সিন্ধি বিরিয়ানি

উপকরণ : পোলাওর চাল বা বাসমতী চাল ৫০০ গ্রাম, ঘি আধা কাপ, তেল আধা কাপ, মুরগির স্টক তিন কাপ, মুরগির মাংস (মাঝারি আকারের টুকরা) এক কেজি, আনারসের রস (হালকা হলুদ রং দিয়ে জ্বাল দেওয়া) এক কাপ, আদা বাটা দুই টেবিল-চামচ, রসুন বাটা এক টেবিল-চামচ, বেরেস্তা পৌনে এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ, কাঁচা মরিচ সাত-আটটি, তেজপাতা তিন-চারটি, দারুচিনি ছয়-সাত টুকরা, এলাচ চারটি, স্টার অ্যানিস দুটি, লবঙ্গ ছয়-সাতটি, লবণ স্বাদমতো, পেস্তা বাদাম, কিশমিশ, কাজু আধা কাপ, মরিচ গুঁড়া এক চা-চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মালাই আধা কাপ, মাওয়া গুঁড়া আধা কাপ, টকদই আধা কাপ ও টমেটোর সস তিন টেবিল-চামচ।

 

 

প্রণালি : চাল আধা সিদ্ধ করে মাড় ঝরাতে হবে। আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, বাদাম বাটা, লবণ, অর্ধেকটা গরম মসলা ও তেজপাতা দিয়ে মাংস মাখিয়ে দুই ঘণ্টা রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তাতে মসলা থেকে মাংস উঠিয়ে ওই মসলা দিয়ে কষাতে হবে। তারপর দই ও মাংস দিয়ে কষাতে হবে ও এক কাপ গরম পানি দিতে হবে। ঝোল কমে এলে টমেটোর সস দিয়ে ভুনা ভুনা করে লবণ চেখে নামাতে হবে। ঘি গরম করে পেস্তা বাদাম, কিশমিশ, কাজু ভেজে ওঠাতে হবে এবং ওই ঘি দিয়ে আধা সিদ্ধ চাল মেখে রাখতে হবে। হাঁড়িতে প্রথমে কিছু চাল, কিছু বেরেস্তা, কিছু মাওয়া আবার কিছু চাল, রান্না মাংস, কিছু কাজু, পেস্তা, বাদাম, কিশমিশ, মাওয়া, চাল, মাংস এভাবে দিতে হবে। এরপর আনারসের রস, কেওড়া, মালাই, কাজুবাদাম, কিশমিশ দিয়ে ৩০-৩৫ মিনিট দমে রাখতে হবে।

Similar Posts

  • |

    মুগডালের বিরিয়ানি

    উপকরণ : গরুর মাংস দুই কেজি, পোলাওর চাল এক কেজি, মুগডাল আধা কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ, আদা বাটা দুই টেবিল-চামচ, রসুন বাটা এক টেবিল-চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, দারুচিনি সাত-আট টুকরা, এলাচ ছয়-সাতটি, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, লবণ স্বাদমতো, চিনি আধা টেবিল-চামচ, তেজপাতা চার-পাঁচটি ও টকদই পৌনে…

  • |

    আফগানি বিরিয়ানি

    আফগানি বিরিয়ানি রেসিপিঃ উপকরণঃ ১. পেঁয়াজ কুঁচি –  ২ কাপ ২.  তেল – ১.৫ কাপ ৩. পানি – ৪/৫ কাপ ৪. লবণ – ২.৫চা চামচ ৫. মাটন – ৫০০ গ্রাম ৬. রসুন বাটা – ২ টেবিল চামচ ৭. গরম মশলা – ১ চা চামচ ৮. এলাচি পাউডার – ১ চা চামচ ৯. চিনি – ২/৩…

  • |

    কিমার দম বিরিয়ানি

    উপকরণ : খাসি বা গরুর পেছনের রানের মাংস (চর্বি এবং হাড়বিহীন) ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, লবণ আধা টেবিল চামচের একটু বেশি, চিনি ১ চা-চামচ, ঘি ১ কাপ, ঘিয়ে ভেজে নেওয়া বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ সিকি…

  • প্রেশার-কুকারে সবজি-বিরিয়ানি

    উপকরণ: বাসমতী চাল ২ কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁপে-গাজর-বরবটি যেকোনো সবজি দেড় কাপ, এলাচি-দারচিনি ২টি করে, আদাবাটা ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বাদামবাটা ১ চা-চামচ, চিকেন কিউব ২টি, লবণ পরিমাণমতো এবং পানি ৩ কাপ।     প্রণালি: চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। সবজি ছোট টুকরো করে…

  • হাজীর বিরিয়ানি

    রেসিপিটি দিয়েছেন হাজির বিরিয়ানির এখনকার পরিচালক হাজি মোহাম্মদ শাহেদ হোসেন উপকরণ : খাসির মাংস ৮ কেজি, পোলাওর চাল ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কেজি, আদা ৪০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫০০ গ্রাম, তরল দুধ ১ কেজি, টক দই ১ কেজি, এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, কাঠবাদাম ৫০০ গ্রাম, কিশমিশ ২৫০ গ্রাম, লবণ…

  • চিকেন বিরিয়ানি

    উপকরণ : মুরগি ১টা, আদাবাটা ২ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, ধনেবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, মরিচবাটা আধা চা চামচ, কাঁচামরিচবাটা ১ চা চামচ, পোস্তদানাবাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, টকদই আধা কাপ, পিঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমত। সব মিলানো গরম মসলা ১ চা…