শীতে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

শীতের আগমনের এই সময়টাতে ত্বক খুবই রুক্ষ, শুষ্ক ও মলিন হতে দেখা যায়। বাইরের ধুলাবালি, শীতল আবহাওয়া ও আর্দ্র পরিবেশের কারণে নারী-পুরুষ উভয়ের ত্বকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা যেমন ত্বক খসখসে হয়ে যাওয়া, ত্বক ও হাত-পা ফেটে যাওয়া, ত্বকে চুলকানি ইত্যাদি দেখা দেয়।

বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের চেহারায় খসখসে ভাব চলে আসে ও চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়। তাই শীতের এই সময়টাতে ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় এবং ত্বককে সজীব ও মসৃণ রাখতে দরকার একটু বাড়তি যত্ন ও সর্তকতা।

ত্বকের যত্ন : শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক স্বাভাবিক ভাবে আর্দ্রতা হারিয়ে ফেলে। তাই এ সময়ে ময়েশ্চারাইজিং যুক্ত সাবান ব্যবহার করুন। রোজ গোসলের পর ও রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করুন। এতে ত্বকের খসখসে ভাব দূর হবে, ত্বক ফাটবেও না বরং ত্বক মসৃণ ও কোমল হয়ে উঠবে। বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ক্রিম মুখ লাগিয়ে রোদে বের হবেন। এতে আপনার ত্বক বাইরের ধুলাবালি থেকে রক্ষা পাবে ও বলিরেখার হাত থেকে রেহাই পাবে।

এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপাদান, কোল্ড ক্রিম, ময়েশ্চারাইজিং ক্রিম ও লোশন ইত্যাদি ব্যবহার করতে পারেন। এতে করে চেহারার সৌন্দর্য ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ত্বক থাকবে সজীব ও সতেজ।

মধু ও পাকা কলা : মধু ও পাকা কলা একসঙ্গে ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজ লাগান। নিয়মিত এটি ব্যবহারে ত্বক আর্দ্রতা ফিরে পাবে, হয়ে উঠবে নরম ও কোমল। দুধের সর কিংবা অন্যান্য প্যাকের সঙ্গেও মধু ব্যবহার করতে পারবেন।

শসা ও টমেটো : ১ টেবিল চামচ শসার রস ও ১ চা চামচ টমেটোর রস একসঙ্গে মিশিয়ে নিয়মিত মুখে ব্যবহার করুন। এটি শুষ্ক ত্বককে মসৃণ ও সুন্দর করে তুলবে। শসা চাকা চাকা করে কেটে চোখের ওপরে লাগিয়ে রাখুন, চোখের নিচে কালো দাগ দূর হবে এবং ডার্ক সার্কেল চলে যাবে।

অলিভ অয়েল : সাধারণত সব ধরনের ত্বকের জন্য অলিভ অয়েল খুবই উপকারী। গোসলের আগে মুখে ও শরীরে অলিভ অয়েল লাগিয়ে কিছুক্ষণ পর গোসল করে ফেলুন। এ ছাড়া অলিভ অয়েল ও মধু মিশিয়ে হালকা মিশ্রণ তৈরি করে মুখে লাগান। এতে আপনার মুখের মৃত কোষ উঠে যাবে। শীতে বিশেষ করে ছেলেদের ত্বক হয় বেশি রুক্ষ ও খসখসে। ফলে ত্বক ফেটে যায়। বাইরের ধুলাবালি আর ত্বক তৈলাক্ত হওয়ায় অনেকেরই মুখে ব্রণ উঠে। এই সব সমস্যার হাত থেকে রক্ষা পেতে নিয়মিত ময়েশ্চারাইজ ক্রিম ব্যবহার করতে পারেন এবং অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ব্যবহার করে ব্রণের সমস্যা দূর করতে পারেন।

