dumur-chingri-vorta
|

ডুমুর চিংড়ির ভর্তা

ডুমুর চিংড়ির ভর্তা

ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেও এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুর চিংড়ি ভর্তার রেসিপি ।

উপকরণ: 

ডুমুর ২৫০ গ্রাম,চিংড়ি ১৫০ গ্রাম,হলুদ গুঁড়া ১ চিমটি, পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ,কাঁচামরিচ কুঁচি ২ চা চামচ,সরিষার তেল ২ টেবিল চামচ,লবণ স্বাদমত।

প্রস্তুতপ্রণালী:

ডুমুর মাঝখান থেকে কেটে এর ভেতরের বীজ বের করে ধুয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে বেটে নিন। চিংড়ির মাথা ও শিরা ফেলে কুঁচি করে নিন। হলুদ ও সামান্য লবণ দিয়ে মাখিয়ে অল্প তেলে ২ মিনিট ভেজে নিন। পেঁয়াজ ও কাঁচা মরিচ হালকা ভাজুন। এবার ডুমুর ও চিংড়ি এক সাথে মিশিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও সরিষার তেল মিশিয়ে ভর্তা তৈরি করুন।

dumur-chingri-vorta ডুমুর-চিংড়ি-ভর্তা@chuijhal.com
পরিবেশন:

গরম ভাতের সাথে পরিবেশন করুন ডুমুর চিংড়ির ভর্তা।

রেসিপিদাতাঃ

নামঃ আলভী রহমান শোভন

পেশাঃ শেফ

শখঃরান্না করা, ফুড ব্লগিং, বই পড়া

আলভী রহমান শোভন পেশায় একজন শেফ , ফুড ব্লগার । রান্না করা তার নেশা ও পেশা , রান্না নিয়েই উনার সময় কাটে । রান্না নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকেন । অবসর সময়ে তিনি গান শুনতে ও বই পড়তে ভালোবাসেন। সুযোগ পেলে বিভিন্ন জায়গায়  ঘুরে বেরান ।

Similar Posts

  • বেদানা চিংড়ি

    উপকরণ : মাঝারি চিংড়ি মাথা ও খোসা ছাড়ানো ১৫-২০টি, তেল ২ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, পাপরিকা পাউডার ১ চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ (লাল দেখে) ২টি মিহি কুচি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, বেদানার দানা ৪-৫ টেবিল চামচ, বেদানার রস ২০ মিলিলিটার বা সিকি কাপ, লবণ আধা চা-চামচ।   প্রণালি : চিংড়িগুলো লবণ, পাপরিকা…

  • |

    স্বসাদু এবং মজাদার পেয়াজের চাটনি

    চাটনি নাম টা শুনলেই জিভে পানি চলে আসে। তা যে চাটনি ই হক না কেন। অনেক রকম চাটনি আমরা খেয়ে থাকি। কিন্তু কখনও পেয়াজের চাটনি খেয়েছেন কি? জী হ্যাঁ- আজ আমরা দেখব স্বুসাদু ও মজাদার পেয়াজের চাটনির রেসিপি। উপকরনঃ বড় পেঁয়াজ- ২ টি কাজু বাদাম- ১/২ কাপ টমেটো- ১ টি কুচি করা শুকনো মরিচ- ঝাল…

  • ক্রিস্পি চিংড়ি তৈরির রেসিপি

    বিকালের জন্য মজাদার কোনো নাস্তা তৈরি করতে চাচ্ছেন? তাহলে তৈরি করুন ক্রিস্পি চিংড়ি।ক্রিস্পি চিংড়ি  খুব কম  সময়ে তৈরি করা যায়। ছোট বড় সবার ই চিংড়ির তৈরি যেকোনো খাবার বেশ সুস্বাদু একথা তো সবার জানেন। ক্রিস্পি চিংড়ি পরিবারের সবাই পছন্দও করবেন। বাড়িতে অতিথি আসলে আপ্যায়নের জন্য বেষ্ট বিকেলের নাস্তায় রাখতে পারেন মজাদার  ক্রিস্পি চিংড়ি। আসুন জেলে…

  • |

    হানি গার্লিক উইথ বাটার প্রন

    হানি গার্লিক উইথ বাটার প্রন রেসিপিঃ উপকরণ : চিংড়ি – ৫০০ গ্রাম বাটার – ৩ টেবিল চামচ মধু – ৩ টেবিল চামচ লেবুর রস – ১ চা চামচ রসুন পেস্ট – ১/২ চা চামচ সয়াসস – ১ চা চামচ লবণ – ১ চিমটি সাদা গোলমরিচ – ১ চিমটি প্রনালি: চিংড়ি মাছের মাথা ফেলে লেজের অংশ …

  • |

    লইট্টা শুঁটকি ভর্তা

    লইট্টা মাছ, ইংরেজিতে বলা হয় Bombay Duck। কিন্তু শুনতে হাঁস মনে হলেও আসলে বৃটিশদেরই দেয়া এই নাম। বৃটিশ আমলে ভারতের বিভিন্ন জায়গা থেকে লইট্টা শুটকি মালগাড়ি মেইল ট্রেনে বোম্বে আসতো। বৃটিশরা এই লইট্টা শুটকির চালানকে বলতো ‘মেইল’ বা ‘ডাক’। সেই থেকে ‘বোম্বে ডাক’। লইট্টা মাছ স্বস্তা মাছ। দামে স্বস্তা হলেও পুষ্টিতে ভরপুর এই লইট্টা মাছ।…

  • |

    লবস্টার তন্দুরি

    উপকরণ লবস্টার ৫০০ গ্রাম, গোলমরিচ সিকি চা চামচ, মরিচগুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, সরিষা বাটা আধা চা চামচ, মাখন ১ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, ডিমের হলুদ অংশ ১ চা চামচ, বেড ক্রাম ২ টেবিল চামচ, চিজ ৫০ গ্রাম, গাজর টুকরা ১০ গ্রাম, ছোলোরি ১০ গ্রাম ও লবণ আধা…