|

ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি।

উপকরণঃ

১ কেজি গরুর মাংস
১ কাপ দুধ
২ চা চামচ আদা-রসুন বাটা
২ চা চামচ ওয়েস্টার সস
৪ টেবিল চামচ টমেটো সস
৫/৬ টি পেঁয়াজ চার খণ্ড করে ছাড়িয়ে নেয়া
৩ টেবিল চামচ তেল
২ চা চামচ মরিচ গুঁড়ো
৬/৭ টি মরিচ কুচি

প্রণালী ঃ

১. প্রথমে গরুর মাংস লম্বা চিকন করে ফালি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
২. মাংসে দুধ, গোল মরিচের গুড়া, লবণ, চিনি, পেঁয়াজ বাটা, মরিচগুঁড়ো, টমেটো সস ও ওয়েস্টার সস দিয়ে ভাল করে মাখিয়ে ভালো করে মেরিনেট করে ১ঘণ্টা আলাদা করে রাখুন।
৩. এরপর চুলায় একটি প্যান নিয়ে এতে পরিমান মত তেল দিয়ে তেল গরম করে নিন।তারপর গরম তেলে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিন।
৪. মেরিনেট করা মাংস গরম প্যানে দিয়ে দিন ও হালকা আঁচে ভেঁজে কষাতে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে ১ কাপ পরিমাণ পানি দিন যাতে মাংস সেদ্ধ হয়।
৫. এরপর মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাখা মাখা ঝোল করার জন্য রান্না করুন।
৬. ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন স্পাইসি বিফ।

Similar Posts

  • |

    এগ ব্রেড টোস্ট

    সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে দিতে পারেন এগ ব্রেড টোস্ট। চলুন দেখে নেই কিভাবে করবেনঃ  উপকরণঃ ১. পাউরুটি ২. ২টি ডিম ৩. পেয়াজ কুচি ৪. টমেটো কুচি ৫. কাচা মরিচ কুচি ৬. ধনিয়া পাতা কুচি ৭. লবন স্বাদমত ৮. গোলমরিচ গুড়ো স্বাদমত ৯. ভাজার জন্য তেল প্রনালীঃ একটি খালি পাএ নিয়ে তার…

  • |

    মুগডালের বিরিয়ানি

    উপকরণ : গরুর মাংস দুই কেজি, পোলাওর চাল এক কেজি, মুগডাল আধা কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ, আদা বাটা দুই টেবিল-চামচ, রসুন বাটা এক টেবিল-চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, দারুচিনি সাত-আট টুকরা, এলাচ ছয়-সাতটি, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, লবণ স্বাদমতো, চিনি আধা টেবিল-চামচ, তেজপাতা চার-পাঁচটি ও টকদই পৌনে…

  • |

    বাহারি শুটকির ভর্তা

    শুঁটকি খেতে ভালোবাসেন? একটু নতুন কোন রেসিপি চাই? তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই । উপকরণ ঃ দুই রকম শুঁটকি- দেড় কাপ পিঁয়াজ- বড়ো- ২টি রসুন- বড়ো ২টি শুকনামরিচ- ৭-৮টি কাঁচামরিচ- ৪-৫টি হলুদ গুঁড়া- সামান্য লবণ- স্বাদমতো ধনেপাতা- ইচ্ছা প্রণালী ঃ -শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে…

  • |

    কাবাব গোশত

    উপকরণ হাড়সহ গরুর মাংস এক কেজি, টক দই এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পোস্ত বাটা আধা চা চামচ, কাঠবাদাম বাটা এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা তিনটি করে, জায়ফল…

  • |

    নবাবি বিফ

    উপকরণ : গরুর মাংস ১ কেজি হাড় ছাড়া, পেঁয়াজ ২০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, গরম মসলা ১ টেবিল চামচ, ডিম ২টি, টকদই ১ কাপ, মাওয়া ২ টেবিল চামচ, তেল ৭৫ গ্রাম, ঘি ৭৫ গ্রাম, কাঁচামরিচ ৫০ গ্রাম, পেস্তাবাদাম পেস্ট ১ টেবিল চামচ, কাজু বাদাম…

  • |

    বাড়িতে বিশেষ আয়োজনে রাখতে পারেন চিকেন স্টাফড মাশরুম

    মাশরুমকে ব্যাঙের ছাতা বলে অনেকেই যতই অবহেলা করেন না কেন, মাশরুম কিন্তু আসলে অত্যন্ত বহুমুখী খাদ্যগুণ সম্পন্ন। শুধু তাই নয়, এর আছে অনেক ঔষধি গুনাগুণ।  পাশ্চাত্যের খাবারেও যেমন মাশরুমের ব্যবহার হয়, তেমনই দেশী খাবারেও মাশরুম ব্যবহার করা যায় খুব সহজে। শুধু সবজি হিসাবে খাওয়াই নয়, মাশরুম দিয়ে নানা ধরণের সুস্বাদু স্ন্যাক্সও তৈরি করা যায়।বাড়িতে বিশেষ…