আচার বিক্রি শুরু করার গল্প

ভাইয়া আপনাদের তো অনেক আচার এর মধ্যে আপনার পছন্দের কোনটা?
 
প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়-
 
আমাদের আচার বিক্রি শুরু করার গল্প বলি তাহলেই বুঝতে পারবেন 🙂
 
আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে! এর মাঝে মাঝে হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি। আর এমন আবহাওয়া হলেই আমার খাবারের মেনুতে খিচুড়ি চাই। উহু শুধু খিচিড়ি হলে চলবে না। চাই আলু ভর্তা, বেগুন ভাজি, আর ম্যাসড জলপাইয়ের আচার। এই মেন্যু না পেলে সেদিন আমার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। শুধু এই কারনেই সারা বছরের জন্য জলপাইয়ের আচার করে রাখে।
একবার আমার কয়কজন বন্ধু বিকেলে বাসায় আসে আড্ডা দিতে।
এর মধ্যে হটাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। একবারে থামার নাম না নিয়ে অবিরত বৃষ্টি হয়ে চলেছে। আমরা আড্ডা দিতে দিতে কখন যে রাত ৯ টা বেজে গেছে টের পাইনি। এর আমাদের আড্ডার মধ্যে আমার স্ত্রী কখন উঠে রান্না ঘরে চলে গেছে সেটাও খেয়াল করিনি।
 
আমার স্ত্রীঃ এই তোমরা আড্ডাই দিবা না গরম ঘরম খিচুড়িও খাবা!
 
আমিঃ আরে তুমি খিচুড়ি করলে কখন?
 
আমার স্ত্রীঃ তোমরা কয়জন একসাথে হলে আর সময় জ্ঞান থাকে? এখন ৯ঃ২০ বাজে।
 
আমি মোবাইলে টাইম দেখে অবাক, সত্যই তো অনেক সময় পার হয়েছে, বুঝতেই পারিনি। চল খাই 🙂
 
সবার প্লেটে আমার ফেভারিট ডিশ খিচুড়ি, আলু ভর্তা , ডিম ভাজি আর জলপাইয়ের আচার।
 
এক বন্ধু খেতে খেতে বললো বন্ধু খিচুড়িতো না মনে হচ্ছে অমৃত খাচ্ছি।
 
আর এই জলপাইয়ের আচার একবার কেউ খাইলে প্রেমে পড়ে যাবে!
massed-jolpai 
আমার স্ত্রীঃ হইছে আর পাম দিতে হবে না, আর একটু আচার লাগবে বললেই পারো।
 
বন্ধু বললো যদি বেশি থাকে একটু কৌটায় দিয়ে দাও বাসায় নিয়ে যাবো। এর কিছুদিন পর সেই বন্ধু ফোন করে বললো বন্ধু কিছু মনে কইরো না একটা কথা বলি। তোমরাতো মসলার ব্যবসা করবো সাথে আচার ও বিক্রি করতে পারো, ভাবির আচার বাবনোর যে হাত নির্ঘাত ভালো চলবে। আর যদি ভাবি পারে আমাকে ৫ কেজি জলপাইয়ের আচার বানায়ে দিও।
 
সেই থেকে আমাদের আচারের যাত্রা শুরু। ধন্যবাদ বন্ধু তুমি অনুপ্রেরণা না দিয়ে হয়তো শুরু করাই হত না। 

Similar Posts

  • কিভাবে চুইঝালের বোম্বাই মরিচের আচার তৈরি করা হয়?

    বোম্বাই মরিচের আচার চুইঝালের আচার গুলির মধ্যে সব অন্যতম জনপ্রিয় আচার। আজ আপনাদের সাথে সেয়ার করছি এই আচারের প্রস্তুত প্রণালী। বরিশালের আড়ত থেকে মরিচ সংগ্রহ করে সেগুলো কিভাবে প্রসেস হয়ে আপনার প্লেটের স্বাদ বাড়ায় এই ভিডিওতে সেটা কিছুটা দেখাতে চেষ্টা করেছি। আমাদের এক একটা ব্যাচে ৫০ কেজি বোম্বাই মরিচ প্রোসেস করা হয়।    বোম্বাই...
  • কাঁচা আমের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

    ফলের রাজা আম।আম খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। পাকা আম সবারই পছন্দের একটি ফল। কিন্তু পাকা আমের চেয়ে কাঁচা আমের সাস্থ্য উপকারিতাও কম নয়। কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতার কথা জানলে আপনি বুঝতে পারবেন কাঁচা আম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। কাঁচা আমের সতেজ গন্ধে মন ভরে যায়। সবুজ আম বা...
  • অসাধারণ গুনে ভরপুর আলুবোখারা

    আলুবোখারা এমন একটি ফল যা ছোট বড় সকলের পছন্দের। আমরা অনেকই জানিনা এর উপকারিতা কতটুকু।অসাধারণ পুষ্টিগুণে ভরপুর আলু বোখারা। আলু বোখরাকে একেক জায়গায় একেক নামে ডাকা হয়ে থাকে। কাটিংকা, ফ্লাউমেন, হানিটা, আওয়াবাখার, প্রেজেন্টাসহ নানা নামে এটিকে ডাকা হয়ে থাকে। বাংলাদেশে এটিকে সাধারণত আলু বোখারা নামে ডাকা হয়ে থাকে। আমরা সাধারণত আলু বোখরার নাম জানলেও এর...
  • বরইয়ের উপকারিতা

    বাংলাদেশের প্রায় সর্বত্র, সর্বপ্রকার মাটিতেই বরই গাছ জন্মে। একটু ডিম্বাকৃতির বরইকে সচরাচর "কুল" বলে অভিহিত করা হয়। এই ফলকে অনেকে অবেহেলার চোখে দেখলেও বরইয়ের উপকারিতা অপরিসীম।   বরই গাছ ছোট থেকে মাঝারি আকারের ঝোপাল প্রকৃতির বৃক্ষ। বরই গাছের স্বাভাবিক উচ্চতা ১২-১৩ মিটার। এই গাছ পত্রঝরা স্বভাবী অর্থাৎ শীতকালে পাতা ঝরে, বসন্তে নতুন পাতা আসে। বরই...
  • তেঁতুলের অজানা তথ্য

    তেঁতুল আমাদের দেশের বসন্তকালের টকজাতীয় ফল হলেও সারা বছর পাওয়া যায়। অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয়। এ ধারণা সম্পূর্ণ ভুল, বরং তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণ। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুবই উপকারী। তেঁতুল দিয়ে কবিরাজি, ইউনানী,হোমিও ও এলোপ্যাথিক ওষুধ তৈরি...
  • |

    আমচুরের-আচার

    আমচুর ফলের রাজা আম। ফল হিসেবে আমের তুলনা নেই। এটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। ছোট বড় সকল বয়সের মানুষ পাকা আম খেতে খুব পছন্দ করে। গ্রীষ্ম ঋতুতে আমের গন্ধে চারিদিক মো মো করে। তবে কাঁচা আমেরও তুলনা নেই। কাঁচা আম দিয়ে ঘরে ঘরে তৈরি হয় নানা রকম আচার। টক…