|

জনপ্রিয় এবং মুখরোচক চিকেন শর্মা

বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং মুখরোচক একটি খাবারের নাম শর্মা। যেকোন ফাস্টফুডের দোকানে শর্মা প্রেমীদের ভিড় সবসময়ই লক্ষ্যকরার মতো। এটি মূলত মধ্যপ্রাচ্যের সুস্বাদু একটি খাবার। পিটা ব্রেডের ভেতর বিভিন্ন ধরণের মাংস যেমন ভেড়া, মুরগী, টারকি, বিফ ইত্যাদি দিয়ে তৈরী করা হয় এটি। একবার যারা এর স্বাদ পেয়েছেন, বার বার তা খেতে রেস্টুরেন্টে ছুটে যেতে তারা বাধ্য। আমাদের দেশে চিকেন শর্মা রোলের কদরই সবচেয়ে বেশি।

আসুন আর কথা না বাড়িয়ে শিখে নিই বাসায় বসেই কি করে বানাবেন চিকেন শর্মা রোল।

উপকরণঃ 

চিকেন তৈরীর জন্য

  • আধা কেজি হাড় ছাড়ানো মুরগীর রান বা বুকের মাংস (পাতলা করে কাঁটা)
  • ১ কাপ টক দই
  •  দুই চা চামচ ভিনেগার
  •  আদা বাটা আধা কাপ
  • ১ চা চামচ মরিচের গুড়া
  •  লবণ আধা চা চামচ (স্বাদ মতো)
  • ২ টা এলাচ
  •  এক চা চামচ গোল মরিচ গুড়া
  •  একটি লেবুর রস

সস তৈরীর জন্য

  •  ১ কাপ তাহিনি বা তিলের গুড়া (আপনি চাইলে চুইঝাল থেকে অর্ডার করতে পারেন)।
  • আদা বাটা আধা কাপ
  •  ২ চা চামচ লেবুর রস
  • ২ চা চামচ টক দই

পিটা ফিলিং তৈরীর জন্য (পুর)

  •  ৪টি বড় সাইজের পিটা ব্রেড (ম্যাজিক রুটি মেকার দিয়ে বানাতে পারেন)।
  •  স্লাইস করে কাটা শশা
  • স্লাইস করে কাটা পেঁয়াজ
  • আধা চা চামচ সোমাক (অথবা সরিষা বাটা)
  • স্লাইস করে কাটা টমেটো
  • আধা কাপ কুচি করা ধনে পাতা

 প্রণালীঃ

  •  মুরগীর মাংস, পিটা ফিলিং এবং সস ছাড়া অন্য সব উপাদান একসাথে মিশিয়ে মেরিনেড করতে রেখে দিন।
  • যদি মিশ্রণটি শুষ্ক মনে হয় তাহলে একটু অলিভ অয়েল যোগ করুন
  • এবার এর সাথে পাতলা করে কাটা মাংস যোগ করে মাখিয়ে নিন।
  • এটি ভাল করে ঢেকে ফ্রিজে প্রায় ৮ ঘন্টা রেখে দিন।
  • একটা বড় সসপ্যান এ মাঝারি তাপে প্রায় ৪৫ মিনিট মুরগীর মাংস সহ মিশ্রনটি কষিয়ে নিন।
  • সবধান থাকতে হবে যেন মাংস খুব বেশি শুষ্ক না হয়ে যায়। এর জন্য রান্নার সময় কয়েক চামচ পানি যোগ করুন।
  • কষানো শেষ হয়ে গেলে তা নামিয়ে রেখে মাংস গুলো ছুরি দিয়ে আরো ছোট টুকরো করে নিতে পারেন।
  • এবার সসের সব উপাদান একত্রে ভাল করে মিশিয়ে সস তৈরী করে রেখে দিন।
  • পেয়াজ, টমেটো, শশার সাথে সোমাক বা সরিষা বাঁটা নিন। একটি বোলে এগুলো ভাল করে মেশান। এটা পিটা ফিলিং হিসাবে ব্যবহারের জন্য রেখে দিন।

 

পিটা তৈরীর পদ্ধতি

  • একটি পিটা ব্রেড বা নান রুটিতে পরিমাণ মতো কষানো মুরগীর মাংস দিয়ে পূর্ণ করুন।
  • পিটা ফিলিং এবং সস যোগ করুন।
  • এবার পিটা ব্রেড বা নান রুটি দিয়ে একটা রোল তৈরী করুন।
  • একটি টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে ফেলুন।

 

ব্যাস তৈরী হয়ে গেল আপনার প্রিয় সুস্বাদু চিকেন শর্মা রোল। সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন সবার জন্য।

Similar Posts

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

  • | |

    ভ্যানিলা কেক কিভাবে বনাবেন?

    ভ্যানিলা কেক রেসিপিঃ উপকরণঃ ১. ডিম ৩টি ২. চিনি হাফ কাপ ৩. ময়দা হাফ কাপ ৪. বেকিং পাউডার ১ চা চামচ ৫. তেল ৩ টেবিল চামচ ৬. দুধ ৩ টেবিল চামচ ৭. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ ডেকোরেশনের জন্য বাটার ক্রিমের উপকরণঃ ১. চিনি ১ কাপ ( ব্লেন্ডার/বেটে মিহি করে নিতে হবে) ২. ভ্যানিলা এসেন্স…

  • |

    রু ই মাছের শাহী কোরমা

    রুই মাছ রুই (ইংরেজি: Rohit Carp) ভারত ও বাংলাদেশের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি। এর বৈজ্ঞানিক নাম: Labeo rohita (ল্যাবিও রোহিটা)। মাছের দেহ অনেকটা মাকুর মতো। মাথা ও লেজ ক্রমশ সরু। প্রস্থ থেকে উচ্চতা বেশি। মিষ্টি জলের পুকুর, হ্রদ, নদী ও মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে, ডিম ছাড়ার সময় প্লাবন ভূমিতে প্রবেশ করে। রুই মাছের শাহী কোরমা  রুই মাছের দো পেঁয়াজি, রুই মাছ ভুনা, রুই কারি কত রকমের রান্নাই তো করলেন।…

  • মুরগীর মাংসের রেসিপি

    মাংসের মধ্যে মুরগীর মাংস সব চাইতে সুস্বাদু এবং সব চাইতে বেশি স্বাস্থ সম্মত আর আমাদের সবার কাছেই প্রিয়।আমরা  নিয়মিতই সবাই মুরগীর মাংস খেয়ে থাকি। আজকে আমরা ২টি সুস্বাদু মুরগীর মাংস রান্নার রেসিপি জানাবো। সব সময় একি ধরনের রান্না করা মাংস খেতে ভালো লাগে না তাই   খাবারের মাঝে মাঝে পরিবতন আনাটা জরুরী।   ১. ঝাল ফ্রাইজি…

  • গাজরের হালুয়া তৈরির সহজ উপায়

    গাজরের হালুয়া অনেকেরই পছন্দের খাবার। বাজারে এখন গাজরের দেখা মিলছে বেশ। কাঁচা গাজর কিংবা রান্না করে তো খাওয়াই হয়, চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন গাজরের সুস্বাদু হালুয়া। রইলো রেসিপি- উপকরণ :  গাজর-দেড় কেজি (কুচি বা গ্রেট করা), চিনি- দুই কাপ, দুধ- ২ লিটার, এলাচ- ৩/৪ টা, দারচিনি- ২/৩ টা, কাজুবাদাম- ১০-১২টা, ঘি- ৩-৪ টেবিল…

  • |

    বাড়িতে বিশেষ আয়োজনে রাখতে পারেন চিকেন স্টাফড মাশরুম

    মাশরুমকে ব্যাঙের ছাতা বলে অনেকেই যতই অবহেলা করেন না কেন, মাশরুম কিন্তু আসলে অত্যন্ত বহুমুখী খাদ্যগুণ সম্পন্ন। শুধু তাই নয়, এর আছে অনেক ঔষধি গুনাগুণ।  পাশ্চাত্যের খাবারেও যেমন মাশরুমের ব্যবহার হয়, তেমনই দেশী খাবারেও মাশরুম ব্যবহার করা যায় খুব সহজে। শুধু সবজি হিসাবে খাওয়াই নয়, মাশরুম দিয়ে নানা ধরণের সুস্বাদু স্ন্যাক্সও তৈরি করা যায়।বাড়িতে বিশেষ…