|

শাহী ফ্রুট জর্দা

শাহী ফ্রুট জর্দা

উপকরণ-

১)চিনিগুড়া চাল ১ কাপ

২)চিনি ১ কাপ

৩)ঘি ১ কাপ

৪)দারুচিনি এলাচ ২ টুকরা করে

৫)ফ্রুট কালার হাফ চা চামচ (আমি কাঁঠালি রং দিয়েছি)

৬)কেউড়া জল ১ টেবিল চামচ

৭)ইচ্ছে মত ৩/৪ রকম ফল টুকরা ১ কাপ(আমি কমলা তরমুজ আপেল আর আংগুর দিয়েছি)

৮)কিসমিস কাঠবাদাম পেস্তাবাদাম কুচি পরিমান মত

৯)তেজপাতা ২ টি

১০)তরল দুধ হাফ কাপ

প্রণালী-

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।এবার কড়াইয়ে হাফ কাপ ঘি গরম করে তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে হাল্কা নেড়ে পানি ঝরানো চাল দিয়ে ভালোকরে ভাজতে হবে।চাল ভাজা হয়ে গেলে ২ কাপ ফুটানো পানি দিতে হবে।চাল ফুটে আধা সেদ্ধ হলে হাফ কাপ দুধে ফ্রুট কালার মিশিয়ে দিয়ে দিতে হবে।এবার টুকরা করা ফল দিতে হবে,চাল মোটামুটি সেদ্ধ হয়ে এলে চিনি কেউড়া জল আর বাকি ঘি টুকু দিয়ে নেড়ে দিতে হবে।এভাবে কয়েকবার হাল্কা করে উল্টে পালটে নেড়ে ঝরঝরে হলে নামিয়ে নিতে হবে।

পরিবেশন –

সবশেষে ছবির মত সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিদাতার

নাম-মোসা:মেরিনা পারভীন

 

পেশা-গৃহিনী

শখ-রান্না করা ও ছবি আঁকা

 

Similar Posts

  • |

    কাস্টার্ড ফিরনি

     কাস্টার্ড ফিরনি রেসিপিঃ উপকরণ: পদ্ধতি ১.  ডিমের কুসুম ২ টিচিনি ১ কাপডানো ক্রিম ১ টিনকর্নফ্লাওয়ার ১ চা চামচভেনিলা বা বাটার এসেন্স ১ চা চামচ পানি ১ কাপ পদ্ধতি ২.আধা ভাংগা চাল ১ মুঠচিনি ১ কাপতরল দুধ হাফ কাপমাওয়া ২ টে চামচবাদাম কুচি পরিবেশনের জন্য প্রস্তুতপ্রণালী: ১.প্রথমে হাড়িতে ফিরনির জন্য দুধ শুকিয়ে চাল ও চিনি দিয়ে ঘন…

  • |

    শোল কুচি তে বেগুন ভর্তা

    শোল কুচি তে বেগুন ভর্তা   উপকরণ : বেগুন পোড়া (বড়) : ১টি শোল মাছ (কিউব করে কাটা): ১ বাটি পেঁয়াজ (কিউব করে কাটা)  :১ বাটি সরিষার তেল :৪/৫ টে চামচ হলুদ গুঁড়া ১ চামচ মরিচ গুঁড়া ২চা চামচ ধনে গুঁড়া ২চা চামচ ভাজা জিরার গুঁড়া:২ চামচ লবণ : স্বাদমতো টমেটো কুচি: আধা বাটি ধনেপাতা…

  • কাঁচা মরিচের রসগোল্লা

    আমরা সবাই দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবুজ রঙের রসগোল্লার ছবি! সে রসগোল্লা কাঁচা মরিচের!শুনেই অবাক লাগছে তাই না যে  কাঁচা মরিচের আবার রসগোল্লা হয় না কি ?  এখন কার সময়ে সব কিছুই সম্ভব । সবুজ রঙের এ রসগোল্লার স্বাদ যে একটু অন্য রকম, সেটা না বললেও অনেক টা  বোঝা যায়। তবে ছানার সাথে  কাঁচা মরিচ…

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…

  • |

    কাঁচা কলা ও চিংড়ির ভর্তা

    কাঁচা কলা ও চিংড়ির ভর্তা রেসিপিঃ উপকরণঃ কাঁচা কলা–৪ টা পিয়াজ কুচি-১/২ কাপ কাঁচা মরিচ-৬-৭ টা শুকনা মরিচ-২-৩ টা চিংড়ি-২৫০ গ্রাম রশুন -৬-৭ কোয়া আদা কুচি  – অল্প লবন- স্বাদমতো ধনে জিরা ভাজা গুড়া-১/২ চা চামচ সর্ষের তেল ১/৪ কাপ ধনে পাতা-১/৪ কাপ প্রণালীঃ কাঁচা কলা সিদ্ধ করে চোচা সহ বেটে নিতে হবে। চিংড়ী লবন…