চিংড়ি পোলাও

উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, চিংড়ি মাঝারি আকারের আধা কেজি, দুধ ২ কাপ, নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে, কাঁচা মরিচ ৫-৬টি, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।

 

 

 

প্রণালি : প্রথমে পেঁয়াজের কুচি সামান্য তেলে ভেজে বাদামি করে নিতে হবে। এতে একে একে পেঁয়াজ বাটা, নারকেল বাটা, আদা বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে তাতে চিংড়ি মাছ ঢেলে দিন। সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিন। এবার তাতে দুধ দিয়ে ১০-১৫ মিনিট পরে নামিয়ে নিন। চিংড়ি ও ঝোল আলাদা পাত্রে রাখতে হবে। ঝাল পছন্দ করলে নামানোর আগে কাঁচা মরিচ দিতে পারেন। সাধারণভাবে পোলাও রান্না করে চিংড়ির ঝোল দিয়ে দিন তাতে। অল্প আঁচে জ্বাল দিয়ে এবার ওপরে আগের রান্না করা চিংড়িগুলো দিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • বাঁধাকপির পোলাও

    উপকরণ : পোলাও চাল ৩ কাপ, কাঁচামরিচ ৩-৪টা, দারুচিনি-এলাচ ৪-৫টি, পানি ৬ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, বাঁধাকপি (গ্রেট করা) ১ কাপ, লেবুর রস ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, নারকেল (কুড়ানো) ১ কাপ, লবণ প্রয়োজনমতো, আদা বাটা আধা চা চামচ।   প্রণালি : প্রথমে বাঁধাকপি ধুয়ে গ্রেট…

  • সয়া পোলাও

    ক) কোপ্তা উপকরণ : সয়া নাগেট এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি এক চা চামচ, পেঁয়াজ মিহি কুচি এক কাপের চার ভাগের এক ভাপ, কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ, তেল দুই কাপ।  …

  • রংবাহারি পোলাও

    উপকরণ : চাল ১ কেজি, কাঁচামরিচ ৫-৬টি, কারিপাতা ৩-৪টি, লবণ ১ চা চামচ, নারকেল কুড়ানো ২ কাপ, পানি ২ কেজি, জিরা ১ চা চামচ, ঘি আধা কাপ, সবুজ ফুড কালার সামান্য, পেঁয়াজ কুচি আধা কাপ, লাল ফুড কালার সামান্য।     প্রণালি : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। জিরা গুঁড়া করে রাখুন। চুলায়…

  • |

    সয়া-সবজির মিশ্র পোলাও

    উপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি…

  • ইলিশ পোলাও

    উপকরণ : ইলিশ মাছ ১২ টুকরা (মাঝারি), পোলাওয়ের চাল এক কেজি, মুগ ডাল আধা পোয়া, দারুচিনি ২ টুকরা, এলাচ ২ টুকরা, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ৮টি, আস্ত কাঁচামরিচ ১০-১২টি, রসুন বাটা এক চা চামচ, সরিষা এক চা চামচ, টক দই ২ টেবিল চামচ, তেল এক কাপ, পানি ৬ কাপ ও লবণ স্বাদমতো।…

  • রাঙা পোলাও

    রাঙা পোলাও রেসিপিঃ উপকরণ: কোফতা গরু মাংসের কিমা – ২ কাপ তেল – ০.৫ কাপ আদা বাটা – ১ চা চামুচ রসুন বাটা – ১ চা চামুচ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ হলুদ গুড়ো – ১/২ চা চামচ জিরা গুড়ো – ১ চা চামচ ধনে গুঁড়ো – ১ চা চামচ গরম মসলার গুড়ো…