|

ভাজা মাংস

উপকরণ : গরুর মাংস আড়াই কেজি, পেঁয়াজ (মিহি কুচি) আধা কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ছয় টুকরা, এলাচি (ছোট) ৬টি, লবণ স্বাদ অনুযায়ী, সিরকা আড়াই টেবিল চামচ, তেল সিকি কাপ।

 

 

প্রণালি : মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম হলে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। মাংসের টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ ভাজুন। সিরকা ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আদা বাটা দিয়ে কষিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন। ভালোভাবে জ্বাল হলে মাংসের পানি বের হবে। কিন্তু নরম হবে না। মাংস চুলা থেকে নামিয়ে রাখুন। গরমের দিন হলে প্রতিদিন এবং শীতের দিন হলে এক দিন অন্তর জ্বাল দেবেন অল্প আঁচে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে জ্বাল দেবেন। যদি রেফ্রিজারেটরে রাখা হয়, তাহলে পাঁচ দিন পর পর জ্বাল দেবেন। মাংস ফুটিয়ে জ্বাল দিতে হবে। ভালো করে ঝুরি হয়ে ভাজা ভাজা হলে এই মাংস একটি বায়ুরোধী পাত্রে করে ফ্রিজে এক থেকে দুই মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। খাওয়ার আগে বের করে পেঁয়াজ বাদামি করে ভেজে কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে বাগার দিয়ে খেতে পারেন।

Similar Posts

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • গ্রেভি বিফ চিলি

    উপকরণ : হাড় ছাড়া মাংস ২ কেজি, কর্নফ্লাওয়ার ১০০ গ্রাম, ডিম ৪টি, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ১০টি, আদা ১০ গ্রাম, সয়া সস ৩০ গ্রাম, ওয়েস্টার সস ৫০ গ্রাম, লবণ পরিমাণমতো, গোলমরিচ ২ টেবিল চামচ, কুকিং অয়েল ৫০০ গ্রাম, বাটার ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিতে হবে।…

  • মাটন বটি কাবাব

    উপকরণ : ১ কেজি মাটন (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), গরম মসলা ১ চামচ, ধনিয়া পাতা ১ চামচ, জিরা ১ চামচ, লাল মরিচ ২ চামচ, হলুদ আধা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ২ চামচ, সয়াবিন তেল আধা কাপ ও কাস্তুরি মেথি পাউডার। আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।     প্রস্তুত প্রণালি :…

  • |

    ডোনাট কাবাব

    উপকরণ : গরুর মাংসের কিমা আধা কেজি, ডিম ২টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টক দই ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়া…

  • গরুর মাংসের শাহী কোরমা

    আমরা বিভিন্ন উপলক্ষ্য বা ঘরোয়া আয়োজনে গরুর মাংসের বিভিন্ন রকম পদ না থাকলে যেন  চলে না ! তাছাড়াও ছুটির দিনের বাহারি খাবারের সাথেও তো চাই গরুর মাংসের বিশেষ পদ থাকতেই হবে ! আর গরুর মাংসের বিভিন্ন পদ তৈরি করাও অনেকের কাছে বেশ ঝামেলার বিষয়। তবে আপনি চাইলেই কিন্তু ঝটপট গরুর মাংসের বিশেষ এক রেসিপি তৈরি…

  • চিকেন ফ্রাই KFC স্টাইল

    উপকরণ :- হাড় চামড়া সহ চিকেন – ১ কেজি টেস্টিং সল্ট – ১ চা চামচ বেকিং সোডা – ১ চা চামচ ওয়েস্টার সস – ১ চা চামচ কাল গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ চিলি সস – ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার – ২ টেবিল চামচ লবন – ১/৪ চা চামচ চিকেন বড় বড়…