0

নারিকেলের মোরগ বিরিয়ানি
পোলাও / August 3, 2015 / zahidulislamjunnunউপকরণ
ক. পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, পামতেল কোয়াটার কাপ।
খ. মোরগ ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ পরিমাণমতো, গোলাপজল ১ টেবিল চামচ, আলুবোখারা ৫টি, মিষ্টি দই কোয়াটার কাপ, আলু ৩টি মাঝারি সাইজের, জয়ত্রি গুঁড়া আধা চা চামচ, মাওয়া গুঁড়া আধা কাপ, নারিকেল বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, কিশমিশ ১০ পিস, কাজুবাদাম ১০ পিস, নারিকেল কুচি পরিমাণমতো, কয়লা ৪ টুকরা, কাঁচা মরিচ ১২টি, দুধ আধা কাপ, পামতেল ১ কাপ।

প্রস্তুত প্রণালি
ক. পোলাও রান্না
১. চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. প্রেশার কুকারে ঘি দিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ দিয়ে একটু ভাজা হলে নারিকেলের দুধ দিন।
২. পোলাও ফুটে উঠলে চিনি দিন।
খ. মোরগ রান্না
১. মোরগ ৪ টুকরা বা পছন্দমতো টুকরা করে নিতে পারেন।
২. আধা কাপ দুধের ভেতর জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া, বাদাম বাটা, নারিকেল বাটা, গোলাপজল দিয়ে গুলিয়ে রাখুন।
৩. গরম তেলে বা ঘিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিন। আলু ভেজে নিন। বাদাম, কিশমিশ, নারিকেল ভেজে নিন। কাঁচা মরিচ সিদ্ধ করে পানি ফেলে দিন।
৪. মোরগের মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, টক দই, লবণ, তেল, আদা, রসুন, আলুবোখরা, পোস্তদানা বাটা দিয়ে মাখিয়ে রান্না করুন। মাংস একটু সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ, আলু দিয়ে মাংস রান্না করুন। তারপর তেল উঠে এলে নামিয়ে নিন।
৫. তারপর পোলাও কুকার থেকে ১ ভাগ রেখে মাংসের লেয়ার দিয়ে কিশমিশ, বাদাম, নারিকেল কুচি, পেঁয়াজ বেরেস্তা, তার ওপর আবার পোলাও দিয়ে আবার মাংসের লেয়ার একইভাবে ৩টি লেয়ার দিয়ে ওপরে দুধে ভেজানো মসলার গুঁড়া ছড়িয়ে দিয়ে কয়লার আগুনে ঘি দিয়ে পোলাওয়ের ওপর ১০-১৫ মিনিট দমে দিন। তারপর পছন্দমতো ডেকোরেশন করে পরিবেশন করুন।
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments