মটরশুঁটির পোলাও

যা লাগবে
বাসমতি চাল-৫০০ গ্রাম, মটরশুটি-৫০০ গ্রাম, ধনেপাতা-১ আঁটি, কাঁচামরিচ-৪টি, পাতিলেবুর রস-২ টেবিল চামচ, নারকেল বাটা ১ কাপ, কাজুবাদাম বাটা-১০০ গ্রাম, কিসমিস বাটা-১ টেবিল চামচ, দুধ-আধা কাপ, আদা বাটা-১ চা চামচ, পেঁয়াজ-২টি কুচানো, তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো-১ চা চামচ, ছোট এলাচ-৪টি, লবণ ও ঘি-আন্দাজমতো, ঘি-৫০ গ্রাম।

 

যেভাবে করবেন
চাল ধুয়ে পানি ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে শুকিয়ে নিন। মটরশুটি সেদ্ধ করে একটু ভেজে তুলে এর থেকে আধা কাপ আলাদা করে রেখে বাকিটা ধনেপাতা, কাঁচামরিচসহ বেটে নিয়ে এর মধ্যে ২ চা চামচ চিনি লেবুর রস ও একটু লবণ মাখিয়ে রাখুন।

কাজু বাটা, নারকেল বাটা, কিসমিস বাটা একসঙ্গে মিশিয়ে রাখুন। ডেকচিতে ২ টেবিল চামচ ঘি গরম করে পানি ঝরানো চাল ঢেলে আঁচ কমিয়ে হালকা ভেজে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে চাল ও পেঁয়াজ হালকা করে ভেজে এর মধ্যে আদা বাটা দিয়ে নেড়ে পানি দিন। পানির মাপ এমন হবে যাতে চাল সিদ্ধ ও ঝরঝরে হয়। পানি শুকিয়ে গেলে আঁচ থেকে নামিয়ে ভাত একটা একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে দিন।

অন্য একটি পাত্রে বাকি ঘি গরম করে তেজপাতা, ছোট এলাচ দিয়ে ভাতের মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে প্রথমে কিছুটা পোলাও ছড়িয়ে তার ওপর মটর শুটির মিশ্রণ, কাজুর মিশ্রণ দিন। সবশেষে সব পোলাও দিয়ে ঢেকে উপরে আলাদা করে রাখা সিদ্ধ মটরশুটি কিছু কাজু ও কিসমিস ছড়িয়ে দিন।

Similar Posts

  • আম পোলাও

    উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি ৫ চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আম খোসা ছাড়িয়ে চটকে নেওয়া ১ কাপ, পাকা ও কিছুটা শক্ত আমের টুকরা ১ কাপ, মরিচ ৪টি, লবণ স্বাদমতো, কালিজিরা ভাজা সাজানোর জন্য।     প্রণালি: চাল ধুয়ে তিন কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে…

  • বাঁধাকপির পোলাও

    উপকরণ : পোলাও চাল ৩ কাপ, কাঁচামরিচ ৩-৪টা, দারুচিনি-এলাচ ৪-৫টি, পানি ৬ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, বাঁধাকপি (গ্রেট করা) ১ কাপ, লেবুর রস ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, নারকেল (কুড়ানো) ১ কাপ, লবণ প্রয়োজনমতো, আদা বাটা আধা চা চামচ।   প্রণালি : প্রথমে বাঁধাকপি ধুয়ে গ্রেট…

  • ইলিশ পোলাও

    উপকরণ: ইলিশ মাছ বড় ১টি, হলুদ গুঁড়ো (ইচ্ছা) ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, টকদই, ফেটানো পৌনে ১ কাপ, চিনি ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ সেমি ২ টুকরো, কাঁচামরিচ ১০টি, পোলাওয়ের চাল ২ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।  …

  • সাবু দানার পোলাও

    সাবু দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও সাবু দানাতে থাকে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি। সাবু দানার  পায়েস আমরা  কমবেশি সকলেই খেয়েছি ।  তবে সাবু দানার  পোলাওয়ের স্বাদ নিশ্চয়ই অনেকেই জানিনা কেমন হয় । শুনতে পোলাও হলেও এই হালকা সুস্বাদু খাবারটি কিন্তু খুব উপকারি শরীরের জন্য । তবে দেরি কেন  চলুন  জেনে নেয়া যাক সাবুর…

  • মটর পোলাও

    উপকরণ: মটরশুঁটি দেড় কাপ, পোলাওয়ের চাল ৪ কাপ, আদা, বাটা ২ চা চামচ, টকদই (ইচ্ছা) কোয়াটার্স কাপ, দারুচিনি ২ সেমি ২ টুকরা, এলাচ ৪টি, ঘি আধা কাপ, গরম পানি ৭ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।     প্রণালী: ঘিয়ে আদা, দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে গরম পানি দিন। পানি ফুটে উঠলে চাল ও লবণ দিয়ে নাড়ুন।…

  • হাঁসের আখনি পোলাও

    উপকরণ: ক. মাংস রান্না: হাড়সহ হাঁসের মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি (গরম) ১ কাপ। খ. পোলাওয়ের জন্য: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ…