|

বিফ বিন্দা আলু

উপকরণ : ১ কেজি গরুর মাংস, আদা ও রসুন বাটা ২০০ গ্রাম, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ১/২ কেজি, সিরকা ১/২ কাপ, তিনটা আলু, ১৫০ গ্রাম তেল, ১ চা চামচ গরম মসলা, ২ কাপ টক দই।

 

 

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি কড়াইয়ে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ব্রাউন রঙ করতে হবে। তারপর আদা রসুন বাটা দিতে হবে। একটু পাকানোর পর মরিচ, হলুদ, জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে পাকাতে হবে। তারপর কিউব করা কাটা গরুর মাংস দিয়ে ১৫ মিনিট কষাতে হবে। তারপর আলু চার কাপ পানি দিয়ে অল্প তাপে ৪৫ মিনিট পাকাতে হবে। এরপর দই ও সিরকা ও কাঁচামরিচ দিয়ে পাকিয়ে নিতে হবে এবং লবণ দিতে হবে পরিমাণমতো।

Similar Posts

  • |

    কিমার দম বিরিয়ানি

    উপকরণ : খাসি বা গরুর পেছনের রানের মাংস (চর্বি এবং হাড়বিহীন) ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, লবণ আধা টেবিল চামচের একটু বেশি, চিনি ১ চা-চামচ, ঘি ১ কাপ, ঘিয়ে ভেজে নেওয়া বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ সিকি…

  • |

    গরুর মাংসের বনেদি ভুনা

    উপকরন—— গরুর মাংস- ২ কেজি গরুর কলিজা -৫০০ গ্রাম মগজ –২৫০ গ্রাম পিয়াজ বাতা -১/২ কাপ পিয়াজ কুচি-১/৪ কাপ পিয়াজ বেরেস্তা-১/২ কাপ আদা বাটা–২ টেঃ চাঃ রশুন বাটা-২ টেঃচাঃঃ হলুদ গুড়া-১ চাঃ চাঃ মরিচ গুড়া -১টেঃ চাঃ জিরা ধনে গুড়া-২ চাঃচাঃ করে লবন -২ চাঃ চাঃ গরম মশ্লা- এলাচ-৫-৬ টি,দারচিনি -২টি,লবঙ-৩-৪টি,তেজপাতা-৩-৪ টি,স্টার এনিস-১ টা কাবাব…

  • | |

    রাঙ্গা আলুর গরুর মাংস

    রাঙ্গা আলুর গরুর মাংস  গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। আপনি যে ভাবেই রান্না করুন না কেন এর স্বাদ আর কোন কিছুর সাথে তুলনা করা যাবে না । তবে গরুর মাংস খেতে ভালো লাগলেও এটা পরিমানে কম খাওয়াই ভালো । লাল মাংস  আমাদের শরীরের জন্য ভালো না। তারপর ও আমরা…

  • মাটন পায়া

    উপকরণ : খাসির পায়া ২ কেজি, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, রসুন ১০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ১০টি, আদা ১০ গ্রাম, চিলি সস ১০০ গ্রাম, এলাচি ৫ গ্রাম, লবণ পরিমাণমতো, গোলমরিচ ১ টেবিল চামচ, তেল ৫০ গ্রাম।       প্রস্তুত প্রণালি : খাসির পায়া পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে নিতে হবে। এরপর একটি পাত্রে…

  • মাটন ভুনা

    উপকরণ : খাসির মাংস ১ কেজি, সয়াবিন তেল ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, আদা বাটা ৫০ গ্রাম, রসুন বাটা ৫০ গ্রাম, হলুদ গুঁড়া ২০ গ্রাম, মরিচ গুঁড়া ২০ গ্রাম, জিরা গুঁড়া ২০ গ্রাম, ধনিয়া গুঁড়া ২০ গ্রাম, টমেটো কুচি ১০০ গ্রাম, টক দই ১০০ গ্রাম এবং লং, এলাচ, দারুচিনি, লবণ ও তেজপাতা পরিমাণমতো।  …

  • রাবড়্রি

    উপকরণ : দুধ ৫ কেজি, চিনি ১৫০ গ্রাম, পেস্তা বাদাম ১০ গ্রাম (ডেকোরেশনের জন্য)।   প্রস্তুত প্রণালি : দুধ জাল দেওয়ার পর উপরিভাগে যে সর জমবে তা আসতে আসতে সাইড করতে হবে। দুধ শুকিয়ে এলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন, একটি বোলে ঢেলে পেস্তা বাদাম কুচি কুচি করে ওপরে ছিটিয়ে ঠাণ্ডা করুন এবং পরিবেশন…