ইফতারে প্রাণ জুড়াতে তরমুজের শরবত

চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। অন্য সময়ের চেয়ে রমজানের  সময় খাবারের আয়োজনে থাকে নানা ভিন্নতা। রোজায় দিনের বেশ বড় একটা সময়  কোনো খাবার খাওয়া হয় না বলে সুস্থতার কথা বিবেচনা করে আমাদের সাহরি ও ইফতারে সময় ভেবেচিন্তে খাবার বাছাই করতে হয় । রোজার সময় আমরা অনেকেই আছি ভাঁজা পোড়া খেয়ে থাকি বিভিন্ন ধরনের এটা মোটেই ঠিক না তাই রোজার সময় ভাজাপোড়া কম খেয়ে পুষ্টি চাহিদা পূরণ করে এমন খাবার বেশি খাওয়া দরকার আমাদের  সকলের ।

এই প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রাণ শীতল করা এক গ্লাস ঠাণ্ডা শরবতের জুড়ি নেই।তাই শরবত টা হতে হবে পুষ্টি কর । এক গ্লাস শরবত  সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করে দেই  ।  এছাড়া এ সময় গরমের কারণে ঘামের সাথে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় তাই রোজাদারদের পানিশূন্যতার ঝুঁকি বেড়ে যায় বহু গুণ । তাই আমাদের সকলকেই ইফতারে সময়  শরীরের পানির চাহিদা পূরণে করতে পান করতে হবে ফলের শরবত।

যেহেতু হাতের নাগালে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমি ফল। সেই ক্ষেত্রে এসব ফল দিয়ে ব্লেন্ডারে সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন সুস্বাদু ও স্বাস্থ্যকর শরবত। যেহেতু ইফতারের আগে রান্নার তাড়াহুড়ো থাকে তার  মধ্যেও খুব কম সময়ে ব্লেন্ডারে তৈরি করা যায় যেকোনো ফলের শরবত। যেমন ঘরে থাকা উপকরণ দিয়ে ব্লেন্ডারে সহজে তৈরি করতে পারবেন  তমুজের শরবত।

রেসিপি নিচে দেয়া হলো।

তরমুজের শরবত

উপকরণ:

১) ১ টি মাঝারি আকারের তরমুজ,

২) বিট লবণ (১ চা চামচ),

৩) চিনি (স্বাদ মত ),

৪) ক্রিম (হাফ  কাপ),

৪) লেবুর রস (১- ২ চা চামচ)।

প্রস্তুত প্রণালি:

প্রথমে তরমুজের বিচি ফেলে দিয়ে শুধু লাল অংশটা নিতে হবে । এখন তরমুজটি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের জগে নিয়ে নিন । এর মধ্যে পরিমাণমতো চিনি, বিট লবণ, লেবুর রস যোগ করে ব্লেন্ড করুন এবং শরবত  ঠাণ্ড হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এখন একটি বাটিতে ক্রিম নিয়ে দুই চা চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে । এবার পরিবেশনের সময় গ্লাসে ফ্রিজে রাখা তরমুজের রস ঢেলে উপরে ফেটানো ক্রিম ঢেলে দিন ব্যাস হয়ে গেল । আবার একটা কাজ করতে পারেন সবশেষে কয়েকটি তরমুজের টুকরো উপরে ছড়িয়ে পরিবেশন করুন মজাদার তরমুজের শরবত।

 

Similar Posts

  • সুস্থ থাকতে মেথির চা পান করুন

    দিন শেষে আমাদের সকলের  একটাই প্রাথনা ,যেন আমরা সুস্থ থাকি । কিন্তু অনেক সময় আমাদের  শরীর ভিন্ন ভাষায় কথা বলে থাকে । অর্থাৎ আমরা অসুস্থ হয়ে পরি । এমনটি হলে আমাদের চিকিৎসা নিতে হয়, ওষুধ খেতে হয়। অথচ আমরা যদি আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ  আনতে পারি তাহলে  সব সময় সুস্থ থাকা সম্ভব । দৈনিক চলাফেরার…

  • মসলা চা

    শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা…

  • গরমে স্বস্তি দেবে পুষ্টিকর শরবতের রেসিপি

    এই গরমে সুস্থ থাকতে আমাদের সবার উচিৎ প্রচুর পানি পান করা । সেই সাথে হরেক রকম শরবত পান করলে আপনার শরীরও থাকবে চাঙ্গা। আসুন জেনে নিই এই গরমে কী ধরনের শরবত আপনার শরীর চাঙ্গা করবে- ১) বেলের মিষ্টি শরবত  উপকরণঃ  পাকা বেল চিনি পাতিলেবু বা গন্ধরাজ লেবু ঠান্ডা পানি বিট লবণ  বা সাধারণ লবণ প্রণালী …

  • বাঙ্গির শরবত তৈরির রেসিপি

    বাঙ্গি বেশিরভাগ মানুষের কাছেই পছন্দের ফল নয় । দেখতে খুব সুন্দর তবে খেতে তেমন সুস্বাদু না হওয়ায় অনেকেই বাঙ্গির নাম শুনলে এড়িয়ে যান খেতে চায় না । কিন্তু আমরা কি জানি ?  অবহেলিত এই ফলেই আছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, আমিষ, ফলিক এসিড, পর্যাপ্ত পানি, ফ্যাটি এসিডের মতো  অনেক সব গুরুত্বপূর্ণ উপাদান। আমরা উপকারী এই…

  • গরমে কাঁচা আমের শরবত

    এই গরমে স্বস্তি এনে দিতে পারে  এক গ্লাস ঠাণ্ডা শরবত। এই সময়টা আমের। এখন বাজারে কাঁচা ও পাকা আম পাওয়া যায়।  তাই খুব সহজেই  কাঁচা আমের ঠাণ্ডা শরবত বানিয়ে নিতে পারেন । আমরা অনেকেই  আমের জুসে কেউ বা এটাকে শরবতও বলে থাকি । যে যা কিছুই বলুক, আমের শরবত দারুণ স্বাদ ও গুণে ভরপুর আমরা…

  • |

    কিউই আইসড টি

    কিউই আইসড টি কিউই একটি বিদেশী ফল যার পুষ্টি গুনাগুন অনেক বেশি ও খেতেও  অনেক সুস্বাদু । আমাদের দেশে এখন এর চাহিদা অনেক ।  কিউই শরবত বা  কিউই এর আইসক্রিম আমরা অনেকেই খেয়েছি   কিন্তু কিউই টি এইটা আমাদের জন্য একে বাড়েই নতুন । আজকে আমরা জানবো কিভাবে তৈরি করতে হয় এই কিউই আইসড টি ।…

Leave a Reply