0

কাটা মসলায় কসানো শুটকি মাছ
রেসিপি কন্টেস্ট, শুঁটকি / January 14, 2019 / zahidulislamjunnunকাটা মসলায় কসানো শুটকি মাছ
শুঁটকীর নাম শুনলেই জিবে জল চলে আসে ,আমাদের দেশে বিভিন্ন রকমের শুঁটকী পাওয়া যায় । বাঙ্গালির অন্যতম পছন্দের খাবার এই শুঁটকী । এখানে একটি ভিন্ন রকমের শুঁটকির রেসিপি দেওয়া হল যা রান্না করা হয় কাটা মশলায় ।
রেসিপিঃ
উপকরণঃ
লইট্টা শুটকি মাছ ১০-১৫ টা
পিয়াজ কুচি এক কাপ
রসুন কুচি হাফ কাপ
আদা কুচি এক চামচ
আস্ত জিরা এক চামচ
তেল হাফ কাপ
কাচা মরিচ ১০/১২ টা
হলুদ গুড়া এক চামচ
মরিচ গুড়া হাফ চামচ
লবণ সাধ মতো।
প্রণালিঃ
প্রথমে শুটকি মাছ গুলা কেটে ধুয়ে নিতে হবে।চুলার উপর তেল গরম দিয়ে তেলে শুটকি ভাজতে হবে। একে একে সব মসলা দিয়ে কসাতে হবে। তারপর হাফ কাপ পানি দিয়ে ৫- ১০ মিনিট রান্না করতে হবে।পানি শুখিয়ে গেলে তখন নামিয়ে নিন।
পরিবেশনঃ
গরম গরম পরিবেশন করুন কাটা মসলায় শুটকি মাছ।
রেসিপিদাতাঃ
নামঃশিরিনা রহমান লাবনী

পেশাঃ গৃহিণী
শখঃ রান্না করা
TAGS: #কাটা মশলায় শুঁটকী
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০

Facebook Comments