|

ঘরে বসে তৈরি করুন তুরস্কের বহুল জনপ্রিয় সুজির বিস্কুট

কুকি বা বিস্কুট ছাড়া চায়ের কথা চিন্তাই করা যায় না। চায়ের সাথে হোক বা হুটহাট ক্ষুধা মেটানোর জন্য একটি বিস্কুটই যথেষ্ট। অনেকেই বিস্কুট বাসায় তৈরি করে থাকেন। বিস্কুট নানভাবে তৈরি করা যায়। তুরস্কের একটি জনপ্রিয় বিস্কুট হল সুজির তৈরি বিস্কুট। সাধারণ কিছু উপাদান দিয়ে তুরস্কের এই বিস্কুটটি আপনিও তৈরি করে ফেলতে পারেন ঘরে।

উপকরনঃ

১০০ গ্রাম মাখন
১০০ মিলিগ্রাম তেল
২ কাপ ময়দা
২টি ডিম
৩ টেবিল চামচ চিনির গুঁড়ো
২ টেবিল চামচ নারকেল কুচি
২ টেবিল চামচ সুজি
১ চা চামচ বেকিং পাউডার
১ চা চামচ ভ্যানিলা এসেন্স

সিরাপ তৈরির জন্যঃ

২.৫ কাপ চিনি
২.৫ কাপ পানি
১/৪ লেবুর রস
১ টি ডিম ব্রাশ করার জন্য
বাদাম এবং পেস্তা সাজানোর জ্ন্য

প্রণালীঃ

১। প্রথমে চিনির সিরা তৈরি করে নিন। এর জন্য চুলায় পানি এবং চিনি সিদ্ধ করতে দিন। বলক আসলে এতে লেবুর রস দিয়ে দিন। লেবুর রস চিনির ময়লা দূর করে দিবে।
২। তারপর মাখন এবং চিনি খুব ভাল করে মিশিয়ে নিন।
৩। মাখন এবং চিনি ভাল করে মিশে গেলে এতে তেল দিয়ে আবার বিট করুন।
৪। মাখন, চিনি এবং তেল বিট করার সাথে সাথে ডিম, ভ্যানিলা এসেন্স, নারকেল কুচি দিয়ে আবার ভাল করে মিশিয়ে নিন।
৫। তারপর এতে সুজি মিশিয়ে বিট করুন।
৬। এরপর বেকিং পাউডার এবং ময়দা আস্তে আস্তে মিশিয়ে বিট করে নিন।
৭। ডো তৈরি হয়ে গেলে পছন্দের মত বিস্কুটের আকৃতি করে নিন।
৮। এখন ডিমের কুসুমের সাথে এক টেবিল চামচ অলিভ  অয়েল মিশিয়ে নিন।
৯। এটি দিয়ে বিস্কুটের উপর ব্রাশ করে নিন।
১০। এখন আপনি চাইলে বিস্কুটের উপর কাঁটা চামচ দিয়ে দাগ টেনে নিন কিংবা একটি বাদাম বিস্কুটের উপর দিয়ে দিন।
১১। এবার ১৮০ ডিগ্রী সেলসিয়াস বা ৩৬০ ফারেনহাইটে ২০-২৫ মিনিট বেক করুন।
১২। বিস্কুটগুলো তৈরি হয়ে গেলে এর উপর চিনির সিরা দিয়ে দিন।
১৩। ব্যস তৈরি হয়ে গেল মজাদার সূজির বিস্কুট।

 

এই ধরনের আরো রেসিপি পেতে আপাদের পেজ লাইক করুন আর নিয়মিত ভিজিট করুন www.chuijhal.com

Similar Posts

  • চাইনিজ মিক্সড ভেজিটেবল রান্নার রেসিপি

    সবজি তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। কিন্তু চিকেন চাইনিজ মিক্সড ভেজিটেবলটা একটু ভিন্নধর্মী বলেই হয়ত আমরা বেশি পছন্দ করে থাকি। তাই বাইরে গেলেই ফ্রাইড রাইসের সঙ্গে এই সবজি থাকা চাই-ই চাই। আসুন ঘরে বসেই শিখে নেই চাইনিজ মিক্সড ভেজিটেবল। যা যা লাগবে: মিক্সড সবজি: – চিচিংগা (প্রধান সবজি হিসাবে ধরা হয়েছে), – গাজর,…

  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

  • বুটের ডাল দিয়ে মাংস রান্না

    জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি রেসিপি হল বুটের ডাল দিয়ে মাংস রান্না। এই খাবারটি সবারই খুব পছন্দের। কিন্তু অনেকেই ছোলা বুট দিয়ে মাংস রান্না করার সঠিক পদ্ধতি জানেন না। তাই এই রেসিপিটি অনুসরণ করে খুব সহজেই বুট দিয়ে মাংস রান্না করতে পারেন। উপকরণ: গরু অথবা খাসির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, লং ৬ থেকে…

  • ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল

    আমরা সবসময় নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন রেসিপি খুঁজে থাকি। সেটা সকালের নাস্তা হোক কিংবা বিকেলের অথবা আপনার সন্তানের টিফিন। কিন্তু ঝটপট খাবার অবশ্যই সুস্বাদুও হতে হবে। আর তাইতো আজকের রেসিপিতে নিয়ে আসা হয়েছে মজাদার ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল রেসিপিঃ ময়দার…

  • সকালের নাস্তায় চিকেন মিটলোফ

    সকালে নাস্তার টেবিলে ভিন্ন স্বাদের খাবার সবাই পছন্দ। আর সকালের নাস্তা পুষ্টিকর না হলে সারাদিন কাজে শক্তিও পাওয়া যায় না। তাই চিকেন মিটলোফ হতে পারে একটি ভাল নাস্তা। উপকরণ মুরগির কিমা ৫০০ গ্রাম, সিদ্ধ আলু ১/৪ কাপ, পেয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লাল মরিচের গুড়া…