা চামচ, হলুদ অল্প, আস্ত জিরা আধা চা চামচ, কাঁচামরিচ ২টি, শুকনা মরিচ ১টি, চিনি একটু, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।   যেভাবে তৈরি করবেন ১. ডাল সিদ্ধ করে নিন। ২. তেল গরম করে শুকনা মরিচ, জিরা, আদা…

  • দই বড়া

    বড়া তৈরির উপকরণ :মাসকালাই ডাল ২৫০ গ্রাম, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনে পাতা বাটা আধা চা চামচ, চিঁড়া গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চামচ, বিট লবণ আধা চা চামচ, সাধারণ লবণ ও তেল পরিমাণ মতো। বড়া ভেজানোর মিশ্রণ : টক দই ১ কেজি , পানি পরিমাণ…

  • ডাল ডিম কারি

    উপকরণ: ডিম ৮টি, ছোলার ডাল দেড় কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো ২ চা চামচ, তেজপাতা ১টি, চিনি ১ চা চামচ, তেল ১ কাপের তিনের এক ভাগ, ঘি ২…