moshur-vat-vorta
| |

মশুর ভাত ভর্তা

মশুর ভাত ভর্তা

ভর্তা আমাদের বাঙ্গালিদের অনেক প্রিয় একটি খাবার, ভর্তা পছন্দ করে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। বাঙ্গালিরা যত নামি দামি  খাবার খেয়ে থাকুক ভর্তা হলে সব কিছুই ভুলে যায় । ভর্তা ছাড়া যেন আমাদের খাবার অসম্পূর্ণ , কম করে হলেও  সপ্তাহে ২ দিন খাবারের মেন্যুতে ভর্তা থাকে।  আজকে আমরা  একটি ভিন্ন রকম ভর্তার রেসিপি শিখবো ।  যার নাম মশুর ভাত ভর্তা ।

উপকরণঃ  

সিদ্ধ চাল : এক কাপ,  মশুর কালাই (আস্ত): পৌনে এক কাপ, সরিষার তেল: ১ টেবিল চামচ,  পিয়াজ কুচি করে কাটা: আধা কাপ,  টালা শুকনা মরিচ: ৮/১০ টি,  সরিষার তেল: ৩ টেবিল চামচ,  লবন: স্বাদমত ।

 

প্রণালীঃ

চাল ও মশুর কালাই একত্রে ভাল করে ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন।  পরিমানমত পানি দিন, ১ টেবিল চামচ সরিষার তেল ও সামান্য লবন দিয়ে ভাত রান্না করে নিন।  টালা শুকনা মরিচে পরিমানমত লবন দিয়ে হাতে চটকে কুচি করা পিয়াজ সরিষার তেলে মেখে রাখুন। এবার সিদ্ধ করা ভাতের সাথে এই মশলা দিয়ে ভাল করে মেখে (চটকাতে হবে যেন নরম হয়) নিন ।

moshur-vat-vorta মশুর-ভাত-ভর্তা @chuijhal.com
পরিবেশনঃ

পরিবেশন পাত্রে নিয়ে পরিবেশন করুন মজাদার মশুর ভাত ভর্তা ।

রেসিপিদাতাঃ

নামঃ আনজু মান আরা

anjuman-ara আনজু-মান-আরা@chuijhal.com

পেশাঃচাকুরিজীবী

শখঃরান্না করা,সেলাই করা,ঘর গোছানো

আনজু মান আরা পেশায় একজন  চাকুরিজীবী , খুব একটা সময়  পান না কাজের ফাকে , তারপরও রান্না করতে ও খাওয়াতে খুব ভালোবাসেন। তিনি বিভিন্ন রকম রান্না করে ও প্রতিযোগিতায়  অংশগ্রহন করে সুনাম অর্জন করেছেন। রান্না ছাড়াও তিনি খুব ভালো হাতের কাজ ও সেলাই করতে পারেন ।

 

Similar Posts

  • |

    চিংড়ী ভর্তা

    চিংড়ী ভর্তা রেসিপিঃ উপকরণঃ চিংড়ী :২ কাপ পেয়াজ কুচি : ২ টে.চা কাচামরিচ কুচি: ১ টে. চা ধনেপাতা কুচি লবণ : স্বাদ মত সরিষার তেল : ৩ টে.চা প্রণালিঃ মাঝারি সাইজের চিংড়ী বেছে ভালো করে ধুয়ে সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিন।এবার সিদ্ধ করা চিংড়ীর সাথে একে একে পেয়াজ কুচি,স্বাদ মতো লবন,কাচামরিচ কুচি,ধনিয়া পাতা সরিষার…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…

  • |

    কাটা মসলায় কসানো শুটকি মাছ

    কাটা মসলায় কসানো শুটকি মাছ শুঁটকীর নাম শুনলেই জিবে জল চলে আসে ,আমাদের দেশে বিভিন্ন রকমের শুঁটকী পাওয়া যায় । বাঙ্গালির অন্যতম পছন্দের খাবার এই শুঁটকী । এখানে একটি ভিন্ন রকমের শুঁটকির রেসিপি দেওয়া হল যা রান্না করা হয় কাটা মশলায় । রেসিপিঃ উপকরণঃ লইট্টা শুটকি মাছ ১০-১৫ টা  পিয়াজ কুচি এক কাপ  রসুন কুচি…

  • |

    চিংড়ি পোলাও

     চিংড়ি পোলাও রেসিপিঃ উপকরনঃ পোলাও চাল ৫০০গ্রাম চিংড়ি মাছ ৫০০গ্রাম পিঁয়াজ কুঁচি ১০০গ্রাম কাঁচামরিচ ৫/৬টি নারকেলের দুধ ১ কাপ মটরশুটি ১কাপ আদা বাটা আধা চা চামচ লবন স্বাদমত তেল আন্দাজমত ঘি পছন্দ অনুযায়ী প্রণালীঃ মাছ খোশা ছাড়িয়ে ধুঁয়ে হলুদ,লবন মেখে হালকা ভেঁজে নিতে হবে,এবার কড়াইতে তেল দিয়ে এতে পিয়াজ ভাজতে হবে তারপর  এতে চাল ছেড়ে…

  • |

    ভেজিটেবল চাওমিন রেসিপি

    ভেজিটেবল চাওমিন  চাউমিন মানে ভাজা নুডলস।  অনেক সবজি, মাংস দিয়ে যে নুডলস রান্না করা হয় সেটাই আমাদের দেশে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চাউমিন নামে পরিচিত  এবং সবার খুব প্রিয় । চলুন দেখি কীভাবে বানাবেন ভেজিটেবল  চাউমিন। উপকরণঃ চাওমিন সিদ্ধ-১প্যাকেট,  বিভিন্ন রকম সবজি-১ কাপ (গাজর, বরবটি, ক্যাপসিকাম, পাতাকপি),  পেঁয়াজ কুচি-২টেবিল চামচ,  রসুন কুচি-১ চা চামচ,  কাঁচা মরিচ-২টি , …

  • |

    গোলবাড়ির কষা মাংস

    গোলবাড়ির কষা মাংস   উপকরণ ১) ১ কেজি খাসি/পাঠা-র মাংস ২) ২ টো বড় পেয়াজ সরু করে কুচানো ৩) ২ বড় চামচ রসুন বাটা ৪) ২ বড় চামচ আদা বাটা ৫) ১ বড় চামচ কাঁচা লঙ্কা বাটা ৬) ৩ বড় চামচ জিরে গুড়ো ৭) ২ বড় চামচ লঙ্কা গুড়ো ৮) ৩ বড় চামচ দই ভাল…