বিফ কোপ্তা কারী

উপকরণ : গরুর মাংসের কিমা আধা কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, পাউরুটি টুকরা ২টি, ডিম ১টি, তেল, লবণ স্বাদমতো .

 

পদ্ধতি : একটি পাত্রে গরুর মাংসের কিমা নিয়ে এতে আদা-রসুন বাটা, সামান্য টক দই, লবণ, ১ টেবিল চামচ হলুদ, ১ টেবিল চামচ মরিচ, ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর এতে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি (ইচ্ছা), মরিচ কুচি, পানিতে ভেজানো পাউরুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এবার কিমা দিয়ে ছোট ছোট বল করে নিয়ে ডিমে চুবিয়ে তেলে লাল করে ভেজে নিন। এরপর অপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবং কোপ্তা বলগুলো দিয়ে নেড়ে নিন ভালো করে। পরিমাণ মতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে থাকুন। ঝোল ঘন করার জন্য ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে ঝোল ঘন করে নামিয়ে নিন। একটি সার্ভিং ডিসে ঢেলে ওপরে বাদাম কিসমিশ কুচি ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে মুরগির মাংস দিয়ে কোপ্তা তৈরি করতে পারেন।

Similar Posts

  • কাটা মসলায় মাংস

    উপকরণ : গরু বা খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, আদা মিহি কুচি দেড় টেবিল চামচ. বেরেস্তা আধা কাপ, শুকনা মরিচ (৪ টুকরা করে কাটা) ৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টকদই আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি, আস্ত রসুন…

  • |

    মাংসের শুঁটকি

    উপকরণ : গরুর মাংসের শুঁটকি ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, এলাচ ৪টি, দারুচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো।   প্রস্তুত প্রণালি…

  • মাটন ভুনা

    উপকরণ : খাসির মাংস ১ কেজি, সয়াবিন তেল ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, আদা বাটা ৫০ গ্রাম, রসুন বাটা ৫০ গ্রাম, হলুদ গুঁড়া ২০ গ্রাম, মরিচ গুঁড়া ২০ গ্রাম, জিরা গুঁড়া ২০ গ্রাম, ধনিয়া গুঁড়া ২০ গ্রাম, টমেটো কুচি ১০০ গ্রাম, টক দই ১০০ গ্রাম এবং লং, এলাচ, দারুচিনি, লবণ ও তেজপাতা পরিমাণমতো।  …

  • জান্নাত-ই-শিরিন

    উপকরণ : দুধ ১ কেজি, চিনি ১৫০ গ্রাম, জেলি ৫০ গ্রাম লাল এবং ৫০ গ্রাম সবুজ, নুডলস ১০০ গ্রাম, এলাচ পাউডার ৫ গ্রাম, কাজু বাদাম ১০০ গ্রাম, কাস্টার্ড পাউডার ১৫০ গ্রাম, রাবড়্রি ১৫০ গ্রাম, ডানো ক্রিম ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : দুধ জাল দিতে হবে। এর মধ্যে কাস্টার্ড পাউডার ঢেলে ভালোভাবে নাড়ূন। তারপর…

  • | |

    কাস্টার্ড স্নো বলের মজাদার রেসিপি

    কাস্টার্ড স্নো বলের মজাদার রেসিপিটি পাঠিয়েছেন ফারজানা আক্তার। উনি পেশায় শিক্ষক হলেও বিভিন্ন রকম রান্না করতে ভালবাসেন।  উপকরণঃ তরল দুধ ১ লিটার কনডেন্স মিল্ক হাফ কাপ  ডিম ২টি  কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ  ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ চিনি স্বাদমতো  লবণ এক চিমটি সাজানোর জন্য বাদাম কুচি, চেরি কুচি ও আনারদানা প্রণালীঃ দুধ জ্বাল দিয়ে…

  • নারিকেলের মোরগ বিরিয়ানি

    উপকরণ ক. পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, পামতেল কোয়াটার কাপ। খ. মোরগ ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ…