custard-jello-pudding
|

কাস্টার্ড জেলো পুডিং

কাস্টার্ড জেলো পুডিং

কাস্টার্ড জেলো পুডিং বিদেশী খাবার হলেও এটি আমাদের দেশে এখন খুবই প্রচলিত , ছোট বড় সবারই খুব পছন্দ । আসুন জেনে নেই  কাস্টার্ড জেলো পুডিং টি কিভাবে তৈরি করতে হবে ।

উপকরণঃ

দুধ-১ লিটার, পাওডার দুধ- ১/৩ কাপ, কন্ডেন্স মিল্ক-১/২ টিন, ডিম-৩টি, চিনি-১/৪ কাপ+ ২টেবিল চামচ, জেলো পাওডার-১ প্যকেট, কাস্টারড পাওডার-১টেবিল চামচ, এসেন্স-সামান্য,ঘি-১টেবিল চামচ।

প্রস্তুতপ্রনালীঃ

১লিটার দুধের মধ্যে পাওডার দুধ, কন্ডেন্স মিল্ক এবং চিনি মিশিয়ে আধা লিটার করে তারমধ্যে কাস্টার্ড পাওডার ও এসেন্স মিশিয়ে ঠান্ডা করতে হবে।  দুধ সম্পূর্ণ রুপে ঠান্ডা হয়ে গেলে তারমধ্যে ডিমগুলো ভালো করে ফেটে মিশাতে হবে।  এবার যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ২টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরী করে তাতে ঘি ব্রাশ করে ডিমের মিশ্রণ দিয়ে পুডিং তৈরীর নিয়মে পুডিং বানাতে হবে। পুডিং ঠান্ডা হয়ে গেলে প্যাকেটের নিয়মে জেলো তৈরী করে পুডিং এর উপরে জমাতে হবে নিজেদের পছন্দমত ডেকোরেশনে।

custard-jello-pudding কাস্টার্ড-জেলো-পুডিং@chuijhal.com
পরিবেশনঃ

পুডিং ঠান্ডা হলে একটি ফ্লাট পাত্রে ঢেলে সুন্দরভাবে স্লাইজ করে পরিবেশন করতে হবে।

রেসিপিদাতাঃ

নাম:আরমিন সুলতানা জুই

armin-sultana-jui আরমিন-সুলতানা-জুই@chuijhal.com

পেশা:চাকুরীজীবী

শখ:রান্না করা, ঘুড়ে বেড়ানো

নিজ পরিচয়: আমার বাড়ি প্রাকৃতিক লীলাভূমি সুন্দরবনখ্যাত খুলনা বিভাগে।  সবার কাছে আমি জুই নামেই পরিচিত।  আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। “ভূমি” নামের ৯ মাস বয়েসি একটি কন্যা সন্তানের গর্বিত মা আমি।  আমার ভালোলাগে বিভিন্নরকমের রান্না শিখতে এবং রান্না করতে।  আমি রুপচান্দা সুপার শেফ ২০১৪ এবং মালয়েশিয়ান পাম অয়েল সুপার শেফ ২০১৩ সালের প্রতিযোগিতায় একটি সন্মানজনক স্থান অর্জন করি।

 

Similar Posts

  • |

    সুজির মালাই চপ

    সুজির মালাই চপ রেসিপি উপকরণঃ ডো_তৈরির_জন্যঃ  সুজি ১/৪ কাপ, গুড়োদুধ ১কাপ, ডিম ১-২টি, বেকিংপাউডার ১/২ চা.চা বেকিংসোডা ১/৪ চা.চা. ঘি ১ টে.চা মালাই_তৈরির_জন্যঃ তরল দুধ ১/২লি. কনডেন্সডমিল্ক ১টে.চা চিনি ১/২কাপ, প্রণালিঃ ১) একটি পাত্রে সুজি, দুধ, বেকিংপাউডারও বেকিংসোডা মিশিয়ে ডিম ও ঘি দিয়ে একটি ডো বানিয়ে নিন। ২)এবার গোল করপ লম্বালম্বিভাবে ১৬-২০ টি মালাই চপের…

  • | |

    রাঙ্গা আলুর গরুর মাংস

    রাঙ্গা আলুর গরুর মাংস  গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। আপনি যে ভাবেই রান্না করুন না কেন এর স্বাদ আর কোন কিছুর সাথে তুলনা করা যাবে না । তবে গরুর মাংস খেতে ভালো লাগলেও এটা পরিমানে কম খাওয়াই ভালো । লাল মাংস  আমাদের শরীরের জন্য ভালো না। তারপর ও আমরা…

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • |

    ফ্রুট মিউজিয়াম

    ফ্রুট মিউজিয়াম  রেসিপিঃ উপকরণঃ  ম্যাঙ্গো জেলো তৈরির জন্যঃ ১) আমের জুস-২কাপ ২) চিনি-১/২কাপ ৩)  জেলাটিন -১চা.চামচ দুধের জেলো তৈরির জন্যঃ  দুধ-১কাপ চিনি-১/৪কাপ জেলেটিন-১ চা.চামচ  ফ্রুট জেলো তৈরির জন্যঃ আপেল কিউব-১টি আম কিউব-১টি কলা কিউব-১টি চেরি লম্বাফালি-১০/১২টি চিনি-১/৪কাপ পানি-১/২কাপ জেলাটিন-১/২প্যাকেট প্রস্তুত প্রণালিঃ ১) প্রথমে একটি পাত্রে আমের জুস,চিনি,ও জেলাটিন দিয়ে ভালভাবে জ্বাল দিয়ে অর্ধেকটা একটি পাত্রে…

  • হালুয়া তৈরির রেসেপি

    হালুয়া এক ধরনের মিষ্টান্ন। হালুয়া কম বেশি আমাদের সকলের কাছে প্রিয় । আসছে শবে বরাত। আর শবে বরাতের দিন আমরা  নানা রকম হালুয়া অনেকেই বাড়িতে বানিয়ে থাকি।  অনেকেই সুজি, বুট, গাজর, ডিম, বাদাম, পেঁপে, চালকুমড়া, নেসেস্তাসহ হরেক রকমের উপকরণ দিয়েই বৈচিত্র্যময় স্বাদের হালুয়া তৈরি করা যায়। কয়েকটি হালুয়া তৈরির রেসেপি জানবো আজ । ১) কমলার…