বাঙ্গির শরবত তৈরির রেসিপি

বাঙ্গি বেশিরভাগ মানুষের কাছেই পছন্দের ফল নয় । দেখতে খুব সুন্দর তবে খেতে তেমন সুস্বাদু না হওয়ায় অনেকেই বাঙ্গির নাম শুনলে এড়িয়ে যান খেতে চায় না । কিন্তু আমরা কি জানি ?  অবহেলিত এই ফলেই আছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, আমিষ, ফলিক এসিড, পর্যাপ্ত পানি, ফ্যাটি এসিডের মতো  অনেক সব গুরুত্বপূর্ণ উপাদান। আমরা উপকারী এই ফল না খেয়ে নিজেরেই  ক্ষতি  করছি। তবে যদি খালি খেতে ভালো না লাগলে তাহলে  সুস্বাদু করে খাওয়ার উপায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি পদ বাঙ্গির শরবত তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বাঙ্গি- ছোট ১টি কুচি করে কাটা

চিনি- স্বাদমতো
মিষ্টি দই- হাফ কেজি
পানি- পরিমাণমত
বিট লবণ- ১ চা চামচের কম

বরফ কুচি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে বাঙ্গি গুলো কুচি করে কেটে ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে । এবার  তাতে পানি দিয়ে তাতে চিনি, দই, বিট লবণ মিশিয়ে আবার ব্লেন্ড করুন। এখন একটি পাত্রে ঢেলে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। কারণ এটি ঠান্ডা পরিবেশন করলে বেশি সুস্বাদু আর মজা লাগবে। চাইলে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন। এতে করে শরবতের রং আরও সুন্দর হবে। এবং খাওয়ার আগে সামান্য বরফ কুচি ছড়িয়ে নিন ।

Similar Posts

  • ইফতারে প্রাণ জুড়াতে তরমুজের শরবত

    চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। অন্য সময়ের চেয়ে রমজানের  সময় খাবারের আয়োজনে থাকে নানা ভিন্নতা। রোজায় দিনের বেশ বড় একটা সময়  কোনো খাবার খাওয়া হয় না বলে সুস্থতার কথা বিবেচনা করে আমাদের সাহরি ও ইফতারে সময় ভেবেচিন্তে খাবার বাছাই করতে হয় । রোজার সময় আমরা অনেকেই আছি ভাঁজা পোড়া খেয়ে থাকি বিভিন্ন ধরনের…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • অপরাজিতা ফুলের চা খেলে কী হয়?

    সকাল বা বিকেল, ব্যস্ততা কিংবা আড্ডা আসরে – এককাপ চা ছাড়া সবকিছুই যেন পানসে লাগে । বেশির ভাগ সময়  আমরা দুধ চা আর রং চায়ের সাথে  পরিচিত। এর বাইরে অনেকেই  মাঝে মাঝে হয়তো গ্রিন টি নামক চা খাওয়া হয়। দুধ চা বা রং চায়ে অভ্যাস্ত বলেই আমরা অন্যান্য অনেক চা সম্পর্কে তেমন একটা জানি না।…

  • গরমে কাঁচা আমের শরবত

    এই গরমে স্বস্তি এনে দিতে পারে  এক গ্লাস ঠাণ্ডা শরবত। এই সময়টা আমের। এখন বাজারে কাঁচা ও পাকা আম পাওয়া যায়।  তাই খুব সহজেই  কাঁচা আমের ঠাণ্ডা শরবত বানিয়ে নিতে পারেন । আমরা অনেকেই  আমের জুসে কেউ বা এটাকে শরবতও বলে থাকি । যে যা কিছুই বলুক, আমের শরবত দারুণ স্বাদ ও গুণে ভরপুর আমরা…

  • |

    কিউই আইসড টি

    কিউই আইসড টি কিউই একটি বিদেশী ফল যার পুষ্টি গুনাগুন অনেক বেশি ও খেতেও  অনেক সুস্বাদু । আমাদের দেশে এখন এর চাহিদা অনেক ।  কিউই শরবত বা  কিউই এর আইসক্রিম আমরা অনেকেই খেয়েছি   কিন্তু কিউই টি এইটা আমাদের জন্য একে বাড়েই নতুন । আজকে আমরা জানবো কিভাবে তৈরি করতে হয় এই কিউই আইসড টি ।…

  • মসলা চা

    শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা…

Leave a Reply