মুঠা কাবাব

উপকরণ : গরুর মাংসের মিহি কিমা ১ কেজি, পাউরুটির টুকরা ৩টি, দেশি পেঁয়াজ (মিহি কুচি) ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ (মিহি কুচি) ৬টি, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, লবণ ২ চা-চামচ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, সিরকা বা লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর খোসা কুচি ১ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ। ভাজার জন্য ডার্ক সয়াসস ১ টেবিল চামচ, মিক্সড হার্বস (অরিগেনো, রোজমেরি, বেসিল ইত্যাদি) আধা চা-চামচ।

 

 

প্রণালি : পাউরুটি হাত দিয়ে ঝুরি করে এর সঙ্গে মাংসের কিমা বাদে অন্যান্য উপকরণ ভালো করে মেখে নিন। এবার মাংসের কিমা দিয়ে মিশিয়ে নিন। মাখানো হয়ে গেলে ১৬ থেকে ১৮টি ভাগ করুন। বেকিং ট্রেতে তেল মেখে নিয়ে একেকটি ভাগ হাতের তালুতে নিয়ে মুঠি করে চেপে বেকিং ট্রেতে রাখুন। প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৫০ মিনিট বেক করুন। তবে ২৫ মিনিট পর বেকিং ট্রে বের করে কাবাবগুলো উল্টে দিয়ে আরও ২৫ মিনিট বেক করুন। এই কাবাব ফ্রাইপ্যানে সেঁকা তেলেও ভাজা যায়। মুঠা কাবাব বানিয়ে আইস চেম্বারে বায়ুরোধী পাত্রে দুই সপ্তাহের মতো রেখে খাওয়া যায়।

Similar Posts

  • ফিরনি

    ঈদের রান্নার রেসিপি উপকরণ: তরল দুধ ২ লিটার, গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, জাফরান এক চিমটি, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা কুচি, কিশমিশ, এলাচি, দারুচিনি পরিমাণমতো, পোলাও চাল আধা কাপ।   প্রণালি: তরল দুধ পাত্রে ঢেলে এলাচি, দারুচিনি ইত্যাদি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন…

  • ঝাল চিকেন ভুনা

    উপকরণ : মুরগির মাংস ১ কেজি মাঝারি টুকরো করা, পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ সব মিলিয়ে ২০ গ্রাম, তেজপাতা ২টি, চিনি ১ চা চামচ, লবণ…

  • খাসির রানের রোস্ট

    উপকরণ ১ কেজি ওজনের খাসির রান, সোয়া কাপ মিষ্টি দই, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, গরমমসলা, জয়ফল-জয়ত্রী বাটা আদা চা-চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁপে বাটা ২ চা-চামচ, দুধের ননি আধা কাপ, পেঁয়াজ ২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাদাম কুচি ও কিশমিশ পরিমাণ মতো।  …

  • মাটন ভুনা

    উপকরণ : খাসির মাংস ১ কেজি, সয়াবিন তেল ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, আদা বাটা ৫০ গ্রাম, রসুন বাটা ৫০ গ্রাম, হলুদ গুঁড়া ২০ গ্রাম, মরিচ গুঁড়া ২০ গ্রাম, জিরা গুঁড়া ২০ গ্রাম, ধনিয়া গুঁড়া ২০ গ্রাম, টমেটো কুচি ১০০ গ্রাম, টক দই ১০০ গ্রাম এবং লং, এলাচ, দারুচিনি, লবণ ও তেজপাতা পরিমাণমতো।  …

  • |

    চাপলি কাবাব

    উপকরণ : ৭০০ গ্রাম গরুর মাংসের কিমা, ৩ টি ডিম (বিট করা), ২ টি বড় পেয়াজকুচি, আধাকাপ ধনিয়া পাতা কুচি, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা চামচ আদাবাটা, ২ টেবিল চামচ তেল, ১-২ টি টমেটো কুচি, ২-১ চা চামচ লবন, ১ চা চামচ মরিচ গুড়ো, আধা চা চামচ গরম মসলা, ১ চা চামচ জিরা গুড়া,…

  • | |

    চুই ঝালে গরুর মাংস

    চুই ঝালে গরুর মাংসঃ উপকরণ : গরুর মাংস ২ কেজি, চুইঝাল ( Chui Jhal – চুই ঝাল ) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ…