
ইফতারে যা খাওয়া উচিত
স্বাস্থ্যবিধি / April 4, 2022 / zahidulislamjunnunযেহেতু গরম কালে রোজা , গরমকালে রোজা রাখা বেশ কষ্টকর। সেহেতু সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা যায়।
গরমের সময় সারা দিন শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়। রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না। তাই ইফতারে সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
পানির চাহিদা পূরণ করতে যে কোনো রসাল বা তরল খাবার ইফতারে রাখা জরুরী যেমন- ফলের রস, শরবত, সুপ ইত্যাদি খাওয়া যেতে পারে। এতে সারাদিনের পানির ঘাটতি কমে আসে।
খেয়াল রাখবেন একবারে বেশি পানি পান করা মোটেও ঠিক নয় । ইফতারের পর থেকে কিছুক্ষণ পর পর অল্প পরিমাণে পানি পান করতে হবে।
তবে এটাও খেয়াল রাখতে হবে কোনোভাবেই রং মেশানো জুস বা কোমল পানীয় খাওয়া ঠিক হবে না । এতে করে অনেকের শরীর অসুস্থ হয়ে যেতে পারে । তাছাড়া সারাদিন কিছু না খেয়ে ইফতারে আজে বাজে খাবার না খাওয়াই ভালো- বলে মনে করেন বিভিন্ন পুষ্টিবিদরা ।
যদি ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান তাহলে অবশ্যই তেল সমৃদ্ধ ও ভাজাপোড়া-জাতীয় খাবার বাদ দিতে হবে প্রথমে ।আর অতিরিক্ত মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার না খাওয়াই ভালো। যদি কেউ চান তাহলে হালকা মিষ্টিজাতীয় খাবার রাখতে পারেন ইফতারে । তবে তার পরিমাণ যেন খুব বেশি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।”
আপনারা চাইলে সরাসরি মিষ্টি না খেয়ে মিষ্টি ফল, পুডিং খাওয়া ইফতারে রাখতে পারেন । আবার এটাও খেয়েল রাখবেন যে ঠিক ইফতারের সময় দুধের তৈরি মিষ্টি খাবার যেমন- পায়েস, সেমাই ইত্যাদি এড়িয়ে চলতে হবে। যদি চান প্রয়োজনে ইফতারি শেষে এই ধরনের খাবার খাওয়া খেতে পারবেন ।রোজার সময় একটু বেশিই খেয়াল রাখতে হবে শরীরের দিকে তাহলেই সুস্থ থাকতে পারবেন ।
ইফতারে খেজুর একটি আদর্শ খাবার আমরা তা সবাই জানি । কেবল খেজুরই নয় অন্য যে কোনো ফল রাখুন ইফতারে। এতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের চাহিদা সহজে পূরণ হবে সহজে । তাছাড়া ফল আঁশ বহুল হওয়ায় তা অন্যান্য খাবার হজমেও সাহায্য করে থাকে ।
রোজার সময় অতিরিক্ত চা বা কফি এবং কোমল পানীয় পান করা থেকে দূরে থাকাই ভালো । কারণ অতিরিক্ত চা ও কফি শরীরের পানি শূন্যতার সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে ।
ইফতারে এখন খাবার খেতে হবে যাতে পেট ঠাণ্ডা থাকে যেমন দুধচিড়া বা দই-চিড়া অথবা মুড়ি খাওয়া ভালো।শরীরের জন্য দই ভালো । দই পেটের সার্বিক সুস্থতা রক্ষা করতে সাহায্য করে থাকে ।
অনেকে ইফতারে তেহারি, বিরিয়ানি ধরনের খাবার খান। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। কোনোভাবেই এই ধরনের খাবার ইফতারিতে খাবেন না । কারণ এইগুলো পেট গরম করে, ফলে নানা রকমের পেটের অসুখ দেখা দিতে পারেন
তাই সুস্থ থাকতে ইফতারের সময় বেশি করে তরল খাবার ও ফলমূল খেতে হবে।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments