rongin-alur-porota
|

রঙিন আলুর পরোটা

রঙিন আলুর পরোটা

পরোটা ভাজি ডিম সকালের খুবই প্রচলিত একটি নাস্তা আমাদের সবার ঘরে । পরোটা গরুর মাংস বা কলিজার সাথে খেতে খুবই ভালো লাগে আর যদি পরোটা টা হয় একটু ব্যতিক্রম তাহলে তো কথাই নেই । আমরা অনেকেই বিভিন্ন রকম সবজি বা  ডালের পরোটা খেয়েছি , আলু পরোটা , ফুলকপির পরোটা মটর শুটির  পরোটা , এছাড়াও আরও  অনেক রকমের পরোটা । এখানে তেমন ই একটি ভিন্ন রকম পরোটার রেসিপি দেওয়া হল  যার নাম রঙ্গিন আলুর পরোটা  ।

উপকরণঃ

১।কাপ সিদ্ধ গাজরের পেস্ট করা

২।কাপ বিট সিদ্ধ পেস্ট করা

৩।কাপ পালংশাক ভাপ দিয়ে পেস্ট করা

১।কাপ ময়দা

 তেল পরিমাণমত

লবন পরিমাণ মত

৩/৪ টা বড় সিদ্ধ আলু

জিরা গুঁড়া ১/৪ চা চামচ 

হলুদ গুড়া ১/৪ চা চামচ

মরিচ গুঁড়া ১/৪ চা চামচ

 ধনেপাতা কুচি পরিমাণমত

 কাঁচা মরিচ কুচি ১ চা চামচ

 আঁদা কুচি ১/২ চা চামচ

প্রণালীঃ
ডো তৈরিঃ

পরোটা জন্য ডো তৈরি করতে হবে। ১কাপ ময়দার সাথে ১কাপ গাজরের পেস্ট  সামান্য তেল আর স্বাদ মত লবণ  মিশিয়ে ভালো করে মেখে ডো তৈরি করেন, একটু নরম হলে আর একটু ময়দা মিশিয়ে নিন। এমন করে আলু ছাড়া বাকি ২টি পেস্ট দিয়ে আলাদা আলাদা  ডো তৈরি করে রাখুন

পরোটার ভিতরের পুর তৈরিঃ

আলু সিদ্ধ পেস্ট এ ১চামচ জিরা গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১চা চামচ মরিচ গুঁড়া, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, স্বাদ মত লবণ দিয়ে মাখিয়ে নিন।

পরোটা তৈরিঃ

তিনটি ডো একত্রে করে পরোটার জন্য গোল গোল বলের মত বানিয়ে নিন। ছোট ছোট বলে মাঝে পুর ভরে পরোটার মত গোল করে বেলে নিয়ে সামান্য তেল দিয়ে ভেজে নিন।

rongin-alur-porota রঙ্গিন-আলুর-পরোটা@chuijhal.com
 
পরিবেশনঃ

ভাঁজা পরোটা সার্ভিং ডিশে তুলে উপরে বাটার দিয়ে ধনেপাতার চাটনি বা আচার এর সাথে পরিবেশন করুন।

রেসিপিদাতাঃ

নামঃকানিজ ফাতেমা

kaniz-fatema কানিজ-ফাতেমা@chuijhal.com

পেশাঃগৃহিণী

শখঃরান্না করা,ঘুরে বেরানো

কানিজ ফাতেমা পেশায় একজন গৃহিণী , উনি রান্না করতে খুব ভালোবাসেন । বিভিন্ন রকম রান্না করতে পছন্দ করেন ও  খাওয়াতেও খুব পছন্দ করেন । রান্নার রেসিপির বিশাল এক  সম্ভার তার কাছে আছে ।  বিভিন্ন  রান্নার প্রতিযোগিতায়  তিনি অংশ গ্রহন করেছেন ।  অবসর সময়ে ঘুরতে খুব ভালোবাসেন ।

Similar Posts

  • |

    তান্দুরি চিকেন

    তান্দুরি চিকেন রেসিপিঃ উপকরনঃ মুরগি – ১ টা তান্দুরি মশলা – ১/২ প্যাকেট টক দই- ১/২ কাপ (পানি ঝরানো) মরিচের গুঁড়া – ১ চা চামচ আদা,রসুন বাটা- ১ চা চামচ করে সয়াসস – ১ টেবিল চামচ অয়েস্টার সস – ১ টেবিল চামচ টমেটো সস – ১ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া – প্রয়োজনমত লবন –…

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • |

    সরিষা মুরগি ভুনা

    সরিষা মুরগি ভুনা রেসিপিঃ উপকরণঃ •     মাংস – ৭০০ গ্রাম •     সরিষার তেল – ১/২ কাপ •     রসুন কুঁচি – ১/২ কাপ •     পেয়াজ কুঁচি – ১ কাপ •     আদা বাটা – ১ চা চামচ •     রসুন বাটা – ১/২ চা চামচ •     লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ •     হলুদ গুড়ো – ১/২…

  • |

    মাটন গ্লাসি

    মাটন গ্লাসি রেসিপিঃ উপকরণঃ খাসির মাংস -১কেজি টক দই-১/২ কাপ পেয়াজ বাটা -১/৪ কাপ আদা বাটা -২টেবিল  চামচ রসুন বাটা -১ টেবিল চামচ লাল মরিচ গুড়া -১ চা চামচ এলাচ -৪ টি দারুচিনি -২ টুকরো তেজপাতা -২টা লবন -স্বাদমত তরল দুধ-২ কাপ মাওয়া -১/৪ কাপ কাঠ বাদাম বাটা-১ টেবিল চামচ কাঠ বাদাম কুচি-১ টেবিল চামচ…

  • |

    ইলিশ কাবাব

    ইলিশ কাবাব রেসিপিঃ  উপকরণঃ ইলিশ মাছ  ১টি পেয়াজ       ২ টি কাচা মরিচ  ৬টি হলুদ  গুড়া   ১ চা চামচ মরিচ গুড়া  ১ চা চামচ লবন      পরিমান মত ধনে পাতা পরিমান মত তেল         ৪ টেবিল চামচ গাজর    ডেকোরেশন এর জন্য  প্রনালিঃ প্রথমে মাছের  আঁশ পরিস্কার করে ধুঁয়ে মাথা আর লেজ আলাদা করে কেটে পানিতে সিদ্ধ দিতে হবে।…

  • |

    বালিশ কাবাব

    বালিশ কাবাব উপকরণঃ গরুর মাংসের কিমা-২ কাপ, বুটের ডাল- ১/৪ কাপ, আদা ও রসুন বাটা- ২টেঃ চামচ করে, হলুদ গুড়া ও মরিচ গুড়া- ২ টেঃ চামচ করে, লবন- স্বাদমত, ধনিয়া গুড়া- ১টেঃ চামচ, জিরার গুড়া-১ টেঃ চামচ, কাবাব মসলা-১ টেঃ চামচ, কর্নফ্লাওয়ার- ৩ টেঃ চামচ, কাঁচামরিচ মিহি কুচি- ১ টেঃ চামচ, পেয়াজ কুচি- ১ কাপ,ধনিয়াপাতা…