veg-narikel-dampling
|

ভেজ নারিকেল ডাম্পলিং

ভেজ নারিকেল ডাম্পলিং

ভেজ নারিকেল ডামপ্লিং খাবার টির নাম শুনেই  মনে হচ্ছে আলাদা ধরনের ও ভিন্ন  স্বাদের কিছু একটা ।  নারিকেলের বরফি , নারিকেলের পিঠা , নারিকেল দিয়ে  তৈরি পায়েস আমরা তো সব সময়ই খেয়ে থাকি তাই মাঝে মাঝে একটু ভিন্নধর্মী খাবার ভালই লাগে  ।  গাজর , নারিকেল , ময়দা এক সাথে করে তৈরি করা হয়েছে । আসুন জেনে নেই মজার রেসিপি ভেজ নারিকেল ডামপ্লিং ।

 উপকরণঃ 
ডো এর জন্যঃ

ময়দা ১.১/২ কাপ

গাজর সিদ্ধ পেস্ট ১কাপ

লবন স্বাদ মত

ফিলিং এর জন্য

নারিকেল কুরানো ১কাপ

কাজুবাদাম

কাঠবাদাম

চিনা বাদাম

সাদা তিল

ঘি ১চা চামচ

চিনি পরিমাণমতো

সসের জন্যঃ

খেজুরের গুড়

চকলেট

প্রণালীঃ

ডো তৈরি ১কাপ গাজর সিদ্ধ করে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিন। পেস্ট এ ১.১/২ কাপ ময়দা মিশিয়ে, স্বাদ মত লবণ দিয়ে মাখিয়ে নিন । ময়দা অল্প অল্প করে মাখাবেন কারণ কম বেশি লাগতে পারে। হালকা নরম করে ডো বানিয়ে ১৫/২০ মিনিটের জন্য রেখে দেন।ফিলিং তৈরি ডাম্পলিং এর ভিতরে ফিলিং তৈরি করতে প্রথমে একটা ফ্রাইপ্যানে এ ঘি দিয়ে নিজের স্বাদ অনুযায়ী ৩ধরনের বাদাম নিয়ে ভেজে নিন। তারপর বাদাম গুলো গুঁড়া করে নিন। ফ্রাইপ্যানে নারিকেল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। হালকা ভাজা হয়ে গেলে বাদাম এর গুঁড়া, সাদা তিল মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়া নামিয়ে নিন।ডো দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে তার মধ্যে ফিলিং দিয়ে ডাম্পলিং মত ভাঁজ করে নিন। স্টিমারে বা হাঁড়ির উপর ইস্টিলের চালোনি দিয়ে ডাম্পলিং গুলো স্টিম করে নিন।

veg-narikel-dampling ভেজ-নারিকেল-ডামপ্লিং@chuijhal.com
পরিবেশনঃ

আমার দেশীয় স্বাদ ভালো লাগে তাই আমি খেজুরের গুড় সামান্য পানি দিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করে এই ডাম্পলিং এর সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে চকলেট সস এর সাথে সার্ভ করতে পারেন।

রেসিপিদাতাঃ

নামঃ কানিজ ফাতেমা

kaniz-fatema কানিজ-ফাতেমা@chuijhal.com

পেশাঃ গৃহিণী

শখঃ রান্না করা

কানিজ ফাতেমা পেশায় একজন গৃহিণী , উনি রান্না করতে খুব ভালোবাসেন । বিভিন্ন রকম রান্না করতে পছন্দ করেন ও  খাওয়াতেও খুব পছন্দ করেন । রান্নার রেসিপির বিশাল এক  সম্ভার তার কাছে আছে ।  বিভিন্ন  রান্নার প্রতিযোগিতায়  তিনি অংশ গ্রহন করেছেন ।  অবসর সময়ে ঘুরতে খুব ভালোবাসেন ।

Similar Posts

  • |

    ডালিমের পুডিং

    ডালিমের পুডিং রেসিপিঃ উপকরণঃ ১।ডালিম ১ কাপ ২।ঘন তরল দুধ ১.৫ লিটার ৩ চিনি ১ কাপ ৪।ডানো ক্রিম ১ কোটা ৫।পানি ১.২ কাপ ৬।ডালিমের কাথ ১ কাপ ৭।চায়না গ্রাস ১০ গ্রাম প্রনালিঃ ১ম ধাপঃ প্রথমে চায়না গ্রাস গুলো ছোট ছোট করে  কেটে ৩০ গ্রাম পানিতে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট ।তারপর তা চুলায় অল্প আঁচ…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • |

    চাট ছোলা ভুনা

    চাট ছোলা ভুনা  ছোলা খুবই পুষ্টিকর একটি খাবার , ছোলা ভুনা বিকেলের নাস্তা হিসেবে খুবই মজার একটি খাবার ।  ঘরে যেমন এটি তৈরি করে খাওয়া হয় তেমনি , রাস্তা ঘাটে চলতে ফিরতে এর দেখা পাওয়া যায় । ছোলা ভুনা টা এমনি তে খুব মজার আর এটি যদি হয় চাট মশলা দিয়ে তৈরি তাহলে এটি খেতে…

  • |

    বেগুন মশলা

    বেগুন মশলা বেগুন খুবই মজার ও সুস্বাদু একটি সবজি, শীত বা গরমে সব সময়  এর চাহিদা থাকে । বেগুন যে ভাবেই রান্না করা হোক না কেন সব ভাবেই ভালো লাগে । ভর্তা , ভাজি , মাছের সাথে  সব ভাবেই ভালো লাগে । আসুন দেখে নেই বেগুন মশলার রেসিপিটি । উপকরণঃ বেগুন ৪ টি চার ফালি…

  • |

    ব্ল্যাক ফরেস্ট

    ব্ল্যাক ফরেস্ট রেসিপিঃ উপকরনঃ ক্রিম ১ কাপ কুকিং চকলেট ১ কাপ ক্রিম চিজ ২ টে চামচচিনি আধা কাপ প্রয়োজনমতকন্ডেন্স মিল্ক ১/৪ কাপপানি ২ কাপব্রাউনি ১ টুকরাপ্রনালিঃ১.একটি হাড়িতে  ব্রাউনি বাদে সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চুলায় জাল দিতে হবে।২.ফুটে আসলে  নামিয়ে ছেকে নিতে হবে।৩.ছেকে নিয়ে গ্লাসে ঢালার আগে ব্রাউনি হাত দিয়ে ক্রাম্ব করে গ্লাসে দিয়ে সার্ভ…

  • |

    সুজির মালাই চপ

    সুজির মালাই চপ রেসিপি উপকরণঃ ডো_তৈরির_জন্যঃ  সুজি ১/৪ কাপ, গুড়োদুধ ১কাপ, ডিম ১-২টি, বেকিংপাউডার ১/২ চা.চা বেকিংসোডা ১/৪ চা.চা. ঘি ১ টে.চা মালাই_তৈরির_জন্যঃ তরল দুধ ১/২লি. কনডেন্সডমিল্ক ১টে.চা চিনি ১/২কাপ, প্রণালিঃ ১) একটি পাত্রে সুজি, দুধ, বেকিংপাউডারও বেকিংসোডা মিশিয়ে ডিম ও ঘি দিয়ে একটি ডো বানিয়ে নিন। ২)এবার গোল করপ লম্বালম্বিভাবে ১৬-২০ টি মালাই চপের…