প্রতিদিন কতটুকু দুধ পান জরুরি?

প্রতিদিন দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়। দুধে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিংক।

তবে প্রতিদিন ঠিক কতটুকু দুধ পান করতে হবে, এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। শুধু দুধ পান করলেই হয় না, বয়স অনুযায়ী কতটুকু দুধ খাওয়া প্রয়োজন, সে বিষয়টিও জানা জরুরি।

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কতটুকু দুধ প্রতিদিন পান করবেন, সে বিষয়ে।

১. শূন্য থেকে ১২ মাস

শূন্য থেকে ১২ মাসের শিশুদের গরুর দুধ খাওয়া ঠিক নয়। এ সময় কেবল মায়ের বুকের দুধ খাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। শিশুর ক্ষুধা লাগলে প্রয়োজন অনুযায়ী বুকের দুধ খাওয়াতে হবে।

২. ১ থেকে ১০ বছর

এক থেকে তিন বছরের শিশুদের ৩৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রতিদিন প্রয়োজন হয়। এই চাহিদা পূরণে ১০০ এমএল দুধ খেতে হবে। ১০০ থেকে ১২৫ গ্রাম দুধের তৈরি পনির বা দই খাওয়া যেতে পারে এর পাশাপাশি।

আর ৪ থেকে ১০ বছরের শিশুদের ১৩০ থেকে ১৫০ এমএল দুধ খাওয়া প্রয়োজন প্রতিদিন।

৩. ১১ থেকে ১৮ বছর

এ সময় সাধারণত ৮০০ থেকে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রতিদিন প্রয়োজন পড়ে। এ বয়সে দুধ খাওয়া প্রয়োজন ২০০ থেকে ২৫০ এমএল। দুধের বাইরেও অন্যান্য দুগ্ধজাতীয় খাবারও খাওয়া যায়, যেমন : দই খেতে পারেন ২০০ গ্রাম এবং পনির খেতে পারেন ৩০ থেকে ৪০ গ্রাম।

৪. ১৯ থেকে ৫০ বছর

১৯ থেকে ৫০ বছর বয়সের লোকদের জন্য প্রতিদিন ২০০ এমএল দুধ খাওয়া প্রয়োজন। পাশাপাশি দুগ্ধজাতীয় পণ্য দই (১৫০ গ্রাম) ও পনির (৩০ গ্রাম) খাওয়া প্রয়োজন। এই পরিমাণ খাবার ক্যালসিয়ামের চাহিদা পূরণে অনেকটা সাহায্য করে।

৫. ৫০ বছর বয়সে

ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের পাশাপাশি ২০০ এমএল দুধ, দই ১৫০ গ্রাম, পনির ৩০ গ্রাম খাওয়া প্রয়োজন। ৭০ বছর বয়সের লোকদের প্রতিদিন ২৩০ থেকে ২৫০ এমএল দুধ খাওয়া প্রয়োজন।

 

Similar Posts

  • কালো জিরার গুনাগুন

    কালো জিরার গুনাগুন বোটানিক্যাল নাম হচ্ছে ‘নাইজিলা সাটিভা’ (Nigella sativa), এটি পার্সলে পরিবারের একটি উদ্ভিদ। এটা রাজা টুট এর সমাধি হতে আবিষ্কৃত হয় এবং সে সময় এটা পরকালে ব্যবহার করা হয় বলে বিশ্বাস করা হত। মানুষ ২০০০ বছর ধরে ঔষধ হিসেবে কালো জিরার বীজ ব্যবহার করেছে। এটা লতাপাতা জতীয় একটি উদ্ভিদ। এর সূক্ষ্ম বেগুনি ও…

  • শরীরকে রোগমুক্ত আর ত্বককে আকর্ষণীয় করতে থানকুনি পাতা!

    থানকুনি পাতা। আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। এর ল্যাটিন নাম centella aciatica। গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে। ছোট্ট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে ওষুধি সব গুণ। থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয়।প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে। খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে…

  • খালি পেটে কিসমিস খেলে যত উপকার

    খালি পেটে কিসমিস খেলে যত উপকার। শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত ​​পরিষ্কার করতে সাহায্য করে।   প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। এছাড়া কিসমিস হৃদয় ভালো রাখে। নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিসমিসে প্রচুর…

  • |

    নির্ভেজাল পণ্যের নিশ্চয়তা

    চুইঝাল একটি পারিবারিক উদ্যোগ। এর প্রতিটি পন্যের পেছনে ছিল নিজের স্বার্থ। আমার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই চুইঝাল নিয়ে পথচলা শুরু হয়। এর পর ধিরে ধিরে এর পরিধি বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ৫০০ পরিবারের সুস্বাস্থের স্বার্থে কাজ করছি।   আমারা সিদ্ধান্ত নিয়েছি। ৫০০ পরিবার কে প্রাথমিক ভাবে আমাদের খাঁটি এবং প্রাকৃতিক পন্যে পৌঁছে দিব।…

  • শীতের আগমনে গর্ভবতী মায়ের যত্ন

    মাতৃত্ব একজন মায়ের জন্য অনেক সুখময় অনুভূতি। কিন্তু গর্ভকালীন একজন মায়ের জন্য অনেক চ্যালেঞ্জিং। এসময়ে তাকে অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। এই সময় টা বেশি বেশি করে  গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে । শীতকালে আরো একটু বেশি চ্যালেঞ্জিং। শীতে ঠান্ডাজনিত অসুস্থতা বেড়ে যায়।  ফলে মায়ের পাশাপাশি গর্ভের সন্তানেরও অনেক ধরনের ক্ষতি হতে পারে।তাই শীতকালে…

  • |

    টমেটোর নানা গুণ

    টমেটো একটি টক জাতীয় ফল বা সপজি এটি ক্ষুধাবর্ধক, সুস্বাদু। পাকা টমেটো ছোট বড় সকলের পছন্দের ও সালাদ হিসেবে অতুলনীয়। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে  আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’। টমেটো খেলে রক্তের লহিত কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাশে ভাব দূর হয়। স্বাস্থ্যবিদগোনের মতে, শরীরের সুস্থ্যতার জন্য যা দরকার লৌহ এবং অন্যান্য ক্ষার…

Leave a Reply