clovess-লবঙ্গ
|

মসলা যখন ঔষধের কাজ করে!

লবঙ্গ

লবঙ্গ একটি অতি পরিচিত একটি মসলার নাম। 

রান্নার সময় অনেকে ফোঁড়নে ব্যবহার করেন।

গরম মশলার সাথেও লবঙ্গ থাকে।

তা রান্নার স্বাদ বাড়ায়।

লবঙ্গতে ২০-২৫ শতাংশ ক্লোভ তেল এবং ১০-১৫ শতাংশ টাইটার পেনিক এসিড থাকে।

যার ফলে এটা খেতে ঝাঁজালো।

এর আরেক নাম “লং”।

clovess-লবঙ্গ

আসুন জেনে নেই লবঙ্গের বিশেষ কিছু গুণ সম্পর্কে

ব্যাথা নাশক 

দাঁত ব্যথা করছে? কয়েকটি লবঙ্গ থেঁতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন, দাঁত ব্যথার নিশ্চিত উপশম হবে।

লক্ষ্য করলেই দেখবেন, বেশিরভাগ টুথপেস্টই লবঙ্গ থাকার দাবী করে। ঠিক এই কারণেই!

হাঁটুতে, পিঠে বা হাড়ের কোন জয়েন্টে ব্যথা? বেশ কিছু লবঙ্গ নিন।

সেগুলোকে হালকা আঁচে তাওয়ায় টেলে নিন।

এই টেলে নেয়া লবঙ্গকে কাপুরে বেঁধে একটি পুঁটুলি তৈরি করুন।

গরম থাকতেই এই পুঁটুলি দিয়ে আক্রান্ত স্থানে সেঁক দিন। ব্যথা কমে যাবে।

প্রচণ্ড মাথা ব্যথা করছে? কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি কাপড়ে বা টিস্যুতে দিয়ে কপালের ওপরে দিয়ে রাখুন।

১৫ মিনিট রেখে সরিয়ে ফেলুন। মাথা ব্যথা কমবে।

বমি ভাব দূর করতে

বমি বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেয়ে নিন। আরাম পাবেন।

গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন।

শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন।

সকাল বেলাটায় অনেক স্বস্তি বোধ করবেন।

 

ঠান্ডা সারাতে 

সাধারণ ঠাণ্ডা লাগা হোক কিংবা অ্যাজমা, সাইনাস ইত্যাদির সমস্যা; দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে।

লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন, ঠিক যেভাবে আদা চা তৈরি করেন।

 

মুখের দুর্গন্ধ দূর করতে

মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন।

কয়েকটি মুখে ফেলে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা।

 স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে 

প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা অনুভব করছেন? এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন।

পান করতে পারেন লবঙ্গের চাও। মেজাজ ফুরফুরে হয়ে উঠবে।

 ব্রণ দূর করতে

 ব্রণ দূর করতে লবঙ্গ তুলনা হীন। তাজা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রণের ওপরে দিয়ে রাখুন। ব্রণ দূর হবে।

লবঙ্গের তেল

লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারের তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে।

cloves-লবঙ্গ

লবঙ্গ টি

গ্রিন টি, লিকার টি, মিল্ক টি, এমনকি লেমন টি-এর কথাও শুনেছি। কিন্তু লবঙ্গ টি এটা হয়ত অনেকের কাছেই অজানা।

গরম জলের মধ্যে ২ চামচ  চা পাতা ফেলে ফুটিয়ে নিলেই খেল খতম। কি তাই তো? এক্ষেত্রেও একই নিয়ম। প্রথমে পরিমাণ মতো লবঙ্গ নিয়ে বেটে নিতে হবে। তারপর সেই লবঙ্গের গুঁড়ো ১ কাপ জলে মিশিয়ে কম করে ৫-১০ মিনিট ফোটাতে হবে। যখন দেখবেন জলটা ফুটতে শুরু করেছে, তখন তাতে হাফ চামচ চা পাতা ফেলে দেবেন। আর কিছু সময় অপেক্ষা করে জলটা ছেঁকে নিলেই ব্যাস লবঙ্গ টি রেডি।

