chingri-shutkir-jugolbondi
| |

শুটকি চিংড়ির যুগলবন্দী

শুটকি চিংড়ির যুগলবন্দী

বাঙ্গালির অনেক গুলো পছন্দের খাবারের মধ্যে অন্যতম প্রিয় হচ্ছে শুঁটকী, শুঁটকী  ভর্তা, শুঁটকী ভুনা সবই জিভে জল আনার মতো । শুঁটকির অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। তাই আমাদের খাদ্য তালিকায় শুঁটকী থাকাটা জরুরি। আজ আমরা একটি অসাধারন শুঁটকী চিংড়ির রেসিপি জানবো ।

উপকরণঃ  

লইট্যা/ছুড়ি শুটকি (যে কোন শুটকি দিয়েই হবে) : ২০০ গ্রাম, চিংড়ি মাছ: ২৫০ গ্রাম (মাঝারী), দই : আধা কাপ, পিয়াজ মোটা করে কাটা:১ কাপ, পিয়াজের বেরেস্তা: ১ কাপ, কাচা মরিচ: ৮/১০ টি, চুঁই ঝাল: ২/৩ ইঞ্চি মাপের ৪/৫ টুকরা, সয়াবিন তেল: আধা কাপ বা পরিমান মত, রশুন বাটা: ২ টেবিল চামচ, আদা বাটা: ১ টেবিল চামচ, হলুদ গুড়া: আধা চা চামচ, মরিচ গুড়া: ১ চা চামচ, ধনিয়া ও জিড়া গুড়া: ১ চা চামচ করে,  এলাচ, লবঙ্গ, গোল মরিচ ও দারচিনি টুকরা করা:      ৫/৬টি করে, লবন: স্বাদমত।

প্রণালীঃ

লইট্যা শুটকি পরিস্কার করে দুই ভাগ করে কেটে হালকা গরম পানি দিয়ে ভাল করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে মাছের ভিতরের কাটা বেছে ফেলে দিন। চিংড়ি মাছ ধুয়ে মাথার খোসা ও লেজ ফেলে নিন। ১ কাপ পরিমান পিয়াজের বেরেস্তা বানিয়ে তুলে রাখুন। কড়াই-এ তেল দিন, গরম হলে মোটা করে কাটা পেয়াজ দিয়ে সামান্য ভেজে (শুটকি মাছ, চিংড়ি মাছ, বেরেস্তা বাদে) সকল উপকরণ দিয়ে সামান্য পানি দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষানো হলে শুটকি মাছ দিয়ে কষিয়ে পরিমানমত পানি দিয়ে ভাল করে রান্না করে পানি শুকিয়ে ফেলুন। পানি শুকিয়ে এলে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে সামান্য পানি দিয়ে আবারও রান্না করুন। পানি শুকিয়ে তেল ছেড়ে দিলে পিয়াজের বেরেস্তা দিয়ে সামান্য নেড়ে নামিয়ে ফেলুন।

chingri-shutkir-jugolbondi চিংড়ি-শুটকির-যুগলবন্দি@chuijhal.com
পরিবেশনঃ

ভাত/পোলাও দিয়ে পরিবেশন করুন মজাদার শুটকি চিংড়ির যুগলবন্দী।

রেসিপিদাতাঃ

নামঃ আনজু মান আরা

 

পেশাঃ চাকুরিজীবী

শখঃ রান্না করা,সেলাই করা,ঘর গোছানো

আনজু মান আরা পেশায় একজন  চাকুরিজীবী , খুব একটা সময়  পান না কাজের ফাকে , তারপরও রান্না করতে ও খাওয়াতে খুব ভালোবাসেন। তিনি বিভিন্ন রকম রান্না করে ও প্রতিযোগিতায়  অংশগ্রহন করে সুনাম অর্জন করেছেন। রান্না ছাড়াও তিনি খুব ভালো হাতের কাজ ও সেলাই করতে পারেন ।

 

Similar Posts

  • |

    মচমচে সবুজ দ্বীপ

    মচমচে সবুজ দ্বীপ রেসিপিঃ উপকরনঃ ব্রকলি কুচি ১ কাপ মটর ডাল বাটা ২ কাপ পেয়াজ কলি কুচি ১ কাপ ছোট ছোট চিংড়ি -১কাপ কর্নফ্লাওয়ার ১কাপ লবন-হলুদ-পরিমান মত কাঁচা মরিচ কুচি স্বাদমত কালোজিরা ১ চা চামচ পেয়াজ কুচি ১/২কাপ প্রস্তুত প্রণালীঃ সমস্ত উপকরন গুলো একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে গোল / পাকোড়া আকৃতিতে অথবা যেকোন আকৃতিতেই হাত…

  • |

    রঙিন আলুর পরোটা

    রঙিন আলুর পরোটা পরোটা ভাজি ডিম সকালের খুবই প্রচলিত একটি নাস্তা আমাদের সবার ঘরে । পরোটা গরুর মাংস বা কলিজার সাথে খেতে খুবই ভালো লাগে আর যদি পরোটা টা হয় একটু ব্যতিক্রম তাহলে তো কথাই নেই । আমরা অনেকেই বিভিন্ন রকম সবজি বা  ডালের পরোটা খেয়েছি , আলু পরোটা , ফুলকপির পরোটা মটর শুটির  পরোটা…

  • |

    ভেজিটেবল চিকেন বল

    ভেজিটেবল চিকেন বল উপকরণঃ পাতা কপি কিউব করে কাটা ১/৫ কাপ, চিকেন কিমা ১ কাপ, পাতা কপি পাতা ২/৩ টা, ক্যাপসিক্যাম ১/৫ কাপ দুই ধরনের, টমেটো ১ টা কিউব করে কাটা, গাজর কিউব কাটা ১/৫ কাপ, বেবি কর্ণ ১/৫ কাপ, কাঁচা মরিচ ২/৩ টা কর্নফ্লাওয়ার ১ চা চামচ, চিনি ১/৫ চা চামচ, গোল মরিচ গুরা…

  • |

    গোলবাড়ির কষা মাংস

    গোলবাড়ির কষা মাংস   উপকরণ ১) ১ কেজি খাসি/পাঠা-র মাংস ২) ২ টো বড় পেয়াজ সরু করে কুচানো ৩) ২ বড় চামচ রসুন বাটা ৪) ২ বড় চামচ আদা বাটা ৫) ১ বড় চামচ কাঁচা লঙ্কা বাটা ৬) ৩ বড় চামচ জিরে গুড়ো ৭) ২ বড় চামচ লঙ্কা গুড়ো ৮) ৩ বড় চামচ দই ভাল…

  • |

    ডিমের রোস্ট

    ডিমের রোস্ট রেসিপিঃ  উপকরনঃ ডিম ৮টি, লবণ ১চা.চা, দারুচিনি ১টি, এলাচ ২/৩টি, পেঁয়াজ বেরেস্তা ১কাপ, মরিচ গুড়ো ১/২চা.চা জয়ফল,জয়ত্রী,  পোস্তদানা, গুড়ো ১/২ চা.চা টকদই ১টে.চা লেবুররস ১চা.চা  আাদা-রসুন বাটা ১টে.চা চিনি ১চা.চা কাঁচামরিচ ৫/৬টি। প্রণালিঃ তেল ও ঘি ২-৩টে.চা ডিম সেদ্ধকরে খোসা ছাড়িয়ে নিন। তেল ও ঘি গরম করে দারুচিনি ও এলাচ ভেজে পেঁয়াজ বেরেস্তা…

  • |

    লবস্টার তন্দুরি

    উপকরণ লবস্টার ৫০০ গ্রাম, গোলমরিচ সিকি চা চামচ, মরিচগুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, সরিষা বাটা আধা চা চামচ, মাখন ১ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, ডিমের হলুদ অংশ ১ চা চামচ, বেড ক্রাম ২ টেবিল চামচ, চিজ ৫০ গ্রাম, গাজর টুকরা ১০ গ্রাম, ছোলোরি ১০ গ্রাম ও লবণ আধা…