হাত-পায়ের যত্ন : শীতে হাত-পা ফেটে যাওয়া অস্বাভাবিকের কিছু না। এ সময়ে হাত অমসৃণ ও খসখসে হয়ে থাকে, হাতের কনুই, পায়ের গোড়ালি ফেটে যায়। তাই হাত ও পায়ে গ্লিসারিন, পানি ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করলে ফাটা ভাব চলে যাবে ও মসৃণতা ভাব ফিরে আসবে। এ ছাড়া হাত ও পায়ে লোশন এবং বিভিন্ন ব্রান্ডেড উইন্টার কেয়ার পণ্য ব্যবহার করতে পারেন।

ঠোঁটের যত্ন : শীত আসতে না আসতেই ঠোঁটের চামড়া উঠতে শুরু করে, ঠোঁট ফেটে যায় আবার অনেক সময় ঠোঁট ফেটে রক্ত বের হয়। এই শীতে ঠোঁটকে নরম, সতেজ ও কোমল রাখতে ভ্যাসলিন, গ্লিসারিন অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট নরম থাকবে।

 

Similar Posts

  • গুঁড়া দুধে রুপচর্চা!

    ত্বকের যত্নে আমরা কত কিনা ব্যবহার করি। তবে এক্ষেত্রে কাঁচা দুধের ব্যবহার আদিযুগ থেকে চলে আসলেও কখনও গুঁড়া দুধ ব্যবহারের চিন্তা কি মাথায় এসেছে? না এসে থাকলে এবার মাথায় আনুন। সম পরিমাণে গুঁড়ো দুধ এবং মধু এক সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন দুটি উপাদান ভাল করে মিশে গেছে, তখন পেস্টটি মুখে লাগিয়ে কম করে…

  • ত্বকের যত্নে মুলতানি মাটি

    নারীরা রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার করে থাকে । রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো জানি। বহু কাল আগে থেকেই মুলতানি মাটি রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে । যে সকল নারীরা  প্রতিনিয়ত সৌন্দর্য্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয়। রুপচর্চায় এর বহুবিধ উপকার পাওয়া যায়…

  • |

    গরমে ছেলেদের ত্বকের যত্ন

    অনেকেই মনে করেন যে, ছেলেদের ত্বকের কোন যত্ন নিতে হয়না। এই ধারনা আসলে ভুল। মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়। এই গরমে মেয়েদের ত্বক তো বটেই ছেলেদের ত্বকের তৈলাক্ততা ও বেড়ে যায়।এই তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন-   যেভাবে করবেনঃ   প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।…

  • ব্রণ দূর করার উপায়

    একটি নারীর  কাছে আতঙ্কের আরেক নাম ব্রণ। কারণ ব্রণ পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে মুখে ব্রণ হয়েই থাকে। ব্রণ সারানোর জন্য  অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে।  বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে…

  • |

    পুরুষদের ত্বকের যত্নে সাবধানতা

    ব্যস্ত পুরুষরা ত্বকের যত্নের ব্যাপারে উদাসীন হয়ে থাকেন। শোবিজ বা কর্পোরেট অফিসে যারা কাজ করেন তাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কামনীয়। নারীদের তুলনায় তারা কম সচেতন থাকেন বলেই অল্প বয়সে বুড়িয়ে যান। অনেকে মনে করেন, রূপচর্চা মেয়েলি ব্যাপার। নিয়ম মেনে রূপচর্চা করা অসম্ভব। ত্বকের জন্য ক্ষতিকারক জিনিসগুলো এড়িয়ে চললে ত্বক সুস্থ রাখা যায়।মেয়েদের মত পুরুষদের…

  • |

    ঈদের আগে ত্বকের যত্ন

    ঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে কে না চায় বলুন? আর তাই তো ঈদ নিয়ে এত প্রস্তুতি থাকে সবার। পোশাক, গহনা, প্রসাধনী সব প্রস্তুত, কিন্তু আপনার ত্বক প্রস্তুত তো? ঈদের খুব বেশি সময় বাকি নেই। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। জেনে নিন ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ- ব্ল্যাক হেডস…

Leave a Reply