কিন্তু গ্রিন টি, লিকার টি, মিল্ক টি থাকতে হঠাৎ করে লবঙ্গ টি কেন খেতে যাবেন। এই প্রশ্ন নিশ্চই মাথায় ঘুরছে। তা হলে শুনুন লবঙ্গ টি খেলে অনেক রোগের হাত থেকে যেমন মুক্তি পাবেন আবার নিমেষের মধ্যে ওজন কমবে।

 

 

Similar Posts

  • ওজন কমাতে জাদুর মত কাজ করে তোকমা দানা…

    ছোট কালো রঙের একটি বীজ তোকমা, যা মূলত বিভিন্ন মিষ্টি পানীয় কিংবা শরবত তৈরিতে ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক চিকিৎসায়ও তোকমা বীজ অন্যতম একটি উপাদান। এটি স্থানভেদে সবজা বীজ, মিষ্টি বাসিল, ফালুদা বীজ কিংবা তুর্কমারিয়া বীজ হিসেবে পরিচিত। বহু গুণ রয়েছে বীজটির।   তোকমা দানা ‘সালভিয়া হিসপানিকা’ নামেও পরিচিত। এর উৎপাদন বেশি হয় স্মেক্সিকোতে। প্রাচীন মায়ান এবং…

  • ঘি এর উপকারিতা

    আমাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে ঘি খেলে নাকি মোটা হয়ে যায়৷ আবার অনেকেই মনে করেন বেশি ঘি খেলে নাকি হার্টের নানা সমস্যা হতে পারে৷ কিন্তু এই সব ধারণাকে ভুল বলছেন অনেক গবেষকই৷ তাঁরা বলছেন দিনে এক থেকে দুই চামচ ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো৷ কারণ ঘি খেলে শরীরে একাধিক উপকারী ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের...
  • ঘিয়ের বহু উপকারিতা

    বিভিন্ন রোগ নিরাময়ে ঘি-এর উপকারিতা অসীম। দুধের চেয়েও ঘি হজমের শক্তি বেশি বাড়িয়ে দেয় বলে চিকিৎসকরা দাবি করেছেন। জ্বর থেকে সেরে ওঠার পর এনার্জি ফিরে পেতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘি। ঘিয়ের যে কত উপকারিতা, সেটা অনেকেই জানেন না। ঘি যতটা খাবারের স্বাদ বাড়ায়, ততটাই উপকারী ত্বক এবং চুলের জন্যও। শীতকালে সকলেরই অল্পবিস্তর...
  • ডাক্তার থেকে দূরে রাখবে আপেল!

    খুব পরিচিত ফল আপেল। কিন্তু আমরা বেশিরভাগই এর পুষ্টিগুণ সম্পর্কে জানি না। প্রতিদিন একটি করে আপেল খেলে দূরে থাকবে অনেক রোগ। আপেলে রয়েছে ৯৫ ক্যালরি, ২৫ গ্রাম কার্ব, ৪ গ্রাম ফাইবার, পটাশিয়াম, ম্যাংগানিজ, কপার, ভিটামিন বি১, বি২, বি৬, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এছাড়া আপেল ভিটামিন ই এর অন্যতম উৎস।  …

  • |

    টমেটোর নানা গুণ

    টমেটো একটি টক জাতীয় ফল বা সপজি এটি ক্ষুধাবর্ধক, সুস্বাদু। পাকা টমেটো ছোট বড় সকলের পছন্দের ও সালাদ হিসেবে অতুলনীয়। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে  আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’। টমেটো খেলে রক্তের লহিত কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাশে ভাব দূর হয়। স্বাস্থ্যবিদগোনের মতে, শরীরের সুস্থ্যতার জন্য যা দরকার লৌহ এবং অন্যান্য ক্ষার…

  • তোকমার জাদুকরী উপকার

    আমাদের দেশে তোকমা খুবই পরিচিত ও জনপ্রিয় একটি বীজ দানা। আয়ুর্বেদ, ইউনানি ও চীনা মেডিসিনে এর বহুল ব্যবহার রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, প্রোটিন, আয়রন ও ক্যালরি। তোকমার বৈজ্ঞানিক নাম Hyptis suaveolens, একে স্থানীয়ভাবে বিলাতি তুলসি নামেও ডাকা হয়। ভেষজ গুণাবলি পেতে এই বীজ দিয়ে শরবত তৈরিসহ নানা উপায়ে খাওয়া হয়। এছাড়া রূপচর্চাতেও গুঁড়ো…