jol-pai জল-পাই

জল্পাইয়ের গুনাগুণ

জনপ্রিয় ফল জলপাই। জলপাইয়ের প্রতি চাহিদা বেড়েই চলছে। বাজারে গেলে সবাই জলপাই ক্রয় করবেই। জলপাই শুধু খেতেই সুস্বাদু নয়। নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায়। জলপাই খেলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই জল্পাইয়ের আচার খাওয়ার অভ্যাস করতে পারেন।

 

চলুন, দেখে নেয়া যাক জলপাইয়ের এমন কিছু উপকারিতার কথা।

 

১. ক্যান্সার প্রতিরোধে : জলপাই ভিটামিনেরই ভালো উৎস। জলপাইতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট। জলপাইয়ের ভিটামিন ই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে। জলপাইয়ে আচার খাওয়ার অভ্যাস করতে পারেন।

 

২. হৃদযন্ত্রের উপকারিতা : যখন মানুষের হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে, তখন হার্টএ্যটাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে রয়েছে মোনো-স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী।

 

৩. ওজন কমাতে : যখন জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট অন্য খাবারে বিদ্যমান স্যাচুরেটেড ফ্যাটের বদলে গ্রহণ করা হয় তখন তা দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে। জলপাইয়ের আচারে রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাডপ্রেশার কমাতে সহায়ক।

 

৪. আয়রনের উৎস : জলপাই বিশেষ করে আয়রনের উৎস, আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে, আর প্রাকৃতিক আয়রনের উৎসের জন্য জলপাই-ই সেরা।

 

৫. অ্যালার্জি প্রতিরোধে : গবেষণায় দেখা গেছে, জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভুমিকা রাখে।

 

৬. কোষ্ঠকাঠিন্য দূর করতে : জল পাইয়ে যে খাদ্যআঁশ আছে তা মানুষের দেহের পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।

 

৭. ত্বক ও চুলের যত্নে : জলপাইয়ে আছে ফ্যাটি এসিড ও এ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বক ও চুলের যত্নে কাজ করে। জলপাইয়ের ভিটামিন ই ত্বকে মসৃনতা আনে। চুলের গঠনকে আরও মজবুত করে। ত্বকের ক্যানসারের হাত থেকেও বাঁচায় জলপাই। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয় তা রোধ করে জলপাই।

 

৮. চোখের যত্নে : জলপাইয়ে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ চোখের জন্য ভালো। যাদের চোখ আলো ও অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ওষুধের কাজ করে জলপাই।

 

 

সূত্র – ইন্টারনেট

Similar Posts

  • তেঁতুলের অজানা তথ্য

    তেঁতুল আমাদের দেশের বসন্তকালের টকজাতীয় ফল হলেও সারা বছর পাওয়া যায়। অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয়। এ ধারণা সম্পূর্ণ ভুল, বরং তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণ। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুবই উপকারী। তেঁতুল দিয়ে কবিরাজি, ইউনানী,হোমিও ও এলোপ্যাথিক ওষুধ তৈরি...
  • তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা

    তেঁতুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। বিশেষ করে তরূণীদের খাবারের তালিকায় উপরের দিকেই পাওয়া যায় এর নাম। তবে অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয়। চলুন জেনে নেই তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা “তেঁতুল খেলে রক্ত জ্বল হয়ে যায় অথবা তেঁতুল ব্রেনের জন্য ক্ষতিকর” আধুনিক চিকিৎসকদের মতে এ...
  • চুইঝাল স্পেশাল “স্ম্যাসড জলপাই” এর আচার

    চুইঝাল ডট কম- একটি পরিচিত নাম। সুস্বাদু এবং মুখোরোচক আচারের জন্য সবার মুখে  চুইঝাল এর নাম। অনেকেই জানতে চান যে, কিভাবে এত স্বুসাদু আর মুখোরোচক অথচ স্বাস্থ্যসম্মত আচার চুইঝাল কিভাবে বানায়। এতদিন আমরা এই সম্পর্কে কিছু বলি নি। আজ আমি আপনাদের কে একটা গল্প বলবো। গাছে ঝুলতে থাকা তাজা জলপাই থেকে বোতলের স্ম্যাসড জলপাই এর…

  • রোগ প্রতিরোধ ও পুষ্টিতে ‘চালতা’

    চালতা চেনে না এমন কেউ নেই। চালতা গাছ মাঝারি আকারের হয়ে থাকে। এ গাছের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। চালতা গাছ ভারত, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশেও প্রচুর জন্মে। চালতা গাছের মূল আকর্ষণ হলো এর ফুল। মে-জুন মাসে চালতা গাছে ফুল ফোটে। চালতা একটি অপ্রকৃত ফল। ফলগুলো হয় বড় ও গোলাকার। ফলের রং…

  • আচার বিক্রি শুরু করার গল্প

    ভাইয়া আপনাদের তো অনেক আচার এর মধ্যে আপনার পছন্দের কোনটা?   প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়-   আমাদের আচার বিক্রি শুরু করার গল্প বলি তাহলেই বুঝতে পারবেন 🙂   আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে! এর মাঝে মাঝে হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি। আর এমন আবহাওয়া হলেই আমার খাবারের মেনুতে খিচুড়ি চাই। উহু শুধু খিচিড়ি…

  • The Story of Chuijhal.com: A Local Business Built with Passion and Hard Work

    In today’s fast-paced world, it’s not often that you come across a small business with a big heart. But that’s exactly what you’ll find with Chuijhal.com, a local business started by Zahidul Islam in 2015. The business, which sells pickles online, is the product of Zahidul’s passion for entrepreneurship and his wife’s culinary talent. When…

Leave a Reply