|

শুটকী মাছের পাতুড়ি

বাঙালীর রসনা বিলাসে শুঁটকি মাছের জুড়ি নেই। আর তা যদি হয় দেশী জাতের ছোট মাছের শুঁটকি তাহলে তো কথাই নেই। সাধারণত বিভিন্ন প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুঁটকি উৎপাদন করা হয়। দেশী জাতের মাছের শুঁটকি সবচেয়ে বেশি উৎপাদিত হয় বাংলাদেশের হাওরাঞ্চল। দেশের উত্তর-পূর্বাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর বড় একটি অংশ সনাতন পদ্ধতিতে মাছ প্রক্রিয়াকরণ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। সাধারণত এসব শুঁটকি মাছ দিয়েই চ্যাপা শুঁটকি নামক বিশেষ একটি মৎস্যপণ্য উৎপাদন করা হয়।  চ্যাপা শুঁটকি আমিষের একটি সহজলভ্য উৎস এবং আমাদের দেশের অনেকেই এর বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত স্বাদ এবং গন্ধের জন্য একে খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে। চ্যাপা শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। যেমন- চ্যাপা, চ্যাপা শুঁটকি, সিধল বা সিদঈল, হিদল (আঞ্চলিক নাম ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চল), ব্যারমা (পার্বত্য অঞ্চলে)। এটি ইংরেজি শব্দ Semi-fermented fish নামে বহির্বিশ্বে পরিচিত।

উপকরন :

  • চ্যাঁপা শুঁটকি ১১ টা,
  • রসুন কোয়া ৮ টা,
  • শুকনা অথবা কাঁচামরিচ স্বাদ মতো ,
  • পেয়াজ কুচি এককাপ,
  • লবন স্বাদমতো৷
  • এবং লাউ পাতা৷

 প্রস্তুত প্রণালী

  • শুঁটকি গুলো ভালো করে ধুয়ে নিন ৷
  • শুকনো কড়াই গরম করে তাতে ,রসুন ,মরিচ দিয়ে টেলে নিন এবং তার সাথে শুঁটকি গুলো দিয়ে ভালো করে টেলে নিন ৷
  • এবার টেলে নেওয়া শুটকি ,মরিচ এবং রসুন লবন দিয়ে ব্লেন্ডারে অথবা পাটাতে বেটেভর্তা তৈরি করে নিন৷
  • তৈরি করা ভর্তা সাথে মিহি পেয়াজ দিয়ে ভালো করে মেখে নিন ৷
  • লাউ পাতা গুলো হালকা লবন দিয়ে মেখে নরম হলে পানিতে ধুঁয়ে হালকা ভাবে চিপে পানি ঝরিয়ে রাখুন ৷
  • এবার একটি করে পাতা নিন এবং পাতা মাঝ খানে বানিয়ে রাখা ভর্তা দিয়ে পাতা চারপাশ ভাজ করে থলের মতো বানিয়ে নিন ৷
  • একই ভাবে সব গুলো পাতার মাঝ খানে ভর্তা দিয়ে সব গুলো বানিয়ে প্লেটে রাখুন।
  • চুলায় কড়াই গরম করে একদম হালকা তেল ব্রাশ করে কড়াইতে বানিয়ে রাখা শুটকি পাতুড়ি গুলো দিয়ে হালকা চুলার আঁচে এপিঠ ওপিঠ করে ভেজে নিন পাতা গুলো সিদ্ধহওয়া পর্যন্ত ৷

তৈরি শুটকি পাতুড়ি গরম ভাত,পান্তা ভাত পোলাও সাথেও পরিবেশন করতে পারেন আর সাথে যদি থাকে কাঁটা জলপাই এর আচার তাহলে তো আর কথাই নেই।

বাসায় তৈরি সম্পূর্ণ ক্যামিক্যাল, প্রিজারভেটিভ এবং ক্ষতিকারক রঙ মুক্ত কাঁটা জলপাই এর আচার।এর লোভনীয় স্বাদ আপনাকে বার বার খেতে বাধ্য করবে।
অনেক টা দিল্লির কা লাড্ডুর মত এক বার খেলেই ফেসে যাবেন।
সিধান্ত আপনার!

Similar Posts

  • বিয়ের পর প্রথম রান্না

    বিয়ের প্রথম দিন থেকে একটি মেয়ের নানা বিষয়ে নানা রকমের ভাবনার খেলা। অনেকেই ভাবে বিয়ের প্রথম দিনগুলো স্বপ্নের মতো কেটে যায় খুব সুন্দর ভাবে কিন্তু বিবাহিতরা ভাবেন অন্যকথা। তাদের মাথাতে প্রথমেই আসে প্রথম দিনগুলো কীভাবে পার করবে একে অন্যের সাথে।   ১) প্রতিটি নারীর মনে বিয়ের প্রথম দিনে প্রথম যে কথাটি বাজতে থাকে তা হচ্ছে,…

  • |

    বাহারি শুটকির ভর্তা

    শুঁটকি খেতে ভালোবাসেন? একটু নতুন কোন রেসিপি চাই? তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই । উপকরণ ঃ দুই রকম শুঁটকি- দেড় কাপ পিঁয়াজ- বড়ো- ২টি রসুন- বড়ো ২টি শুকনামরিচ- ৭-৮টি কাঁচামরিচ- ৪-৫টি হলুদ গুঁড়া- সামান্য লবণ- স্বাদমতো ধনেপাতা- ইচ্ছা প্রণালী ঃ -শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে…

  • |

    লাল আলু বেগুন দিয়ে ছুড়ি লইট্টা চরচরি

    লাল আলু বেগুন দিয়ে ছুড়ি লইট্টা চরচরি উপকরণঃ  ১। ছুড়ি শুটকি মাঝারি – ১টা ২। লইট্টা শুটকি – ৩/৪ টা ৩। লাল আলু মাঝারি ফালিকরা -৩/৪ টা  ৪। লম্বা বেগুন ফালিকরা – ৩ টা ৫। আদা বাটা – ১ টেবিল চামচ ৬। রসুন বাটা – ১ টেবিল চামচ ৭। জিরা বাটা – হাফ টেবিল চামচ…

  • ঘূর্ণিঝড় কেন হয়?

    আমরা জানি ধেয়ে আসছে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় “ফনী”। আল্লাহ্‌ আমাদের হেফাজাত করুন। এই আর্টিকেল পড়ে কি জানতে পারবেন? ১। ঘূর্ণিঝড় কি? ২। ঘূর্ণিঝড় কেন হয়?  ৩। কেন আমাদের দেশে ঘূর্ণিঝড় উপকারি? ৪। ঘূর্ণিঝড়ের “ঘূর্ণি”টা কিভাবে হয়? ৫।  ঘূর্ণিঝড় থেকে বাচার উপায়    ঘূর্ণিঝড় কি? বাংলাদেশ অত্যন্ত দুর্ভাগা একটি একটি দেশ। তার…

  • | |

    রসুন দিয়ে চ্যাঁপা শুঁটকি ভুনা

    শুটকির নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে,  কেউ আবার শুটকির কথা শুনলেই পালায়। শুটকি আসলে খুবই মজাদার আর জিভে জল আনার মতই খাবার। যদি সেভাবে রান্না করে খাওয়া কিংবা খাওয়ানো যায়। যারা শুধুমাত্র শুটকির গন্ধের কথা চিন্তা করে কখনোই শুটকি চেখে দেখেননি  তাদের জন্য যারা শুঁটকি খেতে খুব বেশি ভালবাসেন আজকের স্পেশাল রেসিপি। আজকে থাকছে…

  • | |

    শুটকি চিংড়ির যুগলবন্দী

    শুটকি চিংড়ির যুগলবন্দী বাঙ্গালির অনেক গুলো পছন্দের খাবারের মধ্যে অন্যতম প্রিয় হচ্ছে শুঁটকী, শুঁটকী  ভর্তা, শুঁটকী ভুনা সবই জিভে জল আনার মতো । শুঁটকির অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। তাই আমাদের খাদ্য তালিকায় শুঁটকী থাকাটা জরুরি। আজ আমরা একটি অসাধারন শুঁটকী চিংড়ির রেসিপি জানবো । উপকরণঃ   লইট্যা/ছুড়ি শুটকি (যে কোন শুটকি দিয়েই হবে) : ২০০ গ্রাম,…