chuijhal-diye-gorur-mangsoচুইঝাল-দিয়ে-গরুর-মাংস@chuijhal.com
| |

চুইঝাল দিয়ে গরুর মাংস

 চুই ঝাল দিয়ে গরুর মাংস

রেসিপিঃ
 উপকরণঃ

১. এক কেজি গরুর মাংস

২.  এক চা  চামচ ( পেঁপে বাটা , হলুদ – মরিচ – জিরা – গরম মশলা গুঁড়া)

৩. এক টেবিল চামচ ( আদা – রসুন বাটা)

৪. হাফ কাপ পেঁয়াজ বাটা

৫. এক কাপ পেঁয়াজ কুচি ,

৬. ৫/৬ টা কাচা মরিচ

৭. ২ – ৩ টা এলাচ

৮. ৩ ইঞ্চি দারচিনি

৯. ১টা তেজপাতা

১০. সরষের তেল ১ কাপ

১১. লবণ প্রয়োজনমত

১২. গোটা রসুন ৫ টা

১৩.  চুইঝাল ধুয়ে পরিষ্কার করে নেয়া ৭-৮ টি

 

প্রস্তুত প্রণালীঃ

 

গোটা রসুন ও চুইঝাল বাদে সব উপকরণ  এক সাথে ভালোভাবে উল্টেপাল্টে মেখে ম্যারিনেট করে রাখতে হবে দুই থেকে চার ঘন্টা।

 

এবার এই ম্যারিনেট করা মাংস হাঁড়িতে চাপিয়ে হাই হিটে রান্না করতে হবে দশ মিনিট । এরপর লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ৩০ মিনিট । ৬/৭ মিনিট পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে।  পানি শুকিয়ে আসলে গোটা রসুন ও ১ কাপ গরম পানি দিয়ে আরো ভালোভাবে কষাতে থাকতে হবে।

 

মাংস সেদ্ধ হয়ে আসলে ধুয়ে রাখা চুই ঝাল ,  গোটা কাচা মরিচ দিয়ে ভালোভাবে আবার নেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে ১০ মিনিট। চুলা বন্ধ করে আরো ১৫ মিনিট রেখে কুচো করা ধনে পাতা দিতে হবে।যারা চুইঝাল এখনো টেস্ট করেন নি তাদের বলি, এর টেস্ট অনেক টা টক-ঝাঁঝালো তবে ঝাল না। সুপার শপগুলোতে খুব কম পাওয়া যায়। বড় কাচা বাজার বা “Chuijhal-চুইঝাল” পেজ থেকে অনায়াসে বেশ কম দামে পেয়ে যাবেন খুলনার এই বিখ্যাত মশলা।

chuijhal-diye-gorur-mangsoচুইঝাল-দিয়ে-গরুর-মাংস@chuijhal.com
পরিবেশনঃ

 

রান্না হয়ে গেলে পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করুন খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংস৷ আশা করছি হতাশ হবেন না।

 

রেসিপি দাতার নামঃ

আফসানা আফরিন আর্থি

afsana-afrin-arthiআফসানা-আফ্রিন-আরথি@chuijhal.com

 

পেশাঃ

শিক্ষার্থী

 

শখঃ

বাগান করা ও মাঝেমাঝে কুকিং এক্সপেরিমেন্ট করা।

 

 

নিজের কথাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির মতো রসকষহীন বিষয়ে অনার্স করছি। তবে নিজে একেবারে কাঠখোট্টা না হবার জন্য মাঝে মাঝে রঙ,ফ্লেভার,ফিউশন নিয়ে এক্সপেরিমেন্ট করি। মাঝে মাঝে এমন ও হয় যে নিজেকে একটু রিফ্রেশ করতে মধ্যরাতে কিচেনে গিয়ে ছুরি কাচি চালাই অথবা রঙ নিয়ে আঁকিবুঁকি করি।

 

ইদানীং গার্ডেনিং এর ভূত মাথায় চেপেছে। ঢাকার মতো শহরে এপার্টমেন্টগুলোতে এই ইচ্ছেপূরণ করা বেশ কঠিন হলেও সময় সুযোগমত চেষ্টা করি।নিজের বাগানের ফ্রেশ সবজি ,হার্ভ দিয়ে  সবজি রান্না করতে আলাদা শান্তি কাজ করে । ফরমালিনের এই যুগে এতটুকুন আনন্দ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। সবচেয়ে ভালো লাগে যখন দেখি আমাকে দেখে আরো অনেক মানুষ আগ্রহ প্রকাশ করে !

Similar Posts

  • |

    দধি সেমাই

    দধি সেমাই মিস্টান্ন খাবারের মধ্যে দধি খুবই মজার যা খাবার  হজম করতে সাহায্য করে । যে কোন অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে দধির প্রচলন এখনো দেখা যায়। গরমে এর চাহিদা অনেক থাকে । সেমাই আমাদের একটি অন্যতম মিস্টিজাত যা সব সময়ই খাওয়া হয়ে থাকে । যে কোন অনুষ্ঠানে বা বিকাল ও সকালের নাস্তায় এটি  থাকে ।…

  • |

    ডাল মাংস পুডিং

    ডাল মাংস পুডিং রেসিপিঃ উপকরনঃ মুরগী অথবা গরুর মাংস কিমা ২কাপ। ডিম ১টা লবণ পরিমাণ মত পিয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা কুচি করা চিনি মুগ ডাল, মুসুর ডাল, বুটের ডাল একসাথে ১ কাপ, ভিজাতে হবে।   হলুদগুরা নারকেল বাটা ক্রিম কাজু বাদাম বাটা কিসমিস, আলুবোখারা সয়াবিনতেল গরম মসলা গুরা  প্রস্তুত প্রণালীঃ  সব ধরণের ডাল পানিতে ভিজিয়ে…

  • |

    মচমচে সবুজ দ্বীপ

    মচমচে সবুজ দ্বীপ রেসিপিঃ উপকরনঃ ব্রকলি কুচি ১ কাপ মটর ডাল বাটা ২ কাপ পেয়াজ কলি কুচি ১ কাপ ছোট ছোট চিংড়ি -১কাপ কর্নফ্লাওয়ার ১কাপ লবন-হলুদ-পরিমান মত কাঁচা মরিচ কুচি স্বাদমত কালোজিরা ১ চা চামচ পেয়াজ কুচি ১/২কাপ প্রস্তুত প্রণালীঃ সমস্ত উপকরন গুলো একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে গোল / পাকোড়া আকৃতিতে অথবা যেকোন আকৃতিতেই হাত…

  • |

    ভাজা মাংস

    উপকরণ : গরুর মাংস আড়াই কেজি, পেঁয়াজ (মিহি কুচি) আধা কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ছয় টুকরা, এলাচি (ছোট) ৬টি, লবণ স্বাদ অনুযায়ী, সিরকা আড়াই টেবিল চামচ, তেল সিকি কাপ।     প্রণালি : মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম হলে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ…

  • চুইঝালের যত কথা

    চই ঝাল, বা চুই ঝাল (বৈজ্ঞানিক নাম: Piper chaba) হচ্ছে পিপারাসি পরিবারের সপুষ্পক লতা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুইঝাল এখন রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের ভোজন রসিকদের কাছে প্রিয়। চুই লতা জাতীয় গাছ। এর কান্ড ধূসর এবং পাতা পান পাতার মতো সবুজ রঙের। চুইঝাল খেতে ঝাল হলেও এতে রয়েছে ওষুধি গুণ। মসলা হিসেবে সারা দেশে রয়েছে এর…

